উত্তর : শুধু অন্তরে কোন নেক আমল করার দৃঢ় সংকল্প করলে এবং কোন কারণে তা করতে না পারলে নযর, মানত বা বাধ্যতামূলক অঙ্গীকার হিসাবে গণ্য হবে না। তাই তা পূরণ করতে না পারলে মানত ভঙ্গের গোনাহ বা কাফফারা আবশ্যক হবে না (বিন বায, ফাতাওয়াদ দুরূস)। তবে মানতের নিয়ত থাকলে তা পালন করতেই হবে। পালন না করলে কাফফারা দিতে হবে। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘কেউ যদি বলে, আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছি যে, এ বছর আমি হজ্জ করব, তাহ’লে এটি একই সঙ্গে নযর, অঙ্গীকার ও কসম হিসাবে গণ্য হবে। আর যদি কেউ বলে, আমি যায়েদ-এর সঙ্গে কথা বলব না, তাহ’লে এটি কসম ও অঙ্গীকার হিসাবে গণ্য হবে; নযর হিসাবে নয়। কেননা কোন কসমের মধ্যে যদি নযরের অর্থ থাকে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য কোন ইবাদত বা নেক আমল নিজের উপর আবশ্যিক করে নিলে সেই অঙ্গীকার পূরণ করা তার জন্য অবশ্যিক হবে’ (আল-মুস্তাদরাক আলা মাজমূ‘উল ফাতাওয়া ৫/১৪৪)।

প্রশ্নকারী : সিদরাতুল মুনতাহা, কক্সবাজার।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৫/২২৫) : আমি পরিবার থেকে গোপনে ইসলাম গ্রহণ করেছি। তাই টয়লেটে ছালাত আদায় করতে হয়, জুম‘আ পড়তে পারি না, ফরয ছিয়াম রাখতে পারি না। আমি কি প্রতিনিয়ত পাপী হচ্ছি? আমার জন্য করণীয় কী?
প্রশ্ন (১০/৯০) : দো‘আ-দরূদ মুখে উচ্চারণ না করে মনে মনে পাঠ করলে ছওয়াব বা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : জিনের সাথে মানুষের শারীরিক সম্পর্ক হওয়া সম্ভব কি? এথেকে নিস্কৃতি পাওয়ার উপায় কি? - -জাহিদুল ইসলাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
প্রশ্ন (৩৭/৩৯৭) : ওযূ করার সময় ক্বিবলামুখী হওয়া কি ওয়াজিব? এছাড়া ওযূ করার সময় প্রত্যেক অঙ্গ ধৌত করার কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৩৫/৪৩৫) : জুম‘আর দিনে খুৎবা দীর্ঘ হ’লে মুছল্লীরা বিভিন্ন কথা বলে। আবার কেউ কেউ ঘড়ি দেখায়। এক্ষেত্রে খতীবের করণীয় কী? - -নাজীবুল ইসলাম, বৃ-কুষ্টিয়া, বগুড়া।
প্রশ্ন (২০/১০০) : ছালাতুয যাওয়াল-এর বিধান সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২৭/১০৭) : সন্তান বিক্রয় করে ঋণ পরিশোধ করা যাবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের লক্ষ্যে আমাদের এখানে যোহরের ছালাত ১২.৫০ মিনিটে আদায় করা হয়। এক্ষণে আউয়াল ওয়াক্তের মধ্যে জুম‘আর খুৎবা ও ছালাত কখন শুরু বা শেষ করা সমীচীন হবে? - -হাফেয আব্দুর রব, রসূলপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (২৫/৩০৫) : বর্তমানে কিছু ব্যক্তি তাদের নিজস্ব সিলসিলার অলি-আওলিয়াদের নামের শেষে রাযিয়াল্লাহু ‘আনহু যোগ করছে। এভাবে ছাহাবায়ে কেরাম বাদ দিয়ে সালাফদের নামের শেষে রাযিঃ...বাক্য ব্যবহার করা যাবে কি? - -সাঈদুল ইসলাম, মালদা, পশ্চিবঙ্গ, ভারত।
প্রশ্ন (১৩/২৯৩) : মহিলারা মাঠে কৃষিকাজ করতে পারবে কি?
প্রশ্ন (৩/৪০৩) : স্ত্রীর উপস্থিতিতে তার আপন ভাগ্নীকে বিয়ে করা যাবে কি?
প্রশ্ন (২২/২২২) : আযানের উত্তর দেওয়ার বিধান কি? এসময় গাড়ির হর্ণ দেওয়া বা মাইকে বক্তব্য দেওয়া জায়েয হবে কি?
আরও
আরও
.