উত্তর : উক্ত বিবাহ শুদ্ধ হয়নি। কারণ একজনের স্ত্রী থাকা অবস্থায় অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরী‘আত সম্মত নয়। এজন্য তাকে খালেছভাবে তওবা করতে হবে। তবে তার দ্বিতীয় বিবাহের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকায় উক্ত বিবাহ শিবহে নিকাহ বা বিবাহের মত বন্ধন হিসাবে গণ্য। সেজন্য পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে হ’লে দ্বিতীয় স্বামীর মৃত্যুর জন্য চার মাস দশদিন ইদ্দত পালন করতে হবে। এরপর চাইলে সে নতুন বিবাহের মাধ্যমে পূর্ব স্বামীর কাছে ফিরে যেতে পারে বা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারে (মুগনী ৮/১০০-১০৩; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১৩/৩৮৩)।

প্রশ্নকারী : শামীম, কুমিল্লা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২/৪২) : আগে আক্বীক্বার ক্ষেত্রে গোশত প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাসায় বন্টন করে দেয়া হ’ত। কিন্তু বর্তমানে মানুষকে দাওয়াত করে অনুষ্ঠান করে খাওয়ানো হচ্ছে। এটা শরী‘আত সম্মত কি? যদি হয়ে থাকে তবে কোনটি উত্তম?
প্রশ্ন (৭/৭) : মানবদেহের পশম কাটায় শরী‘আতে কোন বাধা আছে কি? যেমন হাত, বুক বা পিঠের পশম বেশী বড় হওয়ায় সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে এরূপ করা যাবে কি? - -মুহাম্মাদ রুবেল, বি-বাড়িয়া।
প্রশ্ন (২৫/২২৫) : সপ্তম দিনে আক্বীক্বা করে নাম রাখা হয়েছে। নামের বিকৃতি থেকে রক্ষা পেতে নাম পরিবর্তন করলে পুনরায় আক্বীক্বা দেওয়া লাগবে কী?
প্রশ্ন (২৬/৬৬) : সমাজে খাৎনাকে কেন্দ্র করে যে সব আচার-অনুষ্ঠান পালন করা হয় সেগুলো কতটুকু শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩৬/২৩৬) : রাস্তায় পড়ে পাওয়া টাকার মালিক পাওয়া না গেলে করণীয় কি? জনৈক আলেম বলেছেন, তার দ্বিগুণ দান করতে হবে।
প্রশ্ন (১৪/৪৫৪) : আমার মাসিক আয় সীমিত (প্রায় ৫,০০০ টাকা) এবং তা দিয়ে আমার নিজের চলাই কঠিন। আমার পিতা আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও আমার কাছে প্রতি মাসে ১,০০০ টাকা দাবী করছেন। আমার নিজের প্রয়োজন মেটাতে হিমশিম খাওয়ায় আমি এই টাকা দিতে পারছি না। এমতাবস্থায় আমি কি পিতা-মাতার অবাধ্য সন্তান হিসাবে গণ্য হব? তাছাড়া ভবিষ্যতে আয় বাড়লে পিতা-মাতা যা চাইবেন, সন্তান কি তা দিতে বাধ্য থাকবে?
প্রশ্ন (২৬/২২৬) : পিতা কি তার প্রাপ্তবয়স্ক মেয়েকে আলিঙ্গন ও চুম্বন করতে পারেন? এছাড়া প্রাপ্তবয়স্ক ভাই-বোন কপালে চুম্বন এবং কোলাকুলি করতে পারবে কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : ছালাত শেষে সালাম ফিরানোর সময় কি বলে সালাম ফিরাতে হবে? - -ডা. মুহসিন আলী, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৩/৩০৩) : বিবাহের সময় ২০ হাযার টাকা মোহর মুখে মুখে ঠিক হয়। কিন্তু সরকারী কাবিননামায় ২ লাখ টাকা লেখা হয়েছে, যেটা কেবল তালাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এক্ষণে মোহর হিসাবে ২০ হাযার টাকা পরিশোধ করলেই যথেষ্ট হবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : ব্যাংকের সূদ গ্রহণ না করলে কর্তৃপক্ষ তা ভোগ করে। এক্ষণে সূদ নিজে গ্রহণ না করে গরীব-মিসকীনদের মাঝে বিতরণ করলে শরী‘আতে এটা জায়েয হবে কি? - .
প্রশ্ন (৮/২৪৮) : আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের লক্ষ্যে আমাদের এখানে যোহরের ছালাত ১২.৫০ মিনিটে আদায় করা হয়। এক্ষণে আউয়াল ওয়াক্তের মধ্যে জুম‘আর খুৎবা ও ছালাত কখন শুরু বা শেষ করা সমীচীন হবে? - -হাফেয আব্দুর রব, রসূলপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৬/৩১৬) : আমি ৬ মাস পরে ইট গ্রহণের শর্তে ৫৩০০ টাকা হাযার দরে ইট ক্রয় করেছিলাম, যার বর্তমান মূল্য ৭৩০০ টাকা। এভাবে কম মূল্যে অগ্রিম ক্রয়-বিক্রয় করা যাবে কি? - -কায়েদে আযমরামচন্দ্রপুর রোড, সাতক্ষীরা।
আরও
আরও
.