উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ মাটির জন্য নবীগণের লাশ সমূহকে হারাম করেছেন’। অর্থাৎ মাটি তাদের দেহকে বিনষ্ট করতে পারে না (আবুদাঊদ, নাসাঈ, ইবনু মাজাহ, মিশকাত হা/১৩৬১)। আমাদের নবী (ছাঃ) ব্যতীত অন্য কোন নবীর কবরের সঠিক অবস্থান জানা যায় না। যদিও কুরআন ও হাদীছের পূর্বাপর বর্ণনায় তাদের জন্মস্থান, কর্মস্থল ও মৃত্যুর স্থান বা এলাকা সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া যায়। যেমন ফিলিস্তীনে হযরত ইবরাহীম, ইয়াকূব, ইসহাক, মূসা (আঃ) প্রমুখ নবীগণের কবর সম্পর্কে জানা যায়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আল্লাহর কসম! যদি আমি সেখানে (বায়তুল মুক্বাদ্দাসে) থাকতাম, তাহ’লে রাস্তার পাশে লাল টিলার নিকটে তাঁর (মূসার) কবরটা দেখাতাম’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৫৭১৩)।






প্রশ্ন (২৪/৩০৪) : আমি আমার পিতা-মাতাকে না জানিয়ে মেয়ের পিতার অনুমতিক্রমে ছাত্রজীবনে বিবাহ করি। যদিও মেয়ের পিতার পক্ষে তার খালু ও মামা স্বাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। আমার পক্ষে দুই বন্ধু স্বাক্ষী ছিল। বর্তমানে আমার পরিবার সবকিছু মেনে নিয়েছে। উক্ত বিবাহ সঠিক হয়েছিল কি?
প্রশ্ন (৩/৩৬৩) : ওশর কিভাবে বের করতে হবে? উৎপাদন খরচ ও কর্মচারীদের মজুরী দেওয়ার পর অবশিষ্ট ফসল দ্বারা নাকি তাদের মজুরী দেওয়ার পূর্বে মোট ফসল থেকে?
প্রশ্ন (২৭/২৭) : ইমাম বুখারী (রহঃ) কোন মাযহাবের অনুসারী ছিলেন? অনেকেই বলে থাকেন যে ইমাম বুখারী সহ কুতুবে সিত্তাহর ইমামদের অধিকাংশই শাফেঈ মাযহাবের অনুসারী ছিলেন। একথার কোন সত্যতা আছে কি? - -আব্দুল বারী, লোহাগড়া, নড়াইল।
প্রশ্ন (১৮/৩৩৮) : সূরা তওবা ৩১ আয়াতের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩০/১১০) : যে দিনে যে জন্ম গ্রহণ করবে সেদিনেই সে মৃত্যুবরণ করবে, এ কথা কতটুকু সত্য?
প্রশ্ন (৯/৩৬৯) : মসজিদের মাইকে শিশুদের পোলিও খাওয়ানো, টিকাদান, আবহাওয়া সম্পর্কে সতর্কীকরণ বা মক্তবের ক্লাসের কথা ঘোষণা করা যাবে কি? - -আনীসুর রহমান, মোড়েলগঞ্জ, বাগেরহাট।
প্রশ্ন (৩৩/৭৩) : ঈদের তাকবীর হিসাবে যে দো‘আগুলি পাঠ করা হয় তার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২৩/৪২৩) : জনৈক ব্যক্তি শস্য ক্রয় করে ঘরে রেখে বিক্রি করে। বাকীতে বিক্রয় করলে নগদ মূল্যের চেয়ে কিছু বেশী ধরে। এভাবে ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : বিভিন্ন ইতিহাস গ্রন্থে দেখা যায়, আবুবকর (রাঃ) ফাতিমা (রাঃ)-কে মারার জন্য কুনফুয নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তার ছড়ির আঘাতে ফাতেমার গর্ভপাত হয়ে যায় এবং এর প্রভাবেই তিনি মারা যান। এই ঘটনার কোন সত্যতা আছে কি? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৫/৪৪৫) : চাকুরীর পরীক্ষায় যোগ্য নয় এমন কেউ যদি ঘুষ দিয়ে চাকুরী নেয়, তাহ’লে তার চাকুরী করা এবং এর উপার্জন ভক্ষণ করার হালাল হবে কি?
প্রশ্ন (৬/৪৬) : ‘বূলাস’ নামে কোন নবী ছিলেন কি?
প্রশ্ন (৩১/১৯১) : তোমরা তোমাদের প্রভুর নিকট যাবতীয় কিছু প্রার্থনা কর। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটাও চাও। উক্ত হাদীছটি কি ছহীহ।
আরও
আরও
.