উত্তর : প্রথমত আল্লাহর নামে বা তাঁর গুণবাচক নামে কসম করা যায়। আর কুরআন তাঁর অন্যতম গুণ। সেজন্য কুরআনের কসম করা যায় (ইবনু কুদামাহ, মুগনী ১০/২০৭; ফাতাওয়া আরকানুল ইসলাম পৃ. ১৫৭)। কিন্তু কুরআন মাথায় রাখা, হাতে রাখা বা তার উপর হাত রেখে কসম করা কসমের শর্ত বা সুন্নাত নয়। দ্বিতীয়ত মুবাহালা একটি শরী‘আতসম্মত বিষয়। কিন্তু এর জন্য কুরআন মাথায় রাখা বা হাতে নেওয়া শর্ত নয় এবং নবী করীম (ছাঃ) থেকে এমন পদ্ধতি প্রমাণিত নয় (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৩/৬৪৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৪/২০৩-২০৪)। ‘মুবাহালা’ কেবল এমন গুরুত্বপূর্ণ শারঈ বিষয়ে করা যাবে, যে বিষয়ে সংশয় ও হঠকারিতা সৃষ্টি হয় এবং মুবাহালা ছাড়া তা দূর করার কোন কার্যকর উপায় থাকে না। সুতরাং মুবাহালা করার আগে দলীল-প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে, সংশয়-সন্দেহ দূর করার চেষ্টা করতে হবে, নছীহত ও সতর্কীকরণ করতে হবে। তাতেও কোন ফল না হ’লে মুবাহালা করা যেতে পারে (আহমাদ ইবনু ইব্রাহীম, শরহ কাছীদাতি ইবনিল ক্বাইয়িম ১/৩৭)।

প্রশ্নকারী : ডা. পারভেয, কর্ণফুলী, চট্টগ্রাম।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (২০/২৬০) : আমার পিতা-মাতা নানাকে না জানিয়ে বিয়ে করেছেন। নানা বিয়েটা পরে মেনে নিয়েছিল। তাদের নতুন করে আর বিয়ে দেননি। এখন তাদের বিয়েটা কি বাতিল? আমরা সন্তানরা কি অবৈধ। আমি একজন মুসলিম মেয়ে, আমি অবৈধ হ’লে আমার বিয়ের অলী কে হবে? আমার মা কি অলী হ’তে পারবে? এক বছর পূর্বে আমার বিয়ে হয়েছে। বিয়েতে আমার অলী ছিল আমার পিতা। এখন আমার বিয়েটাও কি বাতিল? এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৮/৮৮) : কারো উপর ছিয়ামের কাফফারা থাকলে কাফফারার ছিয়াম পালনকালে স্ত্রী মিলন করতে পারবে কি? - -নূরে আলম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৭/৪২৭) : আমি পিতা-মাতার একমাত্র কন্যা। আমার মায়ের এক ভাই ও দুই বোন আছে। মা আমাকে তার সম্পদের কিছু অংশ দিতে চান। এক্ষেত্রে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (২১/৩৪১) : আমি কখনো দাড়ি শেভ করিনি। বর্তমানে সেনাবাহিনীতে চাকুরী নিতে চাচ্ছি। কিন্তু তাদের নিয়ম হ’ ল এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতিদিন দাড়ি শেভ করতে হবে। তারপর থেকে দাড়ি রাখা যাবে। এক্ষণে আমার এই চাকুরী নেওয়া জায়েয হবে কি? এর জন্য আমাকে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : মানতের পশুর গোশত কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (১৬/৩৩৬) : কোন কোন ক্ষেত্রে গীবত করা বৈধ?
প্রশ্ন (৩/১৬৩) : মুওয়াযযিনের আযান ও ইক্বামতের জবাব দেওয়া ও পরবর্তী দো‘আসমূহ পাঠ করার ফযীলত কি? - -শওকত ইসলাম, শেরপুর।
প্রশ্ন (৩২/১১২) : আমার মা নিয়মিতভাবে আমার স্ত্রীর উপর যুলুম করেন। তিনি তাকে কোন প্রকার স্বাধীনতা দিতে নারায। মাকে বুঝাতে গেলেও তিনি ভুল বোঝেন এবং আরো সমস্যা সৃষ্টি করেন। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৮/১৬৮) : কবরের উপর আরসিসি কলাম করে দোতলায় মসজিদ নির্মাণ করে তাতে ছালাত আদায় করা যাবে কি? - -ডা. এস. এম. মামূন
প্রশ্ন (৩২/৩৫২) : আমার ছোট বোন বুদ্ধি-জ্ঞান হওয়া থেকেই নিজেকে ছেলে হিসাবে মনে করে। বর্তমানে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তাররা তার অপারেশন করাতে বলছে। এক্ষণে এভাবে লিঙ্গান্তর করা জায়েয হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন (২৫/১০৫) : বাজারে শেয়ার বেচাকেনা হয়। এর লাভ লটারীর মাধ্যমে শেয়ার হোল্ডারদের মাঝে বণ্টন করা হয় অথবা একাউন্টে জমা হয়। এভাবে লটারীর মাধ্যমে বেচাকেনা করা যাবে কি?
প্রশ্ন (২২/৩৮২) : যারা পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে না তারা মসজিদ কমিটির সদস্য হ’তে পারে কী?
আরও
আরও
.