উত্তর : তওবা করলে ক্ষমার আশা করা যায়। যখনই মনের মধ্যে আল্লাহ সম্পর্কে কোন খটকা তৈরি হবে তখনই কয়েকটি করণীয় রয়েছে। যেমন-(১) আমানতু বিল্লাহ (আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম) বলবে (২) আঊযুবিল্লাহ পাঠ ও বাম দিকে তিন বার থুক মারবে। করবে (৩) সূরা ইখলাছ পাঠ করবে তাহ’লে মন থেকে এই সব খটকা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। এক পর্যায়ে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে, এ সৃষ্টিজগত তো আল্লাহ সৃষ্টি করেছেন, তাহ’লে আল্লাহকে সৃষ্টি করল কে? রাসূলুল্লাহ (ছাঃ) আরো বলেন, ‘যার অন্তরে এমন প্রশ্নের উদয় হয় সে যেন বলে, আমানতু বিল্লাহ’ বা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি (মুসলিম হা/১৩৪)। তিনি আরো বলেন, তোমাদের কারো কাছে শয়তান এসে বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে? পরিশেষে সে তাকে বলে, তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে? সুতরাং এ পর্যন্ত পৌঁছলে সে যেন আ‘ঊযুবিল্লাহ পাঠ করে (আল্লাহর কাছে (শয়তান থেকে) আশ্রয় প্রার্থনা করে) এবং (এমন কুচিন্তা থেকে) বিরত হয়’ (মুসলিম হা/১৩৪)।

তিনি আরো বলেন, ‘মানুষেরা তো (প্রথম সৃষ্টি জগত ইত্যাদি সম্পর্কে) পরস্পরের প্রতি প্রশ্ন করতে থাকবে, এমনকি সর্বশেষে এ প্রশ্নও করবে, সমস্ত মাখলূক্বাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে? যখন তারা এ প্রশ্ন উত্থাপন করে তখন তোমরা বলবে, আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি আর কেউ তাকে জন্ম দেননি। তাঁর সমকক্ষও কেউ নেই। অতঃপর আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রজীম বলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং (শয়তানের উদ্দেশে) নিজের বাম দিকে তিন বার থুক মারবে (আবুদাউদ হা/৪৭২২; মিশকাত হা/৭৫, সনদ, হাসান)।

প্রশ্নকারী  : মা‘রূফ, ময়মনসিংহ।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৮/৩৪৮) : আমি একান্নবর্তী পরিবারের সন্তান। বাড়ির সবাই অত্যন্ত মিশুক ও ঘনিষ্ট। আমার স্ত্রীর জন্য সেখানে পুরোপুরি পর্দা বিধান মেনে চলা সম্ভব হয় না। চাচাতো ভাইদের সাথে কথা না বললে বা খাবার পরিবেশন না করলে তারা অসামাজিক বলে। পৃথক বাড়ি করার মত আর্থিক স - -মা‘ছূম বিল্লাহ কুয়ালালামপুর, মালয়েশিয়া।
প্রশ্ন (২৮/১০৮) : জানা সত্ত্বেও মাযহাবী কারণে ছহীহ সুন্নাহ মোতাবেক ছালাত আদায় না করলে তা কবুলযোগ্য হবে কি? - -সাদমান, কলাবাগান, ঢাকা।
প্রশ্ন (৩৮/২৩৮) : নিকটাত্মীয়দের মধ্যে কাদেরকে যাকাত-ফিতরার অর্থ প্রদান করা যায় এবং কাদেরকে যায় না?
প্রশ্ন (৪/৪৪) : ফেরিওয়ালারা মেয়েদের আঁচড়ানো চুল ক্রয় করে আমার কাছে এনে দিলে আমি তা প্রসেসিং করে বিক্রি করি। উক্ত ব্যবসা হালাল হবে কি? - -হাফীযুদ্দীন, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১১/৫১) : বিবাহের উদ্দেশ্যে কোন নারী প্লাস্টিক সার্জারী করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে কি?
প্রশ্ন (১৩/১৭৩) : ফরয ছালাতে ইমাম দুই দিকে সালাম ফিরানোর পর মুক্তাদীগণ সালাম ফিরাবেন? নাকি ইমাম এক সালাম ফিরানোর পর মুক্তাদীগণ সালাম ফিরাবেন? - -আব্দুর রহমান, বংশাল, ঢাকা।
প্রশ্ন (২৮/১৮৮) : সূরা ফাতিহার মোট কয়টি নাম রয়েছে। ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন। - -এরশাদ আলী, ফুলবাড়িয়া, মংমনসিংহ।
প্রশ্ন (৩৫/১৫৫) : ‘আত-তাহরীক’ শব্দের অর্থ কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/২৪৫) : বিতর ছালাত নিয়মিতভাবে এক রাক‘আত পড়া যাবে কি? এক রাক‘আত উত্তম হলে রামাযানে নিয়মিত ৩ রাক‘আত পড়ার কারণ কি? - -মামূন, বন্দর, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১১/১১): মহিলারা চুল কালো করার জন্য কালো মেহদী, কালো তেল ও স্টার ব্যবহার করে থাকে। এটা করা যাবে কি?
প্রশ্ন (২০/৩৪০) : আমাদের এলাকার মসজিদটি ৩৫ বছর পূর্বে নির্মিত। এখন জানা যাচ্ছে যে তার নীচে একটি কবর ছিল। কিন্তু কেউ জানে না সেটা কোন দিকে। উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - -আয়নুল হক, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৪৭৫) : মুসলিম শিক্ষক স্কুলে হিন্দু ধর্ম পড়াতে পারবে কি? - -যহীরুল ইসলাম, ধানমন্ডি, ঢাকা।
আরও
আরও
.