উত্তর : কাপড়ের যে অংশে মযী লেগে গেছে কেবল সে অংশ ধৌত করলেই বা পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে (তোহফাতুল আহওয়াযী ১/৩৩৭)। সাহল ইবনু হুনাইফ (রাঃ) বলেন, ‘মযীর কারণে আমি খুব কষ্ট ও সমস্যায় পড়তাম। তাই আমি বারবার গোসল করতাম। বিষয়টি সম্পর্কে আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এক্ষেত্রে তোমার জন্য ওযূ করাই যথেষ্ট। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার কাপড়ে যে মযী লাগে, তার কি করব? তিনি বললেন, তোমার জন্য এক অঞ্জলি পানি নেওয়া এবং তোমার কাপড়ের যে স্থানে মযী লেগেছে বলে তুমি মনে করো, সেখানে সেই পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট’ (তিরমিযী হা/১১৫; আহমাদ হা/১৬০১৬, সনদ হাসান)।
প্রশ্নকারী : তাহাজুল ইসলাম, দিনাজপুর।