উত্তর : বূলাস (بُولَسَ) নামে কোন নবী ছিলেন না। বরং বূলাস ছিলেন একজন ইহূদী। পরে খৃষ্টান হয়ে যান এবং ঈসা (আঃ)-এর পরে খৃষ্টধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। ফলে অনেকে তাকে নবী মনে করত। কিন্তু ঈসা (আঃ) ও মুহাম্মাদ (ছাঃ)-এর মধ্যবর্তী সময়ে কোন নবী-রাসূল আসেননি। যেমন রাসূল (ছাঃ) বলেন, আমি দুনিয়া এবং আখেরাতে ঈসা ইবনু মারিয়াম (আঃ)-এর সবচেয়ে বেশী কাছাকাছি। নবীগণ পরস্পর বৈমাত্রেয় ভাই। তাঁদের মা ভিন্ন ভিন্ন। কিন্তু দ্বীন অভিন্ন। আর আমার ও তাঁর মাঝখানে কোন নবী নেই’ (মুসলিম হা/২৩৬৫; মিশকাত হা/৫৭২২)।

প্রশ্নকারী : জামসেদ বিল্লাহ, ঝিনাইদহ।








প্রশ্ন (২৯/৬৯) : মসজিদে বহুমূল্যের টাইলস্ সহ নানা বিলাসবহুল জিনিস ব্যবহারে প্রচুর ব্যয় করা বর্তমান সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (৩০/১৯০) : মসজিদে মহিলারা যেন জুম‘আর খুৎবা দেখতে পায় সেজন্য মনিটর বা প্রজেক্টর ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩১২) : কোন মহিলা যদি জান্নাতে তার স্বামীর সাথে থাকার ইচ্ছা করে তার জন্য দ্বিতীয় বিবাহ করা ঠিক হবে কি? নাপাক অবস্থায় দো‘আ-দরূদ সহ কুরআন পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : কোন কোন ক্ষেত্রে গীবত করা যায়? - -ইহসানুল হক, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩৪/৩১৪) : ছোটবেলায় পিতা-মাতার বিচ্ছেদের পর গত ২৬ বছর যাবৎ মায়ের সাথে আমার কোন যোগাযোগ নেই এবং আমি বাবার সাথেই থাকি। মা এখন অন্যের ঘরসংসার করছেন। এমতাবস্থায় জন্মদাত্রী হিসাবে তাঁর প্রতি আমার কোন শারঈ দায়িত্ব আছে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : আমার অফিসে টয়লেট ব্যবস্থাপনার ভিন্নতার কারণে দাঁড়িয়ে পেশাব করতে হয়। বাধ্যগত অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা যাবে কি? এভাবে পেশাব করলে পানি বা টিস্যু ব্যবহার করলেও কিছু পেশাব থেকে যায় বলে মনে হয়। এমতাবস্থায় ওযূ করে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৫/১৪৫) : এলাকার এক বড় আলেম/কবিরাজের কাছ থেকে তাবীয নেওয়াতে দীর্ঘ ৪ বছর পর একটি পুত্র সন্তান হয়েছে। ফলে তারা বলে এটা যদি শিরক হ’ত তাহ’লে আল্লাহ তাদের সন্তান দিতেন না। এই ভ্রান্ত ধারণা নিয়ে তারা যেকোন কাজে সেই কবিরাজের শরণাপন্ন হয়। এখন তাদেরকে কিভাবে বুঝাতে পারি? - -সজল*, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।*[আরবীতে ইসলামী নাম রাখুন (স.স)]
প্রশ্ন (২০/১৮০) : আমার কাছে কেউ টাকা আমানত রাখতে দিলে সেখান থেকে আমি কিছু টাকা নিজের প্রয়োজনে খরচ করে পরে সেখানে রেখে দেই অথবা সময়মত আমানত বুঝিয়ে দেই। এতে কি আমি পাপী হব বা এক্ষেত্রে কি সঠিকভাবে আমানত রক্ষা করা হবে?
প্রশ্ন (৩৭/৩৯৭) : অনেক বক্তা গানের সূরে ওয়ায করে থাকেন। এটা কি জায়েয?
প্রশ্ন (২৩/২৬৩) : আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে এক্সরে করি। বিশেষ কিছু এক্সরে করার ক্ষেত্রে মহিলাদের হিজাব, নিকাব ও বোরকা খোলার প্রয়োজন হয়। আবার কিছু সময় মহিলাদের গায়ে হাত দেওয়ার প্রয়োজন হয়। কিছু কিছু সময় শয়তানের ধোঁকায় মনে খারাপ চিন্তা চলে আসে। এমতাবস্থায় আমি কি করতে পারি।
প্রশ্ন (২৩/৩০৩) : জনৈক ব্যক্তি ২০ বছর পূর্বে বিবাহের সময় শ্বশুরবাড়ী থেকে ২ লাখ টাকা যৌতুক নিয়েছিল। এখন উক্ত টাকা ফেরত দিতে চাইলে টাকার মূল্যমান অনুযায়ী বেশি দিতে হবে না সমপরিমাণ পরিশোধ করলেই চলবে?
প্রশ্ন (২/৪০২) : দুনিয়াবী চাপমুক্তির জন্য আল্লাহর নিকটে মৃত্যু কামনা করা যাবে কি? - -আল-আমীন, ঢাকা।
আরও
আরও
.