উত্তর : সূদী ব্যাংকে টাকা জমা রাখা হারাম তা সূদসহ হোক কিংবা সূদ ছাড়া। কারণ ব্যাংক এই অর্থ গ্রহণ করে সূদের ভিত্তিতে ঋণ প্রদান করবে। তবে আলেমগণ একটি বিশেষ পরিস্থিতিকে এর ব্যতিক্রম করেছেন। তা হ’ল কোন ব্যক্তি যদি নিজের সম্পদ নিয়ে আশঙ্কা করেন এবং তার সম্পদ নিরাপদে সংরক্ষণ করার মতো অন্য কোন নিরাপদ স্থান না পান, তাহ’লে বিশেষ প্রয়োজনে সূদী ব্যাংকে টাকা জমা রাখা জায়েয হবে। কারণ শরী‘আতের একটি মূলনীতি হ’ল ‘চরম প্রয়োজন নিষিদ্ধ বিষয়কে সাময়িকভাবে বৈধ করে’। শায়খ বিন বায (রহঃ) বলেন, ‘সূদবিহীনভাবে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে কোন সমস্যা নেই, যদি এর প্রয়োজন দেখা দেয়। তবে যদি ব্যাংক ছাড়া অন্য কোথাও টাকা নিরাপদে জমা রাখার সুযোগ থাকে, তাহ’লে তা অধিক সতর্কতাপূর্ণ ও উত্তম’ (মাজমূ‘ ফাতাওয়া ১৯/৪১৩)। এক্ষণে ব্যাংকে চাকুরী এবং প্রয়োজনের কারণে সূদবিহীন ব্যাংকিং সেবা গ্রহণকে একই হুকুমে ফেলা যাবে না। আবার ব্যাংকিং সেবা প্রয়োজনীয় হ’লেই সূদী লেনদেন বৈধ হয়ে যায় এটিও সঠিক নয়। প্রতিটি ক্ষেত্রে ব্যক্তির কাজ, অ্যাকাউন্টের ধরন, সূদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিকল্প বাস্তবতা বিবেচনা করতে হবে। আল্লাহ বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর’ (তাগাবুন ৬৪/১৬)।

প্রশ্নকারী : মারূফ হাসান, বুড়িচং, কুমিল্লা।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (১৫/২১৫) : আমি স্কুলের সরকারী উপবৃত্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করিনি। কিন্তু বৃত্তি পেয়েছি। এটা গ্রহণ করা জায়েয হয়েছে কি? - -যাকির হোসাইন, রংপুর।
প্রশ্ন (৬/১২৬) : আমি বিদ্যালয়ে সারাদিন বোরক্বা পরি। কিন্তু ধোয়া-মোছার কাজ করতে গিয়ে অনেক সময় ময়লা পানির ছিটা বোরক্বার নীচের দিকে লেগে যায়। আবার বোরক্বা লম্বা হওয়ার ফলে শুকনো ময়লা নীচের দিকে লেগে থাকে। এটা পরে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২০/২৬০) : হাদীছে বর্ণিত আছে, মৃত্যুর পরে রূহ ইল্লিয়ীন এবং সিজ্জীনে যায়। সেখানে মানুষ দলবদ্ধভাবে থাকে না এককভাবে থাকে?
প্রশ্ন (২৮/২৬৮) : আমার স্ত্রী সন্তান প্রসব ও সন্তানের বয়স কম থাকায় বাচ্চা যথেষ্ট বুকের দুধ পাবে না, এজন্য গত ২ বছর ছিয়াম রাখতে পারেনি। এই বছর আবারও সন্তানসম্ভবা হওয়ায় ছিয়াম রাখতে পারবে না। এমতাবস্থায় তার করণীয় কি হবে? এর জন্য ফিদইয়া দেওয়া কি যথেষ্ট হবে না-কি ক্বাযা আদায় করতে হবে?
প্রশ্ন (৩২/৩৯২) : ঋণ গ্রহণ করে কুরবানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩০/৭০) : আমি ও চালক দু’জনে শেয়ারে একটি গাড়ী ক্রয় করি। চালকের সাথে আমার চুক্তি হয়েছে যে, সে মাসে যত টাকা আয় করুক, সে প্রতি মাসে আমাকে ৪ হাযার টাকা ভাড়া দিবে। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : জনৈক আলেম বলেন, একজন আলেমকে সম্মান করলে ২৫ জন নবী-রাসূলকে সম্মান করা হয়। একথা সত্য কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : সফর অবস্থায় তাহাজ্জুদের ছালাত আদায়ের পদ্ধতি কি?
প্রশ্ন (৫/২৮৫) : আমি দুই সন্তানের জননী একজন অসহায় বিধবা। সন্তানের ভরণ-পোষণের জন্য আমাকে বাইরে কাজ করতে হয় এবং বাজারে যেতে হয়। এগুলি কি শরী‘আতসম্মত হচ্ছে?
প্রশ্ন (৪০/৪০০) : খারাপ মাল দ্বারা যাকাত প্রদান করলে যাকাত কবুল হবে কি? আর যাকাতদাতার উপর কোন গোনাহ বর্তাবে কি? - -মুহাম্মাদ ইদ্রীস, বনশ্রী, ঢাকা।
প্রশ্ন (২৯/৩৮৯) : কুরআনের আরবী শব্দাবলী বুঝার জন্য বাংলা অক্ষরে উচ্চারণ করে লেখা যাবে কি? এছাড়া অন্য ভাষাতে লেখা যাবে কি?
প্রশ্ন (৩/২৪৩) : বিবাহের কিছুদিন পর স্ত্রী সংসার ত্যাগ করে চলে যায়। এমতাবস্থায় উক্ত মহিলার অবশিষ্ট মোহরানা পরিশোধ করতে হবে কি? - তোতা মিয়া পাঁচদোনা, খিদিরপুর, নরসিংদী। *[ইসলামী নাম রাখুন (স.স.)]
আরও
আরও
.