উত্তর : নিষিদ্ধ সময়েও মসজিদে প্রবেশ করলে দু’রাক‘আত তাহিয়াতুল মসজিদ ছালাত আদায় করা যাবে। কারণ তাহিয়াতুল মসজিদ যাতুল-আসবাব বা কারণযুক্ত নফল ছালাত। সাধারণ নিষিদ্ধ সময়ের নফলের মতো নয়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন দুই রাক‘আত ছালাত আদায় না করা পর্যন্ত না বসে’ (বুখারী ১১৬৭; মুসলিম হা/৭১৪)।
প্রশ্নকারী : মুয্যাম্মেল হক, নলডাঙ্গা হাট, নাটোর।