উত্তর : শিশু জন্মের সপ্তম দিনে আক্বীক্বা দেওয়া সুন্নাত। রাসূল (ছাঃ) বলেন, ‘প্রত্যেক শিশু তার আক্বীক্বার সাথে বন্ধক থাকে। অতএব জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু যবেহ করতে হয়, নাম রাখতে হয় ও তার মাথা মুন্ডন করতে হয়’ (আবুদাউদ হা/২৮৩৯; ইবনু মাজাহ হা/৩১৬৫; মিশকাত হা/৪১৫৩)। রাসূল (ছাঃ) তাঁর নাতি হাসান ও হুসাইনের আক্বীক্বাও সপ্তম দিনে করেছিলেন (ছহীহ ইবনু হিববান হা/৫৩১১, সনদ হাসান)। অতএব সক্ষম ব্যক্তি সপ্তম দিনেই আক্বীক্বা করবে। এক্ষণে পিতামাতা সন্তানের আক্বীক্বা না করে থাকলে সন্তান নিজের আক্বীক্বা নিজেই করবে (ছহীহাহ হা/২৭২৬)। মুহাম্মাদ ইবনু সীরীন (রহঃ) বলেন, ‘আমি যদি জানতে পারতাম যে আমার পক্ষ থেকে আক্বীক্বা করা হয়নি, তবে আমি নিজেই নিজের পক্ষ থেকে আক্বীক্বা করতাম’ (ইবনু আবী শায়বাহ হা/২৪২৩৬; বিস্তারিত দ্র. ‘মাসায়েলে কুরবানী ও আক্বীকা’ বই)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।








প্রশ্ন (১৬/৫৬) : ছালাতরত অবস্থায় কোন বিশেষ কারণে কয়েক ধাপ স্থান পরিবর্তন করতে হ’লে ছালাত হবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : হানাফী মসজিদে ছালাত আদায় করলে ইমামের দ্রুত পড়ার কারণে ছালাতে একাগ্রতা আসে না। তাছাড়া ফজর, যোহর, আছর ছালাত তারা অনেক দেরীতে পড়ে। এক্ষেত্রে একাকী আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৯/৩৭৯) : আমি ১৪ বছর বয়স থেকে মেয়েদের প্রতি আকর্ষণ হারিয়ে ছেলেদের প্রতি আকৃষ্ট হই। এখনো এই অবস্থা রয়েছে। আমি চাই স্বাভাবিক পুরুষের মতো বাঁচতে, কিন্তু পারছি না। কখনও আত্মহত্যার কথাও মনে হয়। আমি কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাব?
প্রশ্ন (৫/২০৫) : কুরবানীর পশু কোন্ দিকে কাত করে এবং কোন্ দিকে মাথা রেখে যবেহ করতে হবে?
প্রশ্ন (৪০/১৬০) : ইমামের সালাম ফিরানোর পরে মাসবূকের সাথে জামা‘আতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : আদাবুল মুফরাদ ও তারীখুল কাবীর ইমাম বুখারী (রহঃ) কর্তৃক সংকলিত হওয়া সত্ত্বে্ও এর মধ্যে যঈফ বর্ণনা থাকার কারণ কি? - -আব্দুল্লাহ ফারূক, শিরোইল কলোনী, রাজশাহী।
প্রশ্ন (৩৪/১৯৪) : শীতকালে নাকসহ মুখ ঢেকে এবং ক্বওমার সময়ে চাদরের নীচে হাত বেঁধে ছালাত আদায় করা যাবে কি? - -খাদেমুল ইসলাম, জেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (১৫/১৫) : কোন বেগানা নারীকে যদি চিকিৎসার কাজে বাধ্যগত অবস্থায় আনা-নেওয়া করতে হয়, সেটা জায়েয হবে কি?
প্রশ্ন (২০/২৬০) : যেখানে রাসূল (ছাঃ) অমুসলিম দেশে কুরআন নিয়ে গমন করতে নিষেধ করেছেন সেখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইতালিয়ানদেরকে কুরআনের অনূদিত কপি উপহার দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : বিবাহের সময় আমার শ্বশুর ঘর সাজানোর কিছু জিনিসপত্র দেন। আমি তা গ্রহণ করতে রাযী ছিলাম না। কিন্তু আমার পিতা-মাতা সেগুলো গ্রহণ করে আমার ঘরে রেখে দেন। এখন আমি সেগুলো ফেরত দিতে চাইলে পিতা-মাতা কষ্ট পান এবং আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। তারা বলেন, সমাজে এসব দেওয়া-নেওয়া প্রচলিত রীতি। এ অবস্থায় শরী‘আতের দৃষ্টিতে আমার করণীয় কি?
প্রশ্ন (৩২/৩৯২) : তিন ব্যক্তির দো‘আ কবুল করা হয় না। (১) যে ব্যক্তির দুশ্চরিত্রা স্ত্রী আছে, কিন্তু সে তাকে তালাক দেয় না। (২) যে ব্যক্তির অন্য লোকের কাছে পাওনা আছে, কিন্তু সে তার স্বাক্ষী রাখেনি। (৩) যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয় অথচ আল্লাহ বলেন, তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিয়ো না’ হাদীছটির বিশুদ্ধতা এবং ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (১৬/৫৬) : দিনের নফল ছালাত কি দুই দুই রাক‘আত করে পড়তে হবে?
আরও
আরও
.