উত্তর : বিবাহে খরচ কম হওয়া উত্তম (আবুদাউদ হা/২১১৭)। এছাড়া যে নারীর বিবাহের মোহর কম, সে বিবাহকে হাদীছে বরকতপূর্ণ বলা হয়েছে (আহমাদ হা/২৪৫২২; ইরওয়া হা/১৯২৮, সনদ হাসান)। অতএব বিবাহ ও মোহরানা সকল ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকা উচিৎ।

তবে বর তার সাধ্যানুযায়ী ওয়ালীমা, সাজসজ্জা ইত্যাদিতে খরচ করতে পারে। কারণ শরী‘আতে এ ব্যাপারে কোন সীমারেখা নির্ধারণ করা হয়নি। তবে অপচয় করা যাবে না এবং দরিদ্রদের দাওয়াত থেকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ বলেন, ‘তোমরা খাও ও পান কর। কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালবাসেন না’ (আ‘রাফ ৭/৩১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমরা খাও, পান কর এবং অপচয় ও অহংকার ব্যতীত খরচ ও ছাদাক্বা কর। আল্লাহ তা‘আলা চান যে, তার নে‘মতের নিদর্শন বান্দার মধ্যে পরিলক্ষিত হৌক (হাকেম হা/৭১৮৮, সনদ হাসান)। তিনি আরো বলেন, ঐ ওয়ালীমার খাদ্য নিকৃষ্ট খাদ্য, যে আয়োজনে শুধু ধনীদের দাওয়াত করা হয় এবং গরীবদের বঞ্চিত করা হয় (বুখারী হা/৫১৭৭; মিশকাত হা/৩২১৮)। উল্লেখ্য যে, সমাজে প্রচলিত কনের বাড়ীতে অনুষ্ঠান করার আবশ্যকতা নেই। অনেক সময় বর পক্ষ থেকে অধিক সংখ্যক লোক কনের বাড়ীতে গমন করে, যা কনের পক্ষের উপর যুলুম হয়ে যায়। অতএব এ ধরনের অনুষ্ঠান থেকে সাবধান থাকা কর্তব্য।

উল্লেখ্য, যে বিবাহে খরচ কম সে বিবাহে অধিক বরকত লাভ করা যায় মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (বায়হাক্বী শো‘আব হা/৬১৪৬; মিশকাত হা/৩০৯৭; যঈফাহ হা/১১১৭-এর আলোচনা দ্রষ্টব্য)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ শেখ, পশ্চিমবঙ্গ, ভারত।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৭/৩১৭) : আমি একজন ডেকোরেটরের মালিক। আমাকে কি আসবাবপত্রের যাকাত দিতে হবে? - -শফীকুল ইসলাম, দারুসা, রাজশাহী।
প্রশ্ন (৩০/৪৭০) : আমি নেকীর আশায় সৎ মানুষদের মাঝে বিনা সূদে টাকা ঋণ দিয়ে থাকি। গ্রহীতাগণ তা সাপ্তাহিক কিস্তিতে আমাকে পরিশোধ করেন। কিন্তু বর্তমানে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় ঋণ লেনদেনের জন্য বেতন দিয়ে একজন লোক রাখি এবং ঋণগ্রহীতাগণ মাসে বেতন বাবদ প্রত্যে - -আব্দুর রহমান, চাটমোহর, পাবনা।
প্রশ্ন (৩৯/৩১৯) : দ্বিতীয় সিজদার আগে ও পরে হাত উত্তোলন করা যাবে কি?
প্রশ্ন (২০/৪২০) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ তিন সময়ে জানাযার ছালাত আদায় ও লাশ দাফন করা যাবে কি? - -মুজাহিদুল ইসলামরেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩১/১১১) : আমি ক্রোধবশতঃ স্ত্রীকে বলেছি যে, আগামীতে তুমি নেকাব ছাড়া বাসার বাইরে বের হ’লে আমাদের মধ্যে তালাক হয়ে যাবে। এক্ষণে একথা ফিরিয়ে নেয়ার কোন উপায় আছে কি? সে নেকাব ছাড়া বের হ’লে ১ তালাক হয়ে যাবে কি?
প্রশ্ন (২৯/৪২৯) : জনৈক ব্যক্তির প্রথমা স্ত্রীর দু’সন্তান ও দ্বিতীয় স্ত্রীর সাত সন্তান। প্রথমা স্ত্রীর বড় ছেলের পাঁচ সন্তান ও ছোট ছেলে নিঃসন্তান। প্রথমা স্ত্রীর বড় ছেলে মারা গেছে এবং তার দুই ছেলে আছে। এক্ষণে প্রথমা স্ত্রীর ছোট ছেলে মারা গেলে বৈমাত্রেয় ভাইয়েরা সম্পত্তির ওয়ারিছ হবে, নাকি আপন ভাতিজারা ওয়ারিছ হবে?
প্রশ্ন (৭/৩৬৭) : কত বছর বয়স থেকে নারীদের বোরকা পরা ও নেকাব ব্যবহার করা আবশ্যক? - -নাঈমা, রংপুর।
প্রশ্ন (৫/২৮৫) : ফরয ও নফল ছালাতে অথবা জামা‘আতে বা একাকী ছালাতের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর দাঁড়ানোর নিয়ম কি?
প্রশ্ন (২১/২১) : আমাদের দেশে ঔষধের গায়ে লেখা থাকে যে, ‘শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য’। এক্ষণে দারিদ্রের কারণে যেসব গরীব রোগী ডাক্তার দেখাতে সক্ষম হয় না, তাদেরকে রোগের বিবরণ শুনে ঔষধ দেওয়া দোকানদারের জন্য জায়েয হবে কি? - -আবু সাঈদ, নাটোর।
প্রশ্ন (৩৪/১৯৪) : জনৈক আলেম বলেন, কেবল চামড়ার মোটা মোজা পরিধান করলেই মাসাহ করা যাবে, সাধারণ মোজায় নয়। এক্ষণে সূতী মোজা পরিধান করলে মাসাহ করা যাবে কি? এছাড়া বুট জুতার উপর দিয়ে মাসাহ করা যাবে কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য স্ত্রীর মধ্যে কি কি গুণ থাকা আবশ্যক?
প্রশ্ন (৮/৩৬৮) : আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?’ প্রশ্ন হল, তাহলে যে ব্যক্তি ছালাত-ছিয়াম পালন করে না, সে কি তার ছেলে-মেয়ে বা অন্যকে ছালাত আদায় করার কথা বলতে পারবে না?
আরও
আরও
.