উত্তর : রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি মদ পান করবে তাকে বেত্রাঘাত কর। আবার পান করলে বেত্রাঘাত কর। আবার পান করলে বেত্রাঘাত কর। এরপরও যদি পান করে, তবে তাকে হত্যা কর’(আবুদাউদ হা/৪৪৮২, সনদ ছহীহ)। উক্ত হাদীছটি নিম্নের হাদীছ দ্বারা মানসূখ হয়েছে। উপরোক্ত হাদীছটি বর্ণনা করার পর ক্বাবীছা (রাঃ) বলেন, পরবর্তীতে নবী করীম (ছাঃ) এর নিকট এক লোককে আনা হ’ল, যে মদ পান করেছিল; তিনি তাকে বেত্রাঘাত করলেন। এরপর তাকে আবার আনা হ’লে তিনি তাকে বেত্রাঘাত করলেন। পুনরায় আনা হ’লে তিনি আবার বেত্রাঘাত করলেন। তারপর চতুর্থবার তাকে আনা হ’লে তিনি আবারও বেত্রাঘাত করলেন এবং মৃত্যুদন্ড তুলে নিলেন। আর এটি মুসলিমদের জন্য একটি ছাড় হিসাবে গণ্য হ’ল (আবুদাউদ হা/৪৪৮৫, সনদ দুর্বল)। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, বারবার মদ্যপানের কারণে মৃত্যুদন্ডের বিধানটি এই হাদীছ ও অন্যান্য হাদীছের দ্বারা মনসূখ হয়ে গেছে। আর আমার জানা মতে, এ বিষয়ে আলেমদের মধ্যে কোন মতভেদ নেই (কিতাবুল উম্ম ৭/৩৬৫)। ইমাম তিরমিযী বলেন, এ বিধান ইসলামের প্রাথমিক দিকে ছিল। পরবর্তীকালে তা রহিত করা হয়েছে (তিরমিযী হা/১৪৪৪-এর আলোচনা দ্রষ্টব্য)। তবে বিচারক মনে করলে তা‘যীর বা শাস্তি হিসাবে মারাত্মক ও নিয়মিত মদ্যপানকারীকে মৃত্যুদন্ড পর্যন্ত দিতে পারে (আলবানী, ছহীহাহ হা/১৩৬০-এর আলোচনা দ্রষ্টব্য)।

প্রশ্নকারী : রিয়ায, নিয়ামতপুর, নওগাঁ।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১২/৪৫২) : আমার ভাইয়েরা প্রতিনিয়ত আমার ক্ষতি করে যাচ্ছে। আমি মারা গেলে আমার স্ত্রী-সন্তানদেরও ভরণপোষণ তারা করবে না। আমি ও আমার স্ত্রী খেয়ে না খেয়ে কিছু কিছু সঞ্চয় করছি। এর অধিকাংশ অবদান আমার স্ত্রীর। এক্ষণে আমি মারা গেলে আমার ভাইয়েরা কি সম্পদের অংশ পাবে? - -ফযলে রববী, আল-ফাহাদ ট্রেড লাইন্স, ঢাকা।
প্রশ্ন (২৪/৩০৪) : বিভিন্ন পত্র-পত্রিকায় আলেম-ওলামা ও বুযর্গ ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে লটারী বিক্রয় এবং ভাগ্য পরিবর্তনের কথা বলা হচ্ছে। মধ্যপ্রাচ্য সহ সিংগাপুরের শতকরা প্রায় ৭০ ভাগ মুসলিম লটারী ক্রয় করে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৬/১৭৬) : মহিলারা কালো চুলে দুলহান তেল ব্যবহার করতে পারবে কি? এছাড়া তারা চুলের মাথা কেটে ছোট করতে পারবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : বর্তমানে কিছু ব্যক্তি তাদের নিজস্ব সিলসিলার অলি-আওলিয়াদের নামের শেষে রাযিয়াল্লাহু ‘আনহু যোগ করছে। এভাবে ছাহাবায়ে কেরাম বাদ দিয়ে সালাফদের নামের শেষে রাযিঃ...বাক্য ব্যবহার করা যাবে কি? - -সাঈদুল ইসলাম, মালদা, পশ্চিবঙ্গ, ভারত।
প্রশ্ন (১১/৪১১) : মহিলারা পর্দার মধ্যে থেকে চাকুরী করতে পারবে কি? প্রয়োজনে তারা মাঠে যেতে পারবে কি?
প্রশ্ন (৩/৪০৩) : সরকারী স্কুলের শিক্ষক হওয়ায় আমাকে বাধ্যগত অবস্থায় কোন কোন সময় নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। এর বিনিময়ে আমি যে ভাতা পাই তা ভোগ করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/৩৩৩) : হাদীছে এসেছে করযে হাসানা প্রদানকরলে ঋণ দানের চেয়েও বেশী নেকী লাভ হয়। কিন্তু ব্যবসার টাকা বাকী রাখলে তার জন্য কি করযে হাসানার ছওয়াব পাওয়া যাবে?যেহেতু পণ্য বাকী দেওয়া করয দেওয়ার মতই।
প্রশ্ন (৩/৩৬৩): বখশিশ দেয়া সম্পর্কে শরী‘আতের নির্দেশনা কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : বালেগ হওয়ার পূর্বে কোন মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার সম্মতি নেওয়া পিতার জন্য আবশ্যক কি? - -আখতারুযযামান, ডেমরা, ঢাকা।
প্রশ্ন (২/২৮২) : বিপদের সময় ‘ইয়া ছাবরা আইউবা’ বলা যাবে কি?
প্রশ্ন (৯/৩৬৯) : মসজিদের মাইকে শিশুদের পোলিও খাওয়ানো, টিকাদান, আবহাওয়া সম্পর্কে সতর্কীকরণ বা মক্তবের ক্লাসের কথা ঘোষণা করা যাবে কি? - -আনীসুর রহমান, মোড়েলগঞ্জ, বাগেরহাট।
প্রশ্ন (১৭/৩৫৭) : যাকাতের সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার নিয়ত করে আমার নিকট থেকে ঋণগ্রহীতাকে কিছু ঋণ মাফ করে দেওয়া যাবে কি? - -আহমাদ, নবাবগঞ্জ, দিনাজপুর।
আরও
আরও
.