উত্তর : এরূপ মিথ্যা বলা যাবে না। যে তিন শ্রেণীর লোকের সাথে আল্ললাহ ক্বিয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্রও  করবেন না।  তাদের মধ্যে অন্যতম হ’ল ঐ ব্যবসায়ী, যে মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে’ (মুসলিম হা/১০৫, মিশকাত হা/২৭৯৫)। রাসূল (ছাঃ) বলেন, হে ব্যবসায়ীর দল! তোমরা মিথ্যা কথা থেকে  বেঁচে থাকো (ত্বাবারাণী, ছহীহুত তারগীব হা/১৭৯৩)। তিনি বলেন, ‘হে ব্যবসায়ী সম্প্রদায়! ব্যবসাকার্যে বাজে কথা এবং অপ্রয়োজনে কসম করা হয়ে থাকে। তাই ছাদাক্বা দ্বারা তোমরা তার প্রায়শ্চিত্ত কর’ (তিরমিযী; মিশকাত হা/২৭৯৮)। তিনি বলেন, মিথ্যা পাপের পথ দেখায়। আর পাপ জাহান্নামের পথ প্রদর্শন করে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৮২৪)। এছাড়া হাদীছে মিথ্যুকের শাস্তি হিসাবে বর্ণিত হয়েছে যে, মিথ্যুকের এক চোয়াল থেকে আরেক চোয়াল পর্যন্ত মাথা বাঁকা লোহার অস্ত্র দিয়ে চিরে ফেলা হবে। অতঃপর তা ভাল হয়ে যাবে। আবার চেরা হবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে (বুখারী হা/১৩৮৬; মিশকাত হা/৪৬২১)। অতএব মিথ্যা কথা থেকে বেঁচে থাকা আবশ্যক।






প্রশ্ন (১৯/২৫৯) : বিবাহের সময় পাত্রীপক্ষ অন্যায়ভাবে ও জোরপূর্বক পাত্রের সাধ্যাতীত মোহরানা নির্ধারণ করেছে। বাধ্য হয়ে মৌন সম্মতি দিলেও ধার্যকৃত মোহর আদায় করা বরের পক্ষে অসম্ভব। এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (১৮/৯৮) : সাংগঠনিক নিয়মে আমাকে ইহতিসাব রাখতে হয় এবং উর্ধ্বতন দায়িত্বশীলকে দেখাতে হয়। এটি কি রিয়া তথা লোক দেখানো আমলের অন্তর্ভুক্ত হবে? - -মুজাহিদুল ইসলাম, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (১৬/৪৫৬) : ‘সত্য কথাই তিতা’। হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (১৭/৫৭) : যাকাত আদায়ের জন্য অধিক নেকীর আশায় রামাযান মাসকে নির্দিষ্ট করা যাবে কি? এছাড়া ব্যবসার সম্পদ একবছর পূর্ণ হওয়া সত্ত্বেও তার যাকাত আদায় রামাযান মাস পর্যন্ত বিলম্বিত করা যাবে কি?
প্রশ্ন (১৩/১৩) : মুহাম্মাদ (ছাঃ) মদীনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন তা কোন্ সংবিধানের আলোকে পরিচালনা করতেন? সে সংবিধানের প্রথম বাক্য ছিল?
প্রশ্ন (১৪/৩৭৪) : জনৈক আলেম বলেন, হজ্জের পূর্বে বিবাহ করা গুনাহের কাজ। একথার কোন সত্যতা আছে কি? - -আমীনুর রহমান, কেশবপুর, যশোর।
প্রশ্ন (৩৫/২৩৫) : জনৈক বক্তা বলেন, ছালাত কমিয়ে ৫ ওয়াক্ত করার ব্যাপারে আল্লাহর নিকটে মূসা (আঃ)-এর বারবার যাওয়ার বিষয়টি সত্য নয় বরং রাসূল (ছাঃ) স্বয়ং কয়েকবার গিয়ে তা কমিয়ে নিয়ে আসেন। এ বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৯/৬৯) : মসজিদে ছালাতরত অবস্থায় কেউ প্রবেশ করলে তার জন্য সালাম প্রদান করা কি শরী‘আতসম্মত?
প্রশ্নঃ (১০/১৭০) : ‘তোমরা কম সম্পদ ও অধিক সন্তান হতে আল্লাহর কাছে পানাহ চাও’ এ হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (২৯/১০৯) : আমরা প্রবাসে কুরবানীর সময় দেখি, গরুকে প্রথমে গুলি করা হয় এবং এরপর সাথে সাথে মুসলিম ব্যক্তি যবহ করেন। এখানকার গরু খামারে ছাড়া অবস্থায় পালন করা হয়, গায়ে কোন দড়ি বা রশি থাকে না এবং এগুলো প্রচন্ড শক্তিশালী হয়। রশি দিয়ে বাঁধতে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাই তারা এই পদ্ধতি ব্যবহার করেন। এভাবে কুরবানী করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৬/৪৪৬) : আমার বড় বোনের স্বামী পূর্বের স্ত্রীর এক কন্যা রেখে তাকে (পূর্বের স্ত্রীকে) তালাক দেয়। এক্ষণে আমি ঐ মেয়েকে বিবাহ করতে পারব কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, পাথরঘাটা, বরগুনা।
প্রশ্ন (৩৩/৩৫৩) টিভিতে ফুটবল, ক্রিকেট খেলা দেখা শরী‘আতসম্মত হবে কি?
আরও
আরও
.