উত্তর : যে ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে এরূপ কাজে পুনরায় জড়িয়ে পড়েছে তাকে দু’রাক‘আত ছালাত আদায় করে একনিষ্ঠভাবে তওবা করতে হবে (আবুদাঊদ হা/১৫২১; ছহীহুল জামে‘ হা/৫৭৩৮)। বারবার জড়িয়ে পড়লে বারবার তওবা করবে। তবে স্মর্তব্য যে, তওবা কবুলের জন্য তিনটি শর্ত পূরণীয়- (১) একমাত্র আল্লাহ্কে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই তওবা করতে হবে। (২) কৃত গোনাহের জন্য অনুতপ্ত হ’তে হবে। (৩) পুনরায় সে গোনাহে জড়িত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তওবার জন্য বেশী বেশী পাঠ করতে হবে ‘আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ুম ওয়া আতূবু ইলাইহে’ (তিরমিযী প্রভৃতি, মিশকাত হা/২৩৫৩; ছালাতুর রাসূল (ছাঃ) ২৯৪ পৃ.)।

একই পাপ বার বার করলে এক সময় ব্যক্তি পাপের অনুভূতিশূন্য হয়ে যায় এবং তওবার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই পাপ থেকে বিরত থাকার জন্য সাধ্যমত চেষ্টা করতে থাকবে এবং প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে ও তওবা-ইস্তিগফার করবে। বারবার পাপ করার পরও যদি খালেছ নিয়তে কেউ তওবা করে, তবে তা কবুলযোগ্য হবে ইনশাআল্লাহ (বুখারী হা/৭৫০৭; মুসলিম হা/২৭৫৭; মিশকাত হা/২৩৩৩)। নববী বলেন, বান্দা যদি একশ’বার বা হাযার বার বা তার চেয়ে বেশীবারও পাপ করে আর প্রত্যেকবার তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ (নববী, শরহ মুসলিম হা/২৭৫৭, ১৭/৭৫; ফাৎহুল বারী ১৩/৪৭২)। অতএব নিরাশ না হয়ে পুনরায় পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞার সাথে তওবা করতে হবে। এতে একসময় পাপের বিরুদ্ধে হৃদয়ে প্রতিরোধ সৃষ্টি হবে ইনশাআল্লাহ (মুসলিম হা/১৪৪)।

প্রশ্নকারী : সাথী* খাতুন, সিরাজগঞ্জ।

[* আরবীতে ইসলামী নাম রাখুন! (স.স.)]






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩১/৩৫১) : প্রচলিত আছে যে, আরশের নীচে রাসূল (ছাঃ)-এর নাম লেখা ছিল। আদম (আঃ) ঐ নামের অসীলায় ক্ষমা পেয়েছিলেন। এ বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : হানাফী মাযহাবের অনুসারী এক ব্যক্তি রাগের মাথায় প্রথমে এক তালাক দেন। অতঃপর তিনদিন পর আবার তালাক দেন। কয়েকমাস পর স্ত্রীর এক অপরাধের কারণে তিনি পুনরায় এক তালাক দেন। প্রতিবারই তিনি রুজূ‘ করেন এই ধারণায় যে, রুজূ‘ করলে পূর্বের তালাকের গণনা আর বহাল থাকে না। পরে জানতে পারেন, তিন তালাক সম্পন্ন হয়ে গেছে। এরপর উভয়ে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ করেন। বর্তমানে তাদের সন্তানদের কথা বিবেচনা করে তিনি প্রথম স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে চান। উল্লেখ্য, ইতিমধ্যে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন এবং সেই সংসারেও সন্তান রয়েছে। এ অবস্থায় শরী‘আতের দৃষ্টিতে প্রথম স্ত্রীকে পুনরায় গ্রহণ করার কোন সুযোগ আছে কি?
প্রশ্ন (৭/১৬৭) : কবরস্থানে বাঁশ বা অন্যান্য গাছ লাগানোর ফলে কবরের উপর গাছগুলো চলে আসলে তাতে কবরের মর্যাদা নষ্ট হয় কি?
প্রশ্ন (১৭/৫৭) : আমি বহুদিন যাবৎ পিতা-মাতার সাথে কথা বলি না। তাদের কোন একটি আচরণ আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। তবে তাদের মাসিক খরচ নিয়মিতভাবে বহন করি। এতে আমি গুনাহগার হবো কি?
প্রশ্ন (১৫/৫৫) : কারো আচরণে খারাপ লাগলে বা বিরক্ত হ’লে মনে মনে গালি দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩২/৪৭২) : আল্লাহ তা‘আলার কোন ছিফাত বা গুণবাচক নামের মাধ্যমে কিছু প্রার্থনা করা যাবে কি? যেমন কেউ বলল, হে আল্লাহর কালাম! তুমি আমাকে ক্ষমা করে দাও ইত্যাদি।
প্রশ্ন (৩২/২৩২) : মসজিদে যে ছাত্র জামা‘আতে ছালাত আদায়ের ক্ষেত্রে রাক‘আত মিস করছে তাকে ১০ মিনিট কুরআন মাজীদ পড়তে বাধ্য করা হচ্ছে। কুরআন মাজীদ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হয়। কিন্তু এক্ষেত্রে শিক্ষকের ভয়ে পড়া হচ্ছে। এভাবে নিয়ম করা যাবে কি?
প্রশ্ন (২৫/২২৫) : পিতা-মাতা সন্তানকে মন্দ কাজ করতে বাধ্য করলে এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করলে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করা যাবে কি?
প্রশ্ন (১৪/৪১৪) : আমাদের এলাকা হানাফী অধ্যুষিত। আমি কি তাদের সাথে ৬ তাকবীরে ঈদের ছালাত পড়ব, না ছালাত আদায় থেকে বিরত থাকব?
প্রশ্ন (৩৪/৪৩৪) : বীমা কোম্পানীতে চাকুরী করা হারাম জেনে চাকুরী ছাড়ার প্রস্ত্ততি নিচ্ছি। এক্ষণে ১০ বছর চাকুরীর ফলে প্রাপ্ত প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, লভ্যাংশ ইত্যাদি থেকে প্রাপ্ত অর্থের ব্যাপারে শরী‘আতের বিধান কি? - -কামরুন নাহার, ঢাকা।
প্রশ্ন (৬/২৪৬) : আল্লাহর প্রশংসা এবং রাসূল (ছাঃ)-এর উপর দরূদ পাঠ করা দো‘আ কবুলের অন্যতম শর্ত কি? এর জন্য কি কি দো‘আ পাঠ করা যাবে? দরূদ বলতে দরূদে ইব্রাহীমী পড়তে হবে না অন্য কিছু?
প্রশ্ন (২৯/৬৯) : স্ত্রী সংসর্গের কারণে শরীর নাপাক হ’লে ব্যবহৃত বিছানা, কাঁথা, পোষাক ও ঘরের মেঝে নাপাক হবে কি?
আরও
আরও
.