উত্তর : প্রথমত মুসলিম শিক্ষার্থীদের মুসলিম স্কুলে ভর্তি করতে হবে। কারণ এটা তাদের আমল ও আক্বীদার জন্য নিরাপদ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১২/১৪১)। দ্বিতীয়ত এলাকায় মুসলিম স্কুল না থাকলে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করে মিশনারী স্কুলে ভর্তি করা যেতে পারে। যেমন- (১) যদি দেশের জাতীয় শিক্ষাক্রমই তাদের পাঠ্যপুস্ত্তক হয় এবং তা পড়ানো হয় (২) শিক্ষার্থীকে খ্রিস্টধর্ম গ্রহণে বা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণে বাধ্য করা না হয়, (৩) তার ঈমান ও ইসলামী পরিচয় যদি নিরাপদ থাকে, (৪) মুসলিম শিক্ষার্থী তার ফরয ইবাদত ও ইসলামী আদর্শ বজায় রাখতে পারে। তবে যদি সেখানে ধর্মীয় বিভ্রান্তি সৃষ্টি, খ্রিস্টান ধর্মপ্রচারে প্রভাবিত করা, ইসলামী বিধান পালনে বাধা দেওয়া বা ঈমানের জন্য ঝুঁকি থাকে, তাহ’লে সেখানে ভর্তি হওয়া থেকে বিরত থাকা কর্তব্য।

প্রশ্নকারী : কায়ছার জামীল, মেলান্দহ, জামালপুর।








প্রশ্ন (২/৩৬২) : কুরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে উত্তম ও অধিক ফযীলতপূর্ণ কোন সময় আছে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : জোরে আমীন বললে মসজিদ থেকে অপমান করে বের করে দেয়। এক্ষণে করণীয় কি? বিশেষতঃ জুম‘আর ছালাতের ক্ষেত্রে করণীয় কি? সেটাও কি বাড়িতে পড়া যাবে? - -ইশতিয়াক শাকীল, বাঘারপাড়া, যশোর।
প্রশ্ন (৩৫/৩৫৫) : কারো নিকটতম আত্মীয় মরে যাওয়ার কারণে বলল, হে আল্লাহ তুমি আমার সাথে এটা করলে কেন? এমন কথা বলা যাবে কি?
প্রশ্ন (১৫/২৯৫) : গুল-জর্দা কি সরাসরি তামাক পাতা থেকে তৈরীকৃত? না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এগুলি হারাম সাব্যস্ত করা হয়? - -মোবারক হোসাইনবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২২/১৪২) : আমার অনেক আত্মীয়-স্বজন আছে, যাদের অলস টাকা পড়ে আছে। তারা আমাকে অনির্ধারিত হারে লাভ-লসের ভিত্তিতে ঋণ দিতে চায়। কিন্তু মুদিখানার ব্যবসায় লাভের হিসাব রাখা কঠিন। এক্ষণে আমি যদি তাদের টাকা নিয়ে আনুমানিক কিছু কিছু লাভ দেই তবে তা সূদ হবে কি? সূদ হ’লে এরূপ অর্থ গ্রহণের পদ্ধতি কি?
প্রশ্ন (৪/৩২৪) : ছালাতে একই সূরা বারবার পড়া করা যাবে কি? - -সাইফুল ইসলাম, মহারাজপুর, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (১৩/২৫৩) : আমি আমার স্ত্রীকে হোয়াটসএ্যাপে তিন তালাক দিয়ে দেই। কিন্তু কিছুক্ষণ পর স্ত্রী দেখার আগেই আমি তা ডিলিট করে দেই। তাহ’লে তার বিধান কি হবে?
প্রশ্ন (২৩/৬৩) : সূরা মূল্ক কবরের আযাব থেকে বাধাদানকারী হিসাবে মৃত পিতা-মাতার কবরের আযাব মাফ হওয়ার জন্য উক্ত আমল করা যাবে কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : আলেমদের মুখে শুনা যায়, যারা রাসূল (ছাঃ) ও পুরুষ ও মহিলা ছাহাবীদের নামে নাম রাখে, তাদেরকে নাকি ক্বিয়ামতের দিন তাদের নামের ওয়াসীলায় আল্লাহ জান্নাত দিবেন। এ কথা কি সঠিক?
প্রশ্ন (৩/১৬৩) : একাধিক ছেলে ও মেয়েদের মাঝে মেয়েদেরকে কি বেশী ভালবাসতে হবে, না-কি সমান ভালবাসতে হবে? আর জীবিত অবস্থায় সন্তানদের সম্পদ দিলে কি সমানভাবে দিতে হবে? - -ইদ্রীস আলী বিশ্বাস, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (১৫/৯৫) : ওযূ থাকা অবস্থায় অসুস্থ মাকে নাড়াচাড়া করতে গিয়ে অনেক সময় হাতে পেশাব-পায়খানা লেগে যায়। এমতাবস্থায় পুনরায় ওযূ করতে হবে কি? না শুধু হাত ধৌত করলেই চলবে?
প্রশ্ন (৩৫/৩৯৫) : জনৈক ব্যক্তি চাকুরির পরীক্ষায় ভাল করতে পারবে না। তাই নিজের স্থানে অন্য কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে এর বিনিময়ে তাকে যে পারিশ্রমিক দিবে সেটা তার গ্রহণ করা জায়েয হবে কি?
আরও
আরও
.