উত্তর : যে সময়ে ব্যক্তি মানসিক প্রশান্তি নিয়ে অধিক মনোযোগী হ’তে পারবে সে সময় কুরআন তেলাওয়াতের জন্য বেছে নিবে। যেমন সকালের নিরিবিলি পরিবেশ। তবে রাতের তেলাওয়াত উত্তম। আল্লাহ বলেন, ‘তাদের মধ্যে একটি দল রয়েছে, যারা আল্লাহর আদেশের উপর সুদৃঢ়। যারা রাত্রিতে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং সিজদা করে’ (আলে ইমরান ৩/১১৩)। তিনি আরো বলেন, ‘নিশ্চয়ই রাত্রি জাগরণ মনকে অধিক সংযত করে এবং তেলাওয়াত ও যিকরে অধিক সুদৃঢ় ও একাগ্র করে তোলে’ (মুযযাম্মিল ৭৩/৬)। রাসূল (ছাঃ) বলেন, ‘কুরআন বলবে, হে আমার রব! আমি তাকে রাতের বেলা ঘুমানো থেকে বিরত রেখেছি। সুতরাং তার ব্যাপারে আমার সুফারিশ কবুল করুন। আল্লাহ তার সুফারিশ কবুল করবেন’ (বায়হাক্বী, মিশকাত হা/১৯৬৩, সনদ ছহীহ)। রাসূল (ছাঃ) রাতে ১০ আয়াত, ১০০ আয়াত বা এক হাযার আয়াত পাঠের বিশেষ ফযীলত বর্ণনা করেছেন এবং ঘুমানোর পূর্বে সূরা মুলক পাঠের ফযীলত বর্ণনা করেছেন (ইবনু মাজাহ হা/১৩৯৮; মিশকাত হা/১২০১)। ইব্রাহীম নাখঈ (রহঃ) বলতেন, ‘তোমরা রাতের বেলা (কুরআন) তেলাওয়াত বা ছালাত আদায় করো, তা যদি একটি ছাগল দোহন করার সমপরিমাণ সময়ের জন্যও হয়’ (নববী, আত-তিবইয়ান পৃ. ৬৪)। নববী বলেন, ‘রাতের বেলার ছালাত ও তেলাওয়াতকে (দিনের বেলার চেয়ে) প্রাধান্য দেওয়ার কারণ হ’ল তা আত্মিক একাগ্রতার জন্য সর্বাধিক সহায়ক এবং দুনিয়াবী ব্যস্ততা, মনোযোগ বিনষ্টকারী বিষয় ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর ঝক্কি-ঝামেলা থেকে অনেক দূরে। এছাড়া রাতের শেষ তৃতীয়াংশে, ফজর ছালাতের সময় এবং ফজর ছালাত শেষে কুরআন তেলাওয়াত করা উত্তম (ইসরা ১৭/৭৮; মুসলিম হা/৭৫৮)।

প্রশ্নকারী : ইসমাঈল হোসাইন, কালিহাতী, টাংগাইল।








প্রশ্ন (১৩/২৫৩) : এক ব্যক্তি নিয়মিত ‘আইয়ামে বীয’-এর ছিয়াম পালন করে। কোন মাসে চাঁদের ১৩ তারিখ নির্ধারণ করতে না পারলে বা ভুলে গেলে সে ঐ মাসের ছিয়াম ছেড়ে দিবে, না শুধু ১৪ ও ১৫ তারিখ ছিয়াম রাখবে? তাছাড়া যিলহজ্জ মাসে কোন্ কোন্ দিন আইয়ামে বীযের ছিয়াম পালন করবে
প্রশ্ন (১/৪১) : যাকাতের অর্থ বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে বিতরণ করা যাবে কি? - -মুখতারুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৭/৮৭) : মারিয়া ক্বিবত্বিয়া কি রাসূল (ছাঃ)-এর স্ত্রী ছিলেন? এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই। - -হাসান, দিনাজপুর।
প্রশ্ন (৬/২৮৬) : ক্বাযা ছালাত নিষিদ্ধ সময়ে আদায় করা যাবে কি?
প্রশ্ন (২১/৬১) : পিতা-মাতার মাঝে গন্ডগোল লাগলে সন্তানের করণীয় কি? - -উম্মে হাসীবারেহাইয়ের চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৯/১৮৯) : আমাদের এখানে অনেক আলেম বলেন, রাসূল (ছাঃ)-এর পিতা-মাতা জান্নাতী। আল্লাহ তা‘আলা তাদেরকে কবর থেকে উঠিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করিয়েছেন। এর সত্যতা আছে কি? - -আবু তাহের, সাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (০৬/৩৬৬) : আমার রুমমেট হিন্দু হওয়ায় তার রান্না আমাকে খেতে হয়। এটা খাওয়া যাবে কি? - রূহুল আমীন, দক্ষিণ পতেঙ্গা, চট্টগ্রাম।
প্রশ্ন (১৪/১৩৪) : আমরা দুই ভাই ও এক বোন। পিতা মারা যাওয়ার পর মা যে পেনশন পান, তা দিয়ে নিজের যাবতীয় খরচ করার পরও কিছু টাকা অবশিষ্ট থাকে। মা সেই অবশিষ্ট টাকা আমার ভাইদের বা তাদের সন্তানদের না দিয়ে শুধুমাত্র আমাকে (মেয়ে) ও আমার সন্তানদেরকে দিয়ে থাকেন। এক্ষেত্রে আমার মা ও আমি কি গোনাহগার হব?
প্রশ্ন (৩৭/১১৭) : বর্তমানে জাতীয় নেতাদের কবরে গিয়ে সাড়ম্বরে রাজনীতিবিদ, সমাজকর্মী বা পরিবারের সদস্যদের হাত তুলে ফাতেহা পাঠের যে প্রচলন দেখা যায়, তা শরী‘আতসম্মত কি? - -নাজমুল হাসান, খুলশী, চট্টগ্রাম।
প্রশ্ন (২৭/২৭) : মসজিদের ভিতরে বা বাহিরের দেয়ালে আরবী বা বাংলা ক্যালিওগ্রাফি করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : জনৈক ব্যক্তি রামাযান মাসে ৪০০/৫০০ ছায়েমকে ইফতার করাবেন বলে নিয়ত করেছেন। এরূপ নিয়ত করা কি শরী‘আত সম্মত? - -রবীউল আলম, নরসিংদী।
প্রশ্ন (৩৮/৩৯৮) : কোন হাদীছে এসেছে ক্বিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় এবং কোন হাদীছে এসেছে যে কাপড়ে দাফন হবে সে কাপড়ে পুনরুত্থিত হবে। উভয় হাদীছের মধ্যে সামঞ্জস্য বিধান কি?
আরও
আরও
.