উত্তর : মৃত ব্যক্তির কবরে লাল ক্বাতীফা (قَطِيفَة) বা মখমল কাপড় বিছানো সুন্নাত নয়। বরং অধিকাংশ বিদ্বানের মতে এটি অপ্রয়োজনীয় এবং মাকরূহ। কারণ রাসূল (ছাঃ)-এর কবরে সেটা দেওয়া হয়েছিল বিশেষ কারণে। ইমাম নববী বলেন, বিজ্ঞ আলেমদের মতে, রাসূল (ছাঃ)-এর মুক্তদাস শুক্বরান (রাঃ) মূলত নিজের ব্যক্তিগত মতের ভিত্তিতেই এটি করেছিলেন। ছাহাবীগণের মধ্য থেকে কেউ তাঁর এই সিদ্ধান্তের সাথে একমত হননি এবং তাঁরা তার এই কাজটির কথা জানতেনও না (মির‘আত ৫/৪২৭)। তিনি আরো বলেন, এই মখমলের চাদরটি শুক্বরান (রাঃ) কবরের নীচে ফেলেছিলেন এবং তিনি বলেছিলেন, ‘রাসূল (ছাঃ)-এর পর এটি অন্য কেউ পরিধান বা ব্যবহার করুক তা আমি পসন্দ করি না’ (শরহ মুসলিম ৭/৩৪)। আবার কোন কোন বিদ্বান এটাকে রাসূলের জন্য খাছ মনে করেন। আবার কেউ বলেন, এটা বের করে নেওয়া হয়েছিল (মির‘আত ৫/৪২৭)। ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি মৃত ব্যক্তির নীচে তার কবরে কোন কাপড় বা চাদর বিছানোকে অপসন্দ করতেন (বায়হাকবী, হা/৬৭২২; তোহফা ৪/১২৭)। অতএব উক্ত হাদীছ দ্বারা কবরে চাদর বিছানোর দলীল নেওয়া যাবে না।

প্রশ্নকারী : তাজমুল খান, পূর্ব বর্ধমান, ভারত।








বিষয়সমূহ: কবর
প্রশ্ন (৪/১৬৪) : তারাবীহ পড়িয়ে হাদিয়া দাবী করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৬/৬৬) : সন্তানের অসুস্থতার কারণে আমি মানত করেছিলাম যে, যেদিন আমি হাসপাতাল থেকে সন্তানকে বাসায় নিয়ে যাব, তার পরদিন থেকে আমি একমাস ছিয়াম পালন করব। এক্ষণে এ ব্যাপারে করণীয় কি? এটা কি ভেঙ্গে ভেঙ্গে করতে পারব না লাগাতার এক মাস পালন করতে হবে?
প্রশ্ন (২০/৩৮০) : ব্যবসা পণ্যের মোড়কে বিভিন্ন ছবি দেওয়া থাকে। এমতাবস্থায় করণীয় কি? ঐ সকল পণ্য কি বিক্রি করা যাবে?
প্রশ্ন (৩২/৩২) : নামের শেষে আলী, মুরতাযা, হাসান, হোসাইন, ইত্যাদি যুক্ত করে নাম রাখলে গুনাহ হবে কি? - -আহমাদুল্লাহ, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৭/৩৫৭) : রাতে পশু শিকার করা যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৯) : আহলে ছহীহ হাদীছ বলা যাবে কি? কোন ইমাম কি এরূপ নাম ব্যবহার করেছেন? - -রূহুল আমীনবোঁচাগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২৮/৪২৮) : আমার স্ত্রী অধিকাংশ সময় বসে ছালাত আদায় করে এবং সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার ওযর পেশ করে। এরূপ ওযরে অধিকাংশ ওয়াক্তে বসে ছালাত আদায় করলে তা কবুলযোগ্য হবে কি? - কামরুল ইসলামকুলিয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৫/৪৩৫) : রাসূল (ছাঃ) একজনের উপর আরেকজনের দর-দাম করতে নিষেধ করেছেন। কিন্তু বিভিন্ন স্থানে পণ্য নিলামে বা ডাকে বিক্রয়ের সময় একাধিক লোক দাম বলতে থাকে এবং যে সবচেয়ে বেশী বলে তার নিকটে পণ্যটি বিক্রিত হয়ে থাকে। এক্ষণে এ পদ্ধতি কি জায়েয হবে?
প্রশ্ন (২৭/৩৮৭) : পাখির গোশত ভক্ষণের ক্ষেত্রে শরী‘আতের নির্দেশনা কি? কোয়েল পাখির গোশত বা ডিম খাওয়া শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৬/৪০৬) : স্ত্রীর সাথে মনোমালিন্যের কারণে তাকে এক সাথে তিন তালাক দেই। দফায় দফায় সালিশ হওয়ায় একপর্যায়ে ৩ মাসের মধ্যে আমি তাকে নতুন করে বিবাহ ও কাবিন করে ফিরিয়ে আনি। এমতাবস্থায় আমি ৩ বছর যাবৎ সংসার করে আসছি। কিন্তু মানুষের মুখে বিভিন্ন কথা শুনে আমি দ্বিধা-দ্বন্দ্বে ভুগছি। এক্ষণে আমার সংসার জীবন শরী‘আত সম্মত হচ্ছে কি?
প্রশ্ন (৪/৩৬৪) : আমি আগে পুলিশে চাকরি করতাম, এখন অবসরপ্রাপ্ত। অবসরকালীন সময়ে সরকার থেকে যে ১০/১২ লাখ টাকা এককালীন পেয়েছি, সেই টাকা কি হালাল? এছাড়াও অবসরভাতা বা মাসিক যে টাকা পাচ্ছি, তা কি হালাল?
প্রশ্ন (১৫/২১৫) : এক বছরের চুক্তিতে অন্যের জমি লীজ নিয়ে আলু করার পর জমির ভাড়া ও অন্যান্য খরচের পর যে লভ্যাংশ থাকে তা খুবই কম। এমতাবস্থায় ওশর আদায় করতে হবে কি?
আরও
আরও
.