উত্তর : আল্লাহ তা‘আলা স্বামীর জন্য দুই, তিন বা চার পর্যন্ত বিবাহ বৈধ করেছেন (নিসা ৪/৩)। প্রশ্নে বর্ণিত শর্ত পবিত্র কুরআনের উক্ত সাধারণ অনুমতির পরিপন্থী। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি এমন কোন শর্ত আরোপ করে, যা আল্লাহর কিতাবে নেই, তা বাতিল; যদিও তা একশত শর্ত হয়। আল্লাহর শর্তই অধিক সত্য ও অধিক দৃঢ়’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৮৭৭)। তবে ইবনু কুদামা সহ একদল বিদ্বান মনে করেন, মুসলিম নারী বিবাহের সময় এ শর্ত রাখতে পারেন যে, স্বামী তার জীবদ্দশায় দ্বিতীয় বিবাহ করবেন না। স্বামী যদি এ শর্ত মেনে বিবাহ করেন, তবে তার জন্য তা পূরণ করা ওয়াজিব। তবে যদি তিনি শর্ত ভঙ্গ করে দ্বিতীয় বিবাহ করেন, তাহ’লে দ্বিতীয় বিবাহ বাতিল হবে না; বরং প্রথমা স্ত্রী, স্বামীর শর্ত ভঙ্গের কারণে বিচারকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেন (মুগনী ৭/৯৩; ফিক্বহুস সুন্নাহ ২/১১২; আশ-শারহুল মুমতে‘ ৫/২৪৩)।

প্রশ্নকারী : তাহামিম রহমান, মগবাজার, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২/৪০২): শরী‘আতের বিভিন্ন মাসআলার ক্ষেত্রে সালাফী আলেমগণের মাঝে মতপার্থক্য দেখা যায়। সাধারণ মানুষ কিভাবে অনুসরণ করবে?
প্রশ্ন (১৩/৩৭৩) : জানাযার ছালাতে শুধু ডান দিকে সালাম ফিরানো যাবে কি?
প্রশ্ন (২৬/২৬৬) : ক্যাথেটার লাগানো অবস্থায় মসজিদে গিয়ে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২১/৪২১) : গরুর গোশত খাওয়াতে শারীরিক কোন ক্ষতি রয়েছে কি? এ ব্যাপারে শরী‘আতের নির্দেশনা জানাবেন। - -রফীকুল ইসলামমাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৯/১৫৯) : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : টয়লেটে প্রবেশের সময় মুখ ঢাকার ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -আব্দুল মালেকদুমকী, পটুয়াখালী।
প্রশ্ন (১৩/৩৭৩) : বিবাহের পূর্বে আমাদের প্রেমের সম্পর্ক ছিল এবং কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছিল। পরে আমরা বিবাহ করি এবং বর্তমানে নিজেদের ভুল বুঝতে পারি ও তওবা করি। এমন পাপের কাফফারা স্বরূপ শুধু কি তওবা করাই যথেষ্ট হবে? না অন্য কোন শাস্তির হুকুম আমাদের উপর বর্তাবে?
প্রশ্ন (১৮/১৩৮) : অতীতের গোনাহের জন্যে ক্ষমা চেয়ে তওবা করে ফিরে আসার পর ঐ গোনাহ নিয়ে কেউ জিজ্ঞাসা করলে তাকে সত্য বলা উচিত কি? নাকি এড়িয়ে গিয়ে নিজের গোনাহ লুকানো উচিত?
প্রশ্ন (৭/২৪৭) : ওযায়ের কি নবী ছিলেন? নবী না হলে তিনি কোন নবীর আমলে দুনিয়ায় ছিলেন? এছাড়া কওমে তুববা‘ কোন নবীর কওম? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২১/৩৪১) : করোনা থেকে বাঁচার জন্য সম্মিলিত দো‘আ ও তওবার আয়োজন করা যাবে কি?
প্রশ্ন (২৫/১৪৫): আমার সন্তান নিঃসন্তান বড় ভাইয়ের নিকটে পালক সন্তান হিসাবে লালিত পালিত হওয়ায় সে তাদেরকেই পিতা-মাতা এবং আমাদেরকে কাকু-বৌমা বলে ডাকে। উল্লেখ্য যে, সে ১০ দিন ভাইয়ের স্ত্রীর দুধ পান করেছিল। এক্ষণে পিতা-মাতাকে অন্য নামে ডাকা যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৯) : ক্রোধ নিবারণের জন্য অনেকে কানফুল দিয়ে থাকে। অনেকে ওযূ করতে বলে। এগুলো শরী‘আতসম্মত কি?
আরও
আরও
.