উত্তর : গরুর গোশত খাওয়াতে যেমন উপকারিতা রয়েছে, তেমনি কিছু স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে। ডায়াবেটিস, হৃদরোগ, এ্যালার্জি, এ্যাজমা, হাই-প্রেসার ইত্যাদি দুরারোগ্য ব্যাধিতে ডাক্তাররা বিশেষত গরুর গোশত খেতে নিষেধ করেন।  রাসূল (ছাঃ) থেকে গরুর গোশতের ক্ষতি সম্পর্কে বেশ কিছু হাদীছ বর্ণিত হয়েছে। যেমন তিনি বলেন, গরুর দুধে সুস্থতা রয়েছে, ঘিতে নিরাময় রয়েছে এবং গোশতে ব্যাধি রয়েছে (সিলসিলা ছহীহাহ হা/১৫৩৩)। উল্লেখ্য যে, গরুর গোশতে অপকারিতা থাকা সত্ত্বেও হালাল খাদ্য হিসাবে তা ভক্ষণ করতে বাধা নেই। রাসূল (ছাঃ) বিদায় হজ্জের সময় গরু দ্বারা তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কুরবানী করেছিলেন (বুখারী হা/২৯৪; মুসলিম হা/১২১১)। আলবানী বলেন, গরুর গোশতে ব্যাধি রয়েছে এর অর্থ হল অধিকহারে খাওয়ার মধ্যে ব্যাধি রয়েছে। সীমিত খেলে ক্ষতি নেই (সিলসিলাতুল হুদা ওয়ান নূর, টেপ নং ৩৮৯)। হাদীছগুলির উদ্দেশ্য হ’ল খাদ্যবস্ত্তর মূল বৈশিষ্ট্য নির্দেশ করা। এছাড়া উপকার ও ক্ষতি নির্ভর করে খাদ্যগ্রহণকারীর অবস্থার উপরে। যেমন লো-প্রেসারে গরুর গোশত উপকারী। আমাশয়ে ঘি ও দুধ ক্ষতিকর। আর যেকোন খাদ্য অতিরিক্ত খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়।






প্রশ্ন (১৭/৪১৭) : এক্সিডেন্টে দাঁত পড়ে গেলে কৃত্রিম দাঁত সংযোজনে বাধা আছে কি? - -রাসেল আহমাদ, তানোর, রাজশাহী।
প্রশ্ন (১৮/২৯৮) : আমাদের মসজিদে ছালাত শেষে দলবদ্ধ মুনাজাত করিয়ে নেওয়ার জন্য মূর্খ ইমাম দ্বারা ছালাত আদায় করানো হয়। এক্ষণে আমরা তাদের পরে আলাদা জামা‘আত করার সিদ্ধান্ত নিয়েছি। এটি কি সঠিক হবে? - -আসমাউল আলমতেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩১/৩৯১) : সরকারকে অবহিত না করে অন্য দেশের পণ্য আমদানি করে ব্যবসা করলে বৈধ হবে কি?
প্রশ্ন (৭/৪৪৭) : জনৈকা বিধবা মহিলা একটি মেয়ে সন্তান সহ জনৈক বিপত্নীক পুরুষকে বিবাহ করে, যার আগে থেকে একটি ছেলে সন্তান আছে। এক্ষণে উক্ত মেয়ে ও ছেলের মাঝে বিবাহ বৈধ হবে কি? - -আব্দুল খালেক, কেরাণীগঞ্জ, ঢাকা।
প্রশ্ন (২৬/৬৬): দৈনিক করতোয়া ১৯/৬/১২ ইং তারিখে খবর প্রকাশিত হয় যে, ঘুঘু মুন্সি চরমোনাই-এর মুরীদ। মরার ৩২ বছর পরেও তার লাশ পচেনি। চরমোনাই পীর বলেন, চরমোনাই তরীকায় যিকির করার কারণে ঘুঘু মুন্সির লাশ পচেনি। তার এ দাবী কি ঠিক? তাদের তরীকা কি সঠিক?
প্রশ্ন (২৩/৩৮৩) : জনৈক ইমাম বলেন, ৬৪ হাযার টাকা থাকলে কুরবানী করা ওয়াজিব। কারণ স্বর্ণ-রৌপ্যের দাম হিসাব করে কুরবানী ওয়াজিব হয় এবং যাকাত ফরয হয়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১/৪০১) : পিতার অবৈধ সম্পত্তি সন্তান ভোগ করলে গোনাহগার হবে কি?
প্রশ্ন (২৪/১৪৪) : অবৈধ সম্পর্কের কারণে আমার জনৈক আত্মীয়া সন্তান জন্ম দিয়েছে এবং সে ভুল বুঝতে পেরে তওবা করেছে। এক্ষণে আমি তাকে বিবাহ করতে চাই। কিন্তু আমার পিতা-মাতা ও আত্মীয়-স্বজন তাকে মেনে নিতে চাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৮/৪৬৮) : আমার মা ক্যানসারের রোগী। যেকোন সময় মারা যেতে পারে। আমার নানা তার সমুদয় সম্পত্তি তার দ্বিতীয়া স্ত্রী ও সন্তানদেরকে লিখে দিয়েছে। এক্ষণে আমার মায়ের সম্পত্তিগুলো আমরা লিখে নিতে পারব কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, লক্ষ্মীপুর, রাজশাহী।
প্রশ্ন (২২/২২২) : ফজর ও মাগরিবের সুন্নাত ছালাতে সূরা কাফেরূন ও ইখলাছ পড়ার বিধান ও হিকমত কি? - -মারূফা, কাঞ্চন, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩১/১৫১): জনৈক আলেম বলেন, হানাফী, শাফেঈ, মালেকী, আহলেহাদীছ বলে কাউকে পরিচয় দেওয়া উচিত নয়; বরং সবাইকে মুসলিম বলে পরিচয় দিতে হবে। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৪০/৩৮০) : জনৈক আলেম বলেন, একজন ছাহাবী রাসূল (ছাঃ)-এর রক্ত পান করেছিলেন। এর কোন সত্যতা আছে কি? - -মুশতাক আহমাদ, আসাম, ভারত।
আরও
আরও
.