উত্তর : একই প্রতিষ্ঠানে পুরুষ ও নারীদের অবাধে মিশে চাকুরী করা শরী‘আত সম্মত নয়। কেননা এতে নৈতিক অবক্ষয় এবং কুপ্রবৃত্তি জাগ্রত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, যা শেষ পর্যন্ত অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হওয়ার দিকে ধাবিত করে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১২/১৬৪-৬৫)। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমরা যখন তাদের (নবী-পত্নীদের) কাছে কোন ব্যবহারের সামগ্রী চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে। এটি তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার মাধ্যম’ (আহযাব ৩৩/৫৩)। তবে বাধ্যগত অবস্থায় এরূপ প্রতিষ্ঠানে চাকুরী করতে হ’লে পূর্ণ শারঈ পর্দা বজায় রাখতে হবে (ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২৩/২)। সেক্ষেত্রে পৃথক অফিস, পৃথক স্টাফ রুম, অনলাইন বা পর্দাসহ বৈঠক এবং পারস্পরিক যোগাযোগের ব্যবস্থা সীমিত রাখা প্রভৃতি ব্যবস্থা নেয়া আবশ্যক। এতে শরী‘আতের উদ্দেশ্য বজায় রেখে প্রাতিষ্ঠানিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। আর কোন প্রতিষ্ঠানে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থাপনা থাকলে সেখানে তাদের চাকুরীতে কোন বাধা নেই।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, ঢাকা।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২৪/২৬৪) : কুরআন ও ছহীহ হাদীছের অনুসারী না হ’লে সে কি স্থায়ী না অস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (১১/৫১) : আমাদের এখানে প্রতিদিনের কাজ শুরু করার পূর্বে সকলে একত্রে নারায়ে তাকবীর বা লিল্ল­াহে তাকবীর বলতে হয়। এক্ষণে এসময় কোন দো‘আটি পাঠ করা শরী‘আত সম্মত হবে? - -ফরহাদ আলম, বাগদাদ, ইরাক।
প্রশ্ন (১/১২১) : আহলে কুরআন কারা? এদের উৎপত্তি কখন থেকে? এরা কাফেরদের অন্তর্ভুক্ত কি? - -হাসান, তানোর, রাজশাহী।
প্রশ্ন (২৭/২২৭) : আমাদের এলাকায় লোকজন প্রতি শুক্রবারে বিভিন্ন উদ্দেশ্যে পূরণের জন্য মসজিদে জিলাপী, মিষ্টি, বিরিয়ানী ইত্যাদি বিতরণ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৪/২৪৪) : একদল আলেম বলেন, কুরআন নাযিল হয়েছে শবেবরাতে। আরেক দল বলেন, শবে ক্বদরে। কোনটি ঠিক?
প্রশ্ন (২৯/৩০৯): প্রচলিত পীর ধরার বিষয়টি শরী‘আতসম্মত না হওয়ার কারণ কি? ছহীহ দলীল ভিত্তিক জবাবদানে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/২৩২) : ফরয গোসল পুকুরে নেমে করা যাবে কি? এতে কি পানি অপবিত্র হয়ে যাবে?
প্রশ্ন (৫/৩২৫) : হজ্জে তিনটি ত্বাওয়াফ করতে হয়। প্রশ্ন হ’ল সবগুলি করা কি বাধ্যতামূলক?
প্রশ্ন (৬/৪৪৬) : খুনছা তথা হিজড়া ছাগল বা গরু দ্বারা কুরবানী করা যাবে কি? - .
প্রশ্ন (১৪/৩৭৪) : আমি কিছু নারীকে কুরআন পড়াই। আমাদের নিজস্ব কোন ফান্ড না থাকায় তাদের নিকট থেকে সাধ্যনুযায়ী কিছু টাকা জমা করি এবং তাদের মাঝে বিভিন্ন সময়ে প্রতিযোগিতা করে উক্ত অর্থ দিয়ে তার পুরস্কার ক্রয় করে তাদেরকে দেই। এভাবে টাকা নিয়ে পুরস্কার দেওয়া জুয়ার - সা‘দিয়া, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (৩৯/৩৯) : স্ত্রী পরপুরুষের সাথে অবাঞ্ছিত কথা বলত। স্বামী হুঁশিয়ারী স্বরূপ বলেছিল, যদি এরপর ঐ ব্যক্তির সাথে কথা বল, তাহ’লে তুমি তালাক। কিন্তু স্ত্রী তার সাথে কথা বলা অব্যাহত রাখে। এর ৫/৬ মাস পর স্বামী আবারও অনুরূপ কথা বলে। কিন্তু স্ত্রী তার অভ্যাস পরিবর্তন করেনি। পরে স্বামী তাকে তালাক দেয়। কিন্তু সহবাস বন্ধ করেনি। এক্ষেত্রে স্বামী উক্ত কথা বলার কারণে স্ত্রী কি তালাক হয়েছে? যদি তালাক হয়ে থাকে তবে ক’টি তালাক হয়েছে? এ মুহূর্তে স্ত্রীকে কি পুনরায় বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে হবে? - -হাফীযুর রহমান, টঙ্গী, গাযীপুর।
প্রশ্ন (১২/১৭২) : মহিলারা যত সন্তান জন্ম দিবে ততটি কবুল হজ্জের নেকী পাবে। উক্ত হাদীছের সত্যতা আছে কি?
আরও
আরও
.