উত্তর : সাধারণ অবস্থায় দাঁড়িয়ে খুৎবা দেওয়া সুন্নাত। কারণ রাসূল (ছাঃ) সারা জীবন দাঁড়িয়ে খুৎবা দিতেন (জুম‘আ ১১; মুসলিম হা/৮৬২; মিশকাত হা/১৪১৫; ফিকহুস সুন্নাহ ১/৩১১)। তবে স্থান-কাল-পাত্রভেদে সুস্থ ব্যক্তিও বসে খুৎবা দিতে পারে। রাসূল (ছাঃ) বিদায় হজ্জের খুৎবা তার বাহনের উপরে বসে প্রদান করেছিলেন (যাদুল মা‘আদ ২/২১৫-২১৬; সীরাতুর রাসূল (ছাঃ) ৭০৬ ও ৭৭২ পৃ.)। আলী (রাঃ) বাহনের উপর বসে ঈদের খুৎবা দিয়েছেন। আর জুম‘আর খুৎবা ঈদের খুৎবার সাথে সাদৃশ্যপূর্ণ (মুগনী ২/২২৪, ২/২৮৭)। আব্দুর রহমান বিন উম্মুল হাকাম অসুস্থতার কারণে বসে খুৎবা দিতেন (মুসলিম হা/৮৬৪; মিশকাত হা/১৪১৬)। মু‘আবিয়া (রাঃ) ও আব্দুল মালেক বিন মারওয়ান (রহঃ) বার্ধক্যের কারণে বসে খুৎবা দিতেন (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৫২৫৯)।  ইবনু কুদামাহ (রহঃ) বলেন, কেউ যদি ওযর, অসুস্থতা বা অক্ষমতার কারণে বসে খুৎবা দেয় তাতে কোন দোষ নেই। কারণ এর থেকে গুরুত্বপূর্ণ ইবাদত ছালাত অসুস্থতার কারণে বসে আদায় করা যায় (মুগনী ২/২২৪)। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, অক্ষমতার কারণে বসে খুৎবা দেওয়া জায়েয, যেমন বসে ছালাত আদায় করা জায়েয। এ বিষয়ে বিদ্বানগণের মধ্যে কোন মতভেদ নেই (নববী, আল-মাজমূ‘ ৪/৫১৪)। অতএব দাঁড়িয়ে খুৎবা দেওয়ায় সুন্নাত। তবে অসুস্থতার কারণে বসে খুৎবা দেওয়া নিঃসন্দেহে জায়েয।

প্রশ্নকারী : নূরুল ইসলাম, জামালপুর।








বিষয়সমূহ: জুম‘আ ও ঈদ
প্রশ্ন (২৫/৪২৫) : আমার স্ত্রী মনের দিক দিয়ে ভালো। কিন্তু রেগে গেলে অসহনীয় ভাষা ব্যবহার করে এবং আমাকে বাপ-মা তুলে গালি দেয়। সে চায় আমি বাপ-মা থেকে পৃথক থাকি। কিন্তু আমি তা চাই না। আমাদের একটা মেয়ে সন্তান আছে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৪/২৯৪) : যদি কেউ একটি মৃত সুন্নাত জীবিত করে তাহ’’ল সে ৫০ জন শহীদের সমান ছওয়াব পাবে। একথা সঠিক কি? এক্ষণে শহীদ বলতে কোন ধরনের শহীদকে বুঝানো হয়েছে?
প্রশ্ন (৫/১২৫) : ওযূ করার পর নারীদের জরায়ুর রাস্তা দিয়ে হালকা শব্দে বায়ু বের হ’লে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : মসজিদে জামা‘আত চলাকালে কেউ মাথা ঘুরে বা স্ট্রোক করে পড়ে গেলে পাশে থাকা মুছল্লীদের করণীয় কি?
প্রশ্ন (১৯/৯৯) : আমি একজন রাজমিস্ত্রী। অনেক সময় হিন্দুর বাড়ীতে কাজ করতে হয়। তখন খাওয়ার প্রয়োজন পড়ে। তাদের বাড়ীতে খাওয়া যাবে কি?
প্রশ্ন (১৯/৩৩৯) : পোষাক পরিবর্তনের সময় সতর খুলে যাওয়ায় অথবা সন্তানকে বুকের দুধ খাওয়ালে ওযূ ভেঙ্গে যায় কি?
প্রশ্ন (১১/৯১) : পাঠা ছাগল দ্বারা কুরবানী দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৭/২১৭) : মাসবূক যদি ইমামকে দ্বিতীয় রাক‘আতে পায় তাহ’লে সেই রাক‘আত কি মাসবূকের ছালাতের প্রথম রাক‘আত গণ্য হবে, নাকি দ্বিতীয় রাক‘আত গণ্য হবে? - -আব্দুল্লাহিল কাফী, হড়গ্রাম-পূর্ব শেখপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৩/১৪৩) : আমি একজন অমুসলিম মেয়েকে বিয়ে করেছি। এখন আমার করণীয় কি?
প্রশ্ন (২১/১৮১) : রাসূল (ছাঃ) বলেন, আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে যারা কিছু নিদর্শন দেখে লোকদের চিনতে পারে (ছহীহাহ হা/১৬৯৩)। হাদীছটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (১১/১১) : মায়ের দিকে নেক নযরে তাকালে কবুল হজ্জের সমান নেকী পাওয়া যায়। একথার কোন সত্যতা আছে কি? - -জাহিদ হাসান রাজীবরাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী।
প্রশ্ন (২৩/৬৩) : সূরা মূল্ক কবরের আযাব থেকে বাধাদানকারী হিসাবে মৃত পিতা-মাতার কবরের আযাব মাফ হওয়ার জন্য উক্ত আমল করা যাবে কি?
আরও
আরও
.