উত্তর : এমতাবস্থায় মাকে সাধ্যমত বুঝিয়ে উক্ত ঢাকনা খুলে ফেলতে হবে। কারণ এ ধরনের বিশ্বাস স্পষ্ট শিরক। আর শিরকের গুনাহ কখনও ক্ষমা হয় না (নিসা ৪/৪৮, ১১৬)। এছাড়া রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তাকে কোন কথা জিজ্ঞেস করে, তার চল্লিশ দিনের ছালাত কবুল হয় না’ (মুসলিম, মিশকাত হা/৪৫৯৫)। অন্য বর্ণনায় আছে, রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে আসল এবং সে যা বলল তা বিশ্বাস করল, ঐ ব্যক্তি মুহাম্মাদ (ছাঃ)-এর প্রতি যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফরী করল (তিরমিযী হা/১৩৫; মিশকাত হা/৫৫১; ছহীহুত তারগীব হা/৩০৪৭)। সুতরাং এক্ষেত্রে তাকে সর্বদা তাক্বদীরের উপর বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা রেখে কেবল তাঁর কাছেই সাহায্য চাওয়ার পরামর্শ দিতে হবে। কেননা বিপদাপদ থেকে উদ্ধারের মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয় (ইউনুস ১০/১০৭)।







প্রশ্ন (১৮/৩৭৮) : আমার মামা সাধারণভাবে স্বচ্ছল। কিন্তু চিকিৎসার জন্য তার অনেক অর্থের প্রয়োজন। এক্ষণে আমি আমার যাকাত থেকে তাকে সাহায্য করতে পারব কি?
প্রশ্ন (৮/৮) : আমাদের ১৫ বছরের সংসার। সন্তান হয় না। ব্যয়বহুল চিকিৎসার পর ডাক্তার আমার স্ত্রীকে টিউবের মাধ্যমে অন্য পুরুষের সিমেন পুশ করেছে। আমার স্ত্রী এখন সন্তান সম্ভবা। প্রশ্ন হ’ল এই চিকিৎসা কি শরী‘আত সম্মত হয়েছে? উক্ত সন্তান কি জারজ হিসাবে সম্পত্তি হ’তে বঞ্চিত হবে? এই সন্তান কি আমাকে পিতা ডাকতে পারবে? এই সন্তানের বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
প্রশ্নঃ (১০/২৫০) : হাদীছে এসেছে, আয়েশা (রাঃ) আযান ও ইক্বামত দিতেন। প্রশ্ন হ’ল, তিনি কি উচ্চৈঃস্বরে আযান দিতেন?
প্রশ্ন (১৮/১৭৮) : পাঁচ বছর পূর্বে দুই সন্তানসহ স্ত্রী খোলা তালাক নেওয়ার পর বর্তমানে ফিরে আসতে চাইলে করণীয় কি?
প্রশ্ন (১৭/৯৭) : ওযূ করার পর স্ত্রীকে স্পর্শ করলে ওযূ বা ছিয়াম ভঙ্গ হবে কি?
প্রশ্ন (২৪/৩০৪) : মু‘আবিয়া (রাঃ)-এর দলকে হাদীছে ফি’আতুল বাগিয়া বলা হয়েছে কি? এর দ্বারা কি এ দলটিকে জাহান্নামীদের দল বুঝানো হয়েছে?
প্রশ্ন (৩৭/২৭৭) : এশার ছালাতে মুছল্লী কম হওয়ায় মুছাল্লী বৃদ্ধির জন্য নাশতার ব্যবস্থা করা যাবে কি? - -আসমাউল আলম, রাণীহাটি, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৮/১৩৮) : সফরে ক্বাযা হওয়া একাধিক ছালাত বাসায় পৌঁছে ক্বাযা আদায় করলে তা পুরো আদায় করতে হবে কি?
প্রশ্ন (৪/১৬৪) : আল্লাহর ৯৯টি নামের হাদীছটি ছহীহ না যঈফ। জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২/৪১২) : স্বামী স্থায়ী অসুস্থ, বোধশক্তি নেই, তালাক দিতেও অক্ষম। কিন্তু স্ত্রী তালাক নিয়ে অন্যত্র বিবাহ করতে চায়। এমতাবস্থায় স্ত্রীর করণীয় কি?
প্রশ্ন (৩৪/১৯৪) : ওয়ায মাহফিল, ইসলামী ক্লাস ইত্যাদি চলা অবস্থায় আযানের জবাব দেওয়া বা আযানের দো‘আ পাঠ করার বিধান কি? - -আব্দুল কাদেরগোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (১৫/৫৫): ছিয়াম অবস্থায় রক্ত দান করা যাবে কি?
আরও
আরও
.