উত্তর : এরূপ কোন বিধান শরী‘আতে নেই। বরং সর্বাবস্থায় কুরআন-হাদীছে বর্ণিত দো‘আ সমূহের মাধ্যমে মাইয়েতের জন্য মাগফেরাতের দো‘আ করবে। যেমন পিতা-মাতার জন্য দো‘আ করবে, ‘রবিবরহাম্হুমা কামা রববাইয়া-নী ছগীরা’ (হে আমার প্রতিপালক! তুমি তাদের উপরে দয়া কর, যেমন তারা আমাকে শৈশবে দয়ার সাথে প্রতিপালন করেছিলেন (বনু ইস্রাঈল ২৪)। এছাড়াও অন্যদের উদ্দেশ্যে ‘রববানাগফিরলী ওয়ালিওয়া-লিদাইয়া ওয়া লিলমু’মিনীনা ইয়াওমা ইয়াক্বূমুল হিসা-ব’ (হে আমাদের প্রভু! আমাকে ও আমার পিতা-মাতাকে এবং সকল ঈমানদারকে ক্ষমা কর যেদিন হিসাব অনুষ্ঠিত হবে’ (ইব্রাহীম ৪১)।

উল্লেখ্য যে, ধর্মের নামে যত বিদ‘আত সৃষ্টি হয়েছে, তার প্রায় সবই মাইয়েতের উদ্দেশ্যে দিন-তারিখ ঠিক করে মাগফেরাত কামনার দোহাই দিয়ে হয়েছে। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, ৩ দিনে তীজা, ১০ দিনে দাসওয়াঁ, ৪০ দিনে চল্লিশা সবই বিদ‘আতের অন্তর্ভুক্ত। অতএব এসব হ’তে বিরত থাকা আবশ্যক (দ্র. ছালাতুর রাসূল (ছাঃ) ‘মৃত্যু পরবর্তী শিরক ও বিদ‘আত সমূহ’ অধ্যায়)।

প্রশ্নকারী : রামীম*, নীলফামারী।

* রামীম অর্থ ‘পচা-গলা’। এরূপ নাম রাখা হ’তে বিরত থাকুন। দ্র. ‘মাসায়েলে কুরবানী, ‘আক্বীক্বা’ অধ্যায় (স.স.)]







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৭/৪৩৭) : এশার ছালাতের পূর্বে নির্দিষ্টভাবে চার রাক‘আত সুন্নাত ছালাত আদায় করার বিধান রয়েছে কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : ফেসবুকে মনিটাইজেশন সহ হালাল কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে যে উপার্জন করা হয় তা হালাল হবে কি?
প্রশ্ন (৫/৪৫) : ইমাম মাহদী ক্বিয়ামতের কতদিন পূর্বে এবং কোন দিক থেকে আগমন করবেন? - -নো‘মান, কোর্ট কম্পাউন্ড, ফরিদপুর।
প্রশ্ন (৩/২০৩) : জামা‘আতে ছালাতরত অবস্থায় মুক্তাদী স্বীয় ভুলের কারণে সহো সিজদা দিতে পারবে কি? - মুফাছছিল হুসাইন বড়লেখা, মৌলভীবাজার।
প্রশ্ন (৩২/২৭২) : বিয়েতে ছেলে মেয়ে উভয়েই রাযী এবং উভয়ের মায়েরাও রাযী। কিন্তু মেয়ের পিতা রাযী নন। এমতাবস্থায় বিবাহ করলে তা বৈধ হবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : চেয়ারে বসে ছালাত আদায়ের ক্ষেত্রে সামনে সিজদার পরিমাণ স্থান রাখতে হবে কি?
প্রশ্ন (৩৯/৩৫৯) : যে ওযূ দ্বারা জানাযার ছালাত আদায় করা হয় সেই ওযূতে ফরয ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩/৮৩) : ধর্ষণ ও যেনা/ব্যভিচারের শাস্তির মধ্যে কোন পার্থক্য আছে কি? ধর্ষক অবিবাহিত হ’লেও কি সে মৃত্যুদন্ডের উপযুক্ত?
প্রশ্ন (২৬/৩০৬) : উচ্চশিক্ষার জন্য নারীরা বিদেশে মাহরাম ব্যতীত একাকী গমন করতে এবং অবস্থান করতে পারবে কি?
প্রশ্ন (৩৭/৭৭) : আপন শ্যালিকার পরিবার কি আত্মীয়ের মধ্যে গণ্য হবে? ২৭ বছর পূর্বে শ্যালিকার বিবাহ থেকে তাদের সাথে সম্পর্ক নেই। এক্ষেত্রে কি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী হিসাবে গোনাহগার হ’তে হবে? - -সুলতান আহমাদ, মুরাদপুর, চট্টগ্রাম।
প্রশ্ন (৩৩/৩১৩) : আমি একটি ই-কমার্স কোম্পানীতে ওয়েব ডিজাইনার এবং ম্যানেজার হিসাবে কর্মরত। কোম্পানীর দ্রব্যাদি অধিকাংশই হালাল পণ্য হ’লেও কিছু হারাম পণ্য যেমন মাদকদ্রব্য রয়েছে। এক্ষণে উক্ত কোম্পানীতে চাকুরী করা কি আমার জন্য বৈধ হবে? এতে আমার ইনকাম কি হালাল হবে? - -রাহীল আরশাদ, পাডারবর্ণ, জার্মানী।
প্রশ্ন (১৮/৩৩৮) : রাতে গাছের ফল নামানোয় শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি? - -ওয়ালিউল্লাহ, কাঁটাখালী, রাজশাহী।
আরও
আরও
.