উত্তর : হারাম সম্পর্কে অবগত হওয়ার পর হারাম সম্পত্তি জনকল্যাণ মূলক কাজে খরচ করে দিলে বাকী সম্পত্তি হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, অতঃপর যার নিকটে তার প্রভুর পক্ষ থেকে উপদেশ এসে গেছে এবং সে বিরত হয়েছে, তার জন্য পিছনের সব গোনাহ মাফ। তার (তওবা কবুলের) বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত (বাক্বারাহ ২/২৭৫; শানক্বীতী, আযওয়াউল বায়ান ৭/৪৯৮)। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম, উছায়মীন প্রমুখ বিদ্বানগণ বলেন, হারাম জানার পূর্বে যা কিছু গ্রহণ করেছে তওবার পরে সেগুলো তার জন্যই থাকবে। তাকে কিছুই করতে হবে না (মাজমূ‘উল ফাতাওয়া ২৯/৪৪৩; যাদুল মা‘আদ ৫/৬৯১; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৫/৪৫)। অতএব হারাম জানার সঙ্গে সঙ্গে তা আলাদা করে দিলে বাকী সম্পত্তি হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ।

 প্রশ্নকারী : জামীল হাসান, মিরপুর, ঢাকা।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১১/২৯১) : আমি সাংসারিক ব্যয় নির্বাহের জন্য কিছু টাকা ঋণ নিয়েছি। এক্ষেত্রে ঋণের টাকা যাকাতযোগ্য সম্পদ থেকে বাদ যাবে, নাকি সম্পূর্ণ টাকার যাকাত দিতে হবে?
প্রশ্ন (৪০/২০০) : মানুষের মৃত্যুর পর বিভিন্ন আত্মীয়-স্বজন, সন্তান-সন্তুতি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আগমনের অপেক্ষায় লাশ বিলম্বে দাফন করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২৩/২৩) : বিসমিল্লাহ বলে ওযূ শুরু না করলে ওযূ হবে না (আবুদাঊদ হা/১০১)। আমার প্রশ্ন হ’ল, তবে এটা কি ফরয? সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/২৪৭) : চেয়ারে বসে ছালাত আদায় করার বিধান কী?
প্রশ্ন (৩১/৩১) :ব্যাংকে কর্মরত ব্যক্তি দানের অর্থে মসজিদের ছাদ করা হয়েছে। অথচ তাদের উপার্জন হালাল নয়। এক্ষণে উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১) : বিভিন্ন হাদীছে আল্লাহ তা‘আলা বা রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে লা‘নত করা হয়েছে। এর দ্বারা কি বুঝানো হয়েছে? লা‘নত-এর পরকালীন শাস্তি কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : কোন মহিলা বা পুরুষ লোক মৃত্যুবরণ করার পর কোন কোন পুরুষ বা কোন কোন নারী তাকে দেখতে পারবে?
প্রশ্ন (৩৯/৩৫৯) : জনৈক ইসলামী বক্তা টিভিতে আলোচনা করতে গিয়ে বায়হাক্বীর উদ্ধৃতি দিয়ে বলেন, নবী-রাসূলগণ কবরে ছালাত আদায় করছেন। উক্ত কথার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১৪/৯৪) : সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যারা কুরবানী করেনি, তাদেরকে সমাজের অংশ থেকে গোশত দেওয়া যাবে কি? কুরবানী দাতারা ফক্বীর-মিসকীনদের অংশ থেকে পুনরায় গোশত নিতে পারবে কি?
প্রশ্ন (১০/১৩০) : হাঁচির সময় করণীয় কি? মুখ ঢাকা কি মুস্তাহাব?
প্রশ্ন (১০/২১০) : আমার স্বামী শারীরিকভাবে অক্ষম। মান-সম্মানের ভয়ে এভাবেই ১২ বছর একসাথে আছি। বর্তমানে ঋণগ্রস্ত হওয়ায় তিনি পাওনাদারদের আমাকে ও আমার পিতৃ পরিবারকে দেখিয়ে দেয়। এমতাবস্থায় আমি তালাক চাইলে তিনি তালাকও দিচ্ছেন না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৩/৪২৩) : ঈদের মাঠে সামিয়ানা টাঙানো বা মাঠ পাকা করা যাবে কি? - -আহমাদ, নয়াপাড়া, গাযীপুর।
আরও
আরও
.