উত্তর : ভাতিজারা সব অবস্থায় চাচার সম্পত্তির অংশ পায় না। তারা ‘আছাবাহ’ শ্রেণীর উত্তরাধিকারী। তাই নির্ধারিত অংশীদারদের অংশ দেওয়ার পর এবং তাদের চেয়ে নিকটবর্তী কোন পুরুষ আছাবাহ না থাকলে তারা অবশিষ্ট সম্পত্তি পায়। উদাহরণস্বরূপ যদি মৃত ব্যক্তির কোন ছেলে, ছেলের ছেলে, পিতা, দাদা বা সহোদর ভাই জীবিত না থাকে তাহ’লে ভাতিজারা উত্তরাধিকার পেতে পারে। রাসূল (ছাঃ) বলেন, ‘নির্ধারিত অংশগুলো তাদের প্রাপকদের দিয়ে দাও। অতঃপর যা অবশিষ্ট থাকে, তা মৃত ব্যক্তির সর্বাধিক নিকটবর্তী পুরুষ আত্মীয়ের (আছাবাহর) জন্য’ (বুখারী হা/৬৭৩২, ৬৭৩৭; মুসলিম হা/১৬১৫)। কিন্তু যদি মৃত ব্যক্তির পিতা, ছেলে, ছেলের ছেলে বা সহোদর ভাই জীবিত থাকে তাহ’লে সাধারণত ভাতিজারা কোন অংশ পাবে না। অতএব শুধু ছেলে সন্তান না থাকলেই ভাতিজারা সম্পত্তি পাবে এ কথা ঠিক নয়। অন্যান্য উত্তরাধিকারী কারা জীবিত আছেন তার উপর হুকুম নির্ভর করবে।

প্রশ্নকারী : রওশন আহমাদ, দিনাজপুর।








বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (৩৫/২৩৫) : আমাদের মসজিদের ইমাম ছাহেব গত তিন বছর যাবৎ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এবছর বার্ষিক মাহফিলে তার নির্বাচিত প্রধান বক্তা অসুস্থতার কারণে বক্তব্য দিতে ব্যর্থ হওয়ার ফলে মাহফিল পন্ড হয়ে যায়। এতে মুছল্লীরা তাকে আর ইমামতির দায়িত্বে রাখতে চায়না। এক্ষণে এই সামান্য কারণে ইমাম ছাহেবকে বরখাস্ত করা জায়েয হবে কি? - তাবীবুর রহমান সরদার আক্কেলপুর, জয়পুরহাট।
প্রশ্ন (৩৪/১৫৪) : মসজিদে কবর দেয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ (ছাঃ)-এর কবর মসজিদের ভিতরে হওয়ার কারণ কি?
প্রশ্ন (৯/১২৯) : বুধবার যোহর ও আছরের মধ্যবর্তী সময়ে দো‘আ কবুল করা হয় এই মর্মে হাদীছটি কি আমলযোগ্য? শায়েখ আলবানী হাদীছটিকে হাসান বললেও অন্য মুহাক্কিকগণ যঈফ বলেছেন। এক্ষণে এ ব্যাপারে সিদ্ধান্ত কি?
প্রশ্ন (২/৩৬২) : অমুসলিম ব্যক্তি সারা জীবন আর্ত-মানবতায় সেবা সহ নানা জনহিতকর কাজ করে মৃত্যুবরণ করলে তার আখেরাতে মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে কি?
প্রশ্ন (৩৭/৩৫৭) : আমরা ৬ ভাই। ২ ভাই পিতার সংসারে থাকাকালীন সময়ে পিতার নিকট থেকে কিছু জমি ক্রয় করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। এটা কি সঠিক হয়েছে? না হ’লে এখন করণীয় কি?
প্রশ্ন (১৬/২৫৬) : বিবাহ সম্পাদন করার সুন্নাতী পদ্ধতি কি?
প্রশ্ন (২০/৬০) : কুরবানীর জন্য ক্রয়কৃত বা উক্ত উদ্দেশ্যে পোষা পশুর চাইতে উত্তম পেলে তা পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (১৮/২৯৮) : সন্তানের নাম আরাবী রাখা যাবে কি?
প্রশ্ন (৩০/২৭০) : জনৈক মহিলার স্বামী নয় বছর যাবৎ নিখোঁজ। এক্ষণে তাদের বিবাহ থাকবে কি? এমতাবস্থায় উক্ত মহিলার করণীয় কি?
প্রশ্ন (২৪/২২৪) : ময়ূর, তোতা, টিয়া ইত্যাদি পাখির গোশত খাওয়া যাবে কি? - -আব্দুল গণী, ঢাকা।
প্রশ্ন (১৩/২৫৩) : জুম‘আর খুৎবার সময়ে ইমাম কোন প্রশ্ন করলে মুছল্লীরা উত্তর দিতে পারবে কি?
প্রশ্ন (২/৪০২) : দুনিয়াবী চাপমুক্তির জন্য আল্লাহর নিকটে মৃত্যু কামনা করা যাবে কি? - -আল-আমীন, ঢাকা।
আরও
আরও
.