উত্তর : মসজিদের জন্য দানকৃত জমি মসজিদকে দিয়ে দিতে হবে। কারণ দানকৃত জিনিস ফেরৎ নেয়া যায় না (বুখারী হা/২৬২১; মিশকাত হা/৩০১৮)। তবে লিখিত দলীল করার সময় শিরক ও বিদ‘আত পরিত্যাগের কঠোর শর্ত উল্লেখ পূর্বক দান করা যেতে পারে, যা পরবর্তীতে অন্যান্য বিদ‘আত দূরীকরণেও সহায়ক হবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ৬/৩৬০)। উল্লেখ্য যে, ফরয ছালাতান্তে দলবদ্ধ মুনাজাত এবং ফরয ছালাত শেষে সালাম ফিরানোর পরে ইমামের সরবে দো‘আ পাঠ ও মুক্তাদীদের সরবে ‘আমীন’ ‘আমীন’ বলার প্রচলিত প্রথাটি দ্বীনের মধ্যে একটি নতুন সৃষ্টি। রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম হ’তে এর পক্ষে ছহীহ বা যঈফ সনদে কোন দলীল নেই (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ২২/৫১৯)।

প্রশ্নকারী : কায়ছার রহমান নাসীম, চাঁপাই নবাবগঞ্জ।







প্রশ্ন (৩২/২৭২) : সন্তান কতদিন পর্যন্ত মায়ের দুধ খেতে পারে? সন্তানকে দুধ না খাওয়ালে পাপী হতে হবে কি? মি‘রাজের রাত্রে রাসূল মহিলাদের বুকে সাপ কামড়াতে দেখলেন পরে জানলেন তারা দুনিয়াতে সন্তানদের বুকের দুধ খাওয়াতো না। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৩২/৪৭২) : কোন মাসবূক ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পর নিজের ছালাত পূর্ণ করার সময়, পরে আগত অন্য কোন ব্যক্তি কি তার ইমামতিতে জামা‘আতে শরীক হ’তে পারবেন?
প্রশ্ন (১৬/৩৩৬) : নিয়োগ পরীক্ষায় ১ম হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনুদান না দিলে চাকুরী হবে না। এক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (৮/৪৮) : প্রচলিত আছে আসমানী কিতাব ১০৪ খানা। কোন নবীর উপর কতখানা কিতাব নাযিল হয়েছিল?
প্রশ্ন (২৬/২৬) : মুসাফির অবস্থায় মুকীম ইমামের সাথে জামা‘আতে শরীক হ’লে পূর্ণ ছালাত না ক্বছর আদায় করতে হবে? - -লতীফুল ইসলাম, টাঙ্গাইল।
প্রশ্ন (৩৯/১৯৯) : আমার ব্যাংক একাউন্টে কিছু টাকা আছে। সেখানে প্রতিবছর সূদ হয়। আবার বিভিন্ন সার্ভিস চার্জ কাটা হয়। আমি সূদের টাকা থেকে সার্ভিস চার্জ পরিশোধ করি। বাকি টাকা ছওয়াবের আশা ছাড়াই দান করে দেই। এটা সঠিক হচ্ছে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : রামাযান মাসে পূর্বে ছুটে যাওয়া এক ওয়াক্ত ক্বাযা ছালাত আদায় করলে কি ৭০ ওয়াক্ত ছালাতের ক্বাযা আদায় হয়ে যায়? এরূপ কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : সুন্নাত আরম্ভ করেছি এমন সময় ইমাম ছাহেব ফরয ছালাত আরম্ভ করেন। এ সময় তাড়াতাড়ি করে সুন্নাত পড়া যাবে কি?
প্রশ্ন (২/৪২) : কেউ যদি কুরআন ও সুন্নাহ মেনে চলে তার জন্য কোন জামা‘আত বা সংগঠনের অন্তুর্ভুক্ত থাকা যরূরী কি? বিশেষতঃ যারা আমরা অমুসলিম দেশে বসবাস করি? - -রফীকুল ইসলাম, এ্যানকোনা, ইতালী।
প্রশ্ন (১৩/৪১৩) : জনৈকা প্রাপ্তবয়স্কা হিন্দু নারী ইসলাম গ্রহণ করে অভিভাবককে গোপন করে আমার সাথে বিয়ে করতে চায়। এক্ষেত্রে কোন পদ্ধতিতে বিয়ে করা সঠিক হবে?
প্রশ্ন (১০/১৩০): বর্তমানে বিয়েতে বর-কনে উভয়ের পক্ষ থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ডালি-কুলায় বিভিন্ন রকম সামগ্রী নিয়ে ‘গায়ে হলুদ’ অনুষ্ঠান করা হয়। এধরনের অনুষ্ঠান করা কি জায়েয?
প্রশ্ন (১৯/১৩৯) : নিয়মিত নেশা করা, কালো খেযাব ব্যবহার করা, টাখনুর নীচে কাপড় পরা প্রভৃতি কবীরা গোনাহে অভ্যস্ত ব্যক্তির জন্য ফরয ইবাদত করার কোন প্রয়োজন আছে কি? - -এম, এ, মুঈদ, ধানমন্ডি, ঢাকা।
আরও
আরও
.