উত্তর : প্রথম শর্তটি সেবা/ভাড়ার বিনিময় হিসাবে সঠিক। তবে দ্বিতীয়টি সূদের অন্তুর্ভুক্ত। কারণ বিনিয়োগের বিনিময়ে পূর্ব নির্ধারিত হারে লাভবান হওয়া সূদ (বায়হাক্বী, হা/১১২৫২, ইরওয়া হা/১৩৯৭-এর আলোচনা)। আর এটি শর্তযুক্ত ঋণচুক্তি, যেখানে নির্দিষ্ট সময় পরে অতিরিক্ত অর্থ নিশ্চিত করা হয়েছে, যা সূদ। এমনকি ঋণের বিনিময়ে সাধারণ উপহার গ্রহণেও সতর্ক থাকতে হয়। যেমন আবূ বুরদাহ (রাঃ) বলেন, ‘আমি মদীনায় আসলাম এবং আব্দুল্লাহ বিন সালাম (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করলাম। তিনি বললেন, নিশ্চয়ই তুমি এমন এক ভূখন্ডে আছ যেখানে সূদের ব্যাপক প্রচলন রয়েছে। সুতরাং কারো কাছে যদি তোমার পাওনা থাকে এবং সে তোমাকে এক বোঝা ঘাস বা বার্লি কিংবা এক আঁটি খড় উপহার দেয় তবে তা গ্রহণ করো না। কারণ সেটিও সূদের অন্তর্ভুক্ত (বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/৫১৪৫, ইরওয়া হা/১৩৯৭-এর আলোচনা)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, নয়নপুর, দিনাজপুর।








বিষয়সমূহ: ব্যবসা-বানিজ্য
প্রশ্ন (১৬/৪৫৬) : ওযূর পর বা ছালাতরত অবস্থায় আমার মাঝে মাঝেই বায়ূর চাপ আসে। কখনো কখনো সন্দেহ হয় যে বেরিয়ে গেল কিনা। এরূপ সন্দেহ হ’লে ছালাত ভেঙ্গে ওযূ করে আসতে হবে কি? - -আকরাম হোসাইন, পল্লবী, ঢাকা।
প্রশ্ন (৭/২০৭) : কারো পাওনা টাকা ঐ ব্যক্তির কাছে পৌঁছে দিতে না পারলে তা যদি ঐ ব্যক্তির অজান্তে দান করা হয়, তাহ’লে কি ঐ ব্যক্তির পাওনা পরিশোধ করা হবে?
প্রশ্ন (১৬/৩৭৬) : মাসিক আত-তাহরীক ডিসেম্বর ২০০৯ সংখ্যা ১২নং পৃষ্ঠায় ‘নয়টি প্রশ্নের উত্তর’ নিবন্ধে বলা হয়েছে যে, যাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছেনি, তাদের জন্য আখিরাতে আল্লাহর বিশেষ ব্যবস্থাপনা থাকবে। আর সেটা এই যে, তাদের পরীক্ষার জন্য আল্লাহ তাদের কাছে একজন রাসূল পাঠাবেন। প্রশ্ন হ’ল, ঐ রাসূলের নাম কী?
প্রশ্ন (২৫/২২৫) : আমার বিবাহের কিছুদিন পর থেকেই স্ত্রীর সাথে মনোমালিন্য লেগে থাকে। দেড় বছরে বহুবার তাকে তালাকের নিয়তে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি। কিন্তু আমি জানতাম না যে, লিখিত তালাক ছাড়া মুখে তালাক হয়ে যায়। এখন সে গর্ভবতী। এখন আমার করণীয় কি? - -মামূন, পাবনা।
প্রশ্ন (১১/৯১) : আমি একজন পুলিশ। দুর্গাপূজার সময় দায়িত্বরত অবস্থায় মন্দির থেকে প্রদত্ত টিফিন খাওয়া যাবে কি? - -মুহাম্মাদ হেলাল, মুর্শিদাবাদ, ভারত।
প্রশ্ন (৩৫/২৩৫) : জনৈক ব্যক্তি কম মূল্যে বাকীতে জমি ক্রয় করে অধিক মুল্যে অন্যের কাছে তা বিক্রি করে পরে টাকা পরিশোধ করে দেয়। এরূপ ব্যবসায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩১/২৭১) : জনৈক আলেম বলেন, ফজরের ছালাতের আযানে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’ বলা বিদ‘আত। এ কথা কি সত্য? - -আব্দুল মালেক আখন্দ, বাসাইল, টাঙ্গাইল।
প্রশ্ন (১৭/৫৭) : ইস্রাঈলী বর্ণনা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিৎ?
প্রশ্ন (৩৭/২৩৭) : অলীর অনুমতি বা উপস্থিতি ছাড়াই ছেলে মেয়ে কোর্ট ম্যারেজ করে। কিন্তু পরে তাদের মধ্যে কোন যোগাযোগ ছিল না। কোন শারীরিক সম্পর্কও হয়নি। ৪-৫ বছর পর মেয়ের পিতা শারঈ বিধান মেনে উক্ত মেয়েকে বিবাহ দিয়েছে। পরবর্তী বিবাহ বৈধ হয়েছে কি?
প্রশ্ন (৩/৪৩) : পিতা আমাকে আমার চাচাতো বোনকে বিবাহ করার আদেশ দিয়েছেন। কিন্তু আমার মা রাযী নয়। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২১/১৪১) : আমি বাংলাদেশ ডাক বিভাগে ‘ডাক জীবন বীমা’ সেক্টরে চাকরি করছি। যদিও আমি কাউকে বীমা করাই না বা করতে বলিও না। আমার কাজ কেবলই অফিসিয়াল। ৪/৫ বছর কাজ করার পর আমি সেক্টর পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। এক্ষণে এ চাকুরী আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (২৫/৬৫) : জনৈক বক্তা বলেন, ‘আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি’ একথা বলা যাবে না। কারণ শুধু ছহীহ হাদীছ দ্বারা মুসলিমগণ জীবন ধারণ করতে পারবে না। যেমন ফজরের আযানে ‘আছ ছালাতু খায়রুম মিনান্নাউম’ বলার হাদীছ যঈফ। উক্ত দাবী কি সঠিক?
আরও
আরও
.