উত্তর : খুৎবা চলাকালীন সময়ে স্বাভাবিক কথাবার্তা বলা নিষেধ (বুখারী হা/৯৩৪; মুসলিম হা/৮৫১; মিশকাত হা/১৩৮৫)। সুতরাং এসময় বিশেষ কোন দো‘আ পাঠ করা উচিৎ নয়। তবে ইমামের দো‘আ বা বক্তব্যের উত্তরে নিম্নস্বরে আমীন বা অন্যান্য তাসবীহ বলা যাবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৩০/২৪৩)। এক্ষণে খুৎবার সময় দো‘আ কবুলের সময় মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তার অর্থ হ’ল ইমামের দো‘আয় শরীক হয়ে আমীন বলা, দু’খুৎবার মধ্যবর্তী সময়ে দো‘আ করা, ছালাতের মধ্যে দো‘আ করা প্রভৃতি (মুসলিম হা/৮৫৩; মিশকাত হা/১৩৫৮; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৩০/২৪৩, ২৪৮; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৩/১৭০, ১৬/৬৮)।






প্রশ্ন (৩৯/১১৯) : আশূরা-য় করণীয় কি?
প্রশ্ন (২০/৪২০) : যৌথ পরিবার থেকে প্রবাসে যাওয়ার পর আমাকে পাঠানোর পুরো খরচ পিতা-মাতাকে ফেরত দিয়েছি। কিন্তু পিতা-মাতা ও ভাইয়েরা তা অস্বীকার করছে। তারা বলছে, টাকা না দিলে আমাকে বাড়িতে যেতে দেওয়া হবে না। এক্ষণে আমার করণীয় কি? - -আব্দুল্লাহ, সিংগাপুর।
প্রশ্ন (২২/৪২২) : একবার সহবাসের পর ওযূ না করে পুনরায় মিলিত হ’লে এবং মিলনের পর গর্ভবতী হ’লে ঐ বাচ্চার কোন সমস্যা হয় কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : হায়েয শেষ হওয়ার পর ফরয গোসলের পূর্বে কি সহবাস করা জায়েয?
প্রশ্ন (২৪/২৪) : রাসূল (ছাঃ) হজ্জের সময় জাবালে রহমতে খুৎবা প্রদান করেছিলেন। অথচ বর্তমানে মসজিদে নামিরায় কেন খুৎবা দেওয়া হচ্ছে? - -আসমাউল আলমহরিমোহন সরকারী স্কুল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৯/৪০৯) : আমার স্বামী ৩-৪ বছর পরপর ৩৫০ থেকে ৪০০ আত্বীয়-স্বজন নিয়ে মিলনমেলার আয়োজন করে থাকেন। সেখানে অধিকাংশ মহিলা আত্মীয়রা সঠিকভাবে পর্দা করেন না। সেখানে স্টেজে পরিচয়পর্ব থাকে। তাকে পর্দার বিষয়টি বললে তিনি বলেন, রক্তের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এভাবে আয়োজন করা প্রয়োজন। এটা সঠিক হচ্ছে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : মসজিদে প্রবেশকালে উচ্চৈস্বরে সালাম প্রদান করা যাবে কি? - -সিরাজুল ইসলাম, বাগানগাছি, দিনাজপুর।
প্রশ্ন (৩১/৪৭১) : যে ব্যক্তি রাত্রে শয়নকালে সূরা ইয়াসীন পাঠ করে, সে সকালে নিষ্পাপ হয়ে জেগে উঠে। উক্ত হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (২৭/৩৮৭) : পিতা-মাতার প্রতি সন্তানের অবশ্য পালনীয় কর্তব্য কি কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : গর্ভবতী হওয়ার পর সন্তান নষ্ট হওয়ার ভয়ে অনেক মহিলা কোমরে জালের কাঠি বাঁধে। এছাড়াও অন্যান্য কবিরাজী পদ্ধতি অবলম্বন করে। এগুলো শরী‘আত সম্মত কী?
প্রশ্ন (১/২৮১) : নারীদের টাখনুর উপরে কাপড় পরতে হবে কি? - -মুহাম্মাদ সুরুজ, সুজানগর, পাবনা।
প্রশ্ন (১৯/২৫৯) : কৃত্রিম দাঁতের পাটি ওযূ এবং ফরয গোসলের সময় খুলে রাখতে হবে কি? - মঈনুদ্দীন গোদাগাড়ী, রাজশাহী।
আরও
আরও
.