উত্তর : সূদী ব্যাংকের সাথে লেনদেনকারী কোম্পানীতে চাকুরী করা যাবে। তবে কোম্পানীর সূদ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশুনা ও ব্যাংকের সাথে লেনদেনকারী হিসাবে চাকুরী করা জায়েয নয়। কারণ রাসূল (ছাঃ) সূদ গ্রহণকারী, সূদ দাতা, সূদের লেখক এবং এর সাক্ষীদ্বয়কে অভিসম্পাত করেছেন এবং তারা সকলেই সমান (মুসলিম হা/১৫৯৭; মিশকাত হা/২৮০৭)। এমন পরিস্থিতিতে সন্দেহযুক্ত কাজ ছেড়ে দিয়ে পুরোপুরি হালাল কর্মে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তুমি সন্দেহযুক্ত বিষয় ছেড়ে দাও এবং নিঃসন্দেহ বিষয়ের দিকে ধাবিত হও’ (তিরমিযী হা/২৫১৮; মিশকাত হা/২৭৭৩)। আল্লাহ তা‘আলা বলেন, ‘বস্ত্তত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন। আর তিনি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযিক প্রদান করে থাকেন। বস্ত্তত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান’ (তালাক ৬৫/২-৩)।

প্রশ্নকারী : আশরাফুল ইসলাম, কাযীপুর, সিরাজগঞ্জ।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৩২/৩৯২) : মোবাইল আসক্তি থেকে মুক্ত হয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার কিছু উপায় জানতে চাই।
প্রশ্ন (৩০/৩০) : মোবাইল অ্যাপে দেখে বা অনুবাদ কুরআন দেখে তেলাওয়াত করার সময় ওযূ করতে হবে কি?
প্রশ্ন (১০/৩৭০) : চাকুরী বা জীবিকা বৃদ্ধির জন্য দরূদে নারিয়াহ পাঠ করা যাবে কি? এর ফযীলত সম্পর্কে বলা হয়, যে ব্যক্তি এ দরূদ ৪৪৪৪ বার পাঠ করবে সেসব রকম বিপদাপদ থেকে নিরাপদে থাকবে এবং তার যেকোন ধরনের অভাব-অভিযোগ পূরণ হবে। এর কোন ভিত্তি আছে কি? - -মাখদূম আহমাদ, গাযীপুর।
প্রশ্ন (৩১/২৩১) : হাদীছে রয়েছে, ছিয়াম পালনকারীর জন্য দু’টি আনন্দের মুহূর্ত রয়েছে- (১) ইফতারের সময় (২) আল্লাহর সাথে জান্নাতে সাক্ষাতের সময়। কিন্তু জনৈক আলেম বলেছেন, দ্বিতীয়টি হবে সাহারীর সময় যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। উক্ত ব্যাখ্যা কি সঠিক?
প্রশ্ন (১১/২৫১) : বাক প্রতিবন্ধীর উপর কি হজ্জ ফরয? যদি ফরয হয় তাহ’লে কিভাবে সে তালবিয়াহ পাঠ করবে? - -শামসুর রহমান, রংপুর।
প্রশ্ন (২৩/২৩) : হাদীছ গ্রন্থগুলি আগে সংকলিত হয়েছে না প্রচলিত চার মাযহাব আগে তৈরী হয়েছে? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (১/২০১) : মহিলারা জানাযার ছালাতে নিয়মিতভাবে অংশগ্রহণ করতে পারবে কি? সেজন্য জানাযাস্থলে মেয়েদের জন্য পৃথক পর্দাসহ জানাযার ব্যবস্থাপনা রাখা যরূরী কি?
প্রশ্ন (৪/৩২৪) : ‘এক সময় আসবে যখন এই উম্মত ছালাতকে হত্যা করবে’ মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (১২/১৭২) : সতর না ঢেকে সামান্য বস্ত্র পরা অবস্থায় ওযূ করলে উক্ত ওযূতে ছালাত আদায় করা যাবে কি, না সতর ঢেকে পুনরায় ওযূ করতে হবে?
প্রশ্ন (২৯/২৯) : আমি ৩ মাস বয়স থেকে আমার নিঃসন্তান পালক পিতা-মাতার নিকটে লালিত-পালিত হয়েছি। এক্ষণে আমার আসল পিতা-মাতার সাথে আমার সম্পর্ক ক্ষীণ হওয়ায় তারা আমার নামে সম্পত্তি লিখে দিতে চায়। প্রশ্ন হ’ল- এ সম্পত্তি গ্রহণ করা কি জায়েয হবে এবং আসল পিতা-মাতার সম্পত্তিতে কি আমার কোন অধিকার আছে?
প্রশ্ন (১০/৪৫০) : স্ত্রীর কোন ভুলের কারণে সাক্ষী ছাড়াই স্ত্রীর অনুপস্থিতিতে কেউ যদি তালাক দেয়, তাহ’লে সেই তালাক কার্যকর হবে কি? স্ত্রীকে না জানিয়ে যদি মনে মনে বলে স্ত্রী অনুমতি ব্যতীত কোন কাজ করলে তালাক। উক্ত তালাক কার্যকর হবে কি?
প্রশ্ন (২৫/১৮৫) : জনৈক আলেম বলেন, যে ইমাম বা খত্বীবের হজ্জ করা ও যাকাত দেওয়ার সাধ্য নেই, তিনি হজ্জ ও যাকাতের আলোচনা করতে পারবেন না। উক্ত দাবী কি ঠিক?
আরও
আরও
.