উত্তর : প্রশ্ন অনুযায়ী পালিত সন্তান পালক পিতা-মাতার ওয়ারিছ হবে না। তবে এরূপ ক্ষেত্রে তারা অছিয়ত করতে পারেন। যা এক-তৃতীয়াংশের বেশী হবে না (বুখারী হা/৬২৭৩)। সন্তান সর্বদা জন্মদাতা পিতা-মাতারই ওয়ারিছ হয় (নিসা ১১)। অতএব পালকপুত্র পালক পিতা-মাতার কৃত অছিয়ত গ্রহণ করতে পারবে। সাথে সাথে সে জন্মদাতা পিতা-মাতার সম্পত্তির ওয়ারিছ হবে।







প্রশ্ন (৩৪/৩৫৪) : মোবাইলে বা কম্পিউটারে দেখে কুরআন পাঠ করা যাবে কি? করা গেলেও পূর্ণ নেকী লাভ করা যাবে কি?
প্রশ্ন (২৩/৬৩) : আমার ও আমার স্ত্রীর মাঝে বিবাহপূর্ব প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে আমরা নিজে নিজে বিয়ে করি মেয়ের পিতার বিনা অনুমতিতে। তখন আমি ছহীহ হাদীছ ও ছহীহ দ্বীনও জানতাম না। পারিবারিক এবং নিজেদের কিছু ভুল বুঝাবুঝির কারণে আমি তাকে তালাকও দিয়ে দিয়েছি। আমাদের একটি মেয়ে সন্তান আছে। আমার প্রশ্নটা যেহেতু ওলীর অনুমতি ছাড়া বিয়ে বাতিল, তাহ’লে আমি যে তাকে তালাক দিয়েছি এই তালাক কি গ্রহণযোগ্য হবে? আমি কি তাকে ফিরিয়ে নিতে পারব আবার তার ওলীর উপস্থিতিতে বিয়ের মাধ্যমে? না সে আমার জন্য হারাম? আমি আল্লাহকে ও তাঁর আযাবকে ভয় পাই। আমি কোন সুবিধা পাবার জন্য প্রশ্নটা করিনি। সঠিক ফৎওয়া জেনে সঠিক পথ অবলম্বন করতে চাই। যাতে করে আমার পক্ষ থেকে তার উপর যুলুম না হয়। - -নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন (৩১/৩৯১) : একজন হোমিও চিকিৎসক হিসাবে নারী-পুরুষ উভয়ের চিকিৎসা করে থাকি। এক্ষেত্রে নারীদের সাথে সরাসরি সাক্ষাৎ ও তাদের অনেক গোপন কথা শ্রবণ করতে হয়। এটা আমার জন্য জায়েয হবে কি? - -শামসুযযোহারাজপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (১৮/২৯৮) : হাই উঠার সময় করণীয় কি? - -আসাদুয্যামান, কামারখন্দ, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১৯/৯৯) : আমি পোষাক শিল্পে কাজ করি। যেখানে নারী-পুরুষ একত্রিতভাবে কাজ করে। কেউ পশ্চিমা পোষাকে অফিস করে। প্রভিডেন্ড ফান্ডেরও ব্যবস্থা আছে। আমার উক্ত চাকুরী কি হালাল হবে?
প্রশ্ন (৪০/৪৮০) : গোসলখানা ও টয়লেট একত্রে থাকলে সেখানে ওযূ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/৩৯০) : দুধ বোন দুধ ভাইয়ের সামনে কি পরিমাণ পর্দা করবে? নিজ ভাই ও দুধ ভাইয়ের মধ্যে পর্দা করার ক্ষেত্রে ভিন্ন কোন বিধান আছে কি?
প্রশ্ন (৭/৪৭) : চাকরীর প্রথম বেতন পেয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে মিষ্টি খাওয়ানোর প্রথা সমাজে চালু আছে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৮/৩৩৮) : সূরা তওবা ৩১ আয়াতের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (১৮/৪১৮) : জনৈক আলেম বলেন, মাটি পুড়িয়ে ইট প্রস্ত্তত করা হয়। তাই ইটের ভাটার ব্যবসা করা হারাম। একথা কি ঠিক?
প্রশ্ন (১৯/৪১৯) : আমরা স্বামী-স্ত্রী ঝগড়ার সময় রাগের মাথায় আমি বলে ফেলি যে, তোমাকে ছেড়ে দিব, রাখব না, তুমি চলে যাও ইত্যাদি। এভাবে অনেকবার বলেছি। দুই পক্ষের লোকেরা এসে অনেক বার মিলিয়ে দিয়েছে। এক্ষণে এভাবে বললে কি তা তালাক হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (৯/৮৯) : ফেরাঊন যখন নীল নদে পানিতে ডুবে যাচ্ছিল তখন জিব্রীল (আঃ) তার মুখে মাটি প্রবেশ করিয়েছিলেন যাতে সে কালেমা পড়ে আল্লাহর রহমত লাভ করতে না পারে। উক্ত ঘটনাটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত? - -আব্দুল আহাদ, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
আরও
আরও
.