উত্তর : মেয়ের অভিভাবকের সম্মতিতে ইজাব ও কবূল হয়ে থাকলে স্ত্রীর উপর স্বামীর বৈবাহিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এক্ষণে স্বামী-স্ত্রী ফোনে কথা বলা সহ বৈধ সবকিছুই করতে পারবে (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/৩৯২)। আর রাসুলুল্লাহ (ছাঃ)-এর সুন্নাত অনুসারে বাসর যাপনের পরই অলীমা করা কর্তব্য। রাসূল (ছাঃ) যয়নব বিনতে জাহশ (রাঃ)-এর সাথে বাসর রাত অতিবাহিত করার পর দিন অলীমা করেছিলেন (বুখারী হা/৫১৭০)। ছাফিয়াহ (রাঃ)-কে বিবাহের পর তিনি তিনদিন যাবৎ অলীমা করেছিলেন (মুসনাদে আবু ইয়া‘লা হা/৩৮৩৪, সনদ হাসান)। তবে বিশেষ কারণে যদি সম্ভব না হয়, তবে বাসর যাপনের আগে বা পরে যেকোন দিন করতে পারে (ফাৎহুল বারী ৯/২৩০; ইবনু তায়মিয়াহ, আল ইখতিয়ারাত পৃ. ৩৪৬)

প্রশ্নকারী : নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২২/৩০২) : হজ্জে যাওয়ার সামর্থ্য রাখে বা রাখে না এরূপ ব্যক্তিতে খরচ দিয়ে হজ্জ করানোর কোন ফযীলত আছে কি? এছাড়া অনেক কোম্পানী তার ডিলারদের মধ্যে নির্বাচিতদের পুরস্কারস্বরূপ যদি হজ্জে পাঠায়, তাহ’লে মালিক কি এর জন্য কোন ছওয়াব পাবে? - -শহীদুযযামান রামপুরা, বনশ্রী, ঢাকা।
প্রশ্ন (১৬/১৭৬) : ছালাতরত অবস্থায় পিতা-মাতা ডাক দিলে সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২১/১৪১) : জাহান্নামের কাজ-কর্মে ১৯ জন ফেরেশতা রয়েছেন। তাদের ৭০ হাযার ডান হাত ও ৭০ হাযার বাম হাত রয়েছে। প্রত্যেক হাতে ৭০ হাযার তালু আছে, প্রত্যেক তালুতে ৭০ হাযার আঙ্গুল আছে। প্রত্যেক আঙ্গুলের মাঝে ৭০ হাযার অজগর সাপ আছে। প্রত্যেক সাপের মুখে একটি করে দেশী সাপ আছে। আর দেশী সাপের দৈর্ঘ্য ৫০০ বছরের রাস্তা। প্রত্যেক সাপের মুখে ১টি করে বিচ্ছু আছে। ঐ বিচ্ছু একবার কামড় দিলে ৭০ বছর জ্ঞান থাকবে না। এ হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৫/২৭৫) : রামাযান মাসে একই ব্যক্তি সাহারী ও ফজরের আযান দিতে পারবে কি? - -নযরুল ইসলাম, কালাইবাড়ী, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৯/৩৯): মসজিদের একটি দোকান ভাড়া নিতে গেলে মাসিক ভাড়া ৮০ হাযার এবং অগ্রিম ৫০ লাখ টাকা দাবী করছে। এই টাকা মসজিদের কাজে লাগানো হবে। এটি কী শরী‘আত সম্মত?
প্রশ্ন (৪/২০৪) : অনেক আলেমের মুখে শুনা যায়, সুন্নাত দুই প্রকার। মুওয়াক্কাদা ও গায়ের মুওয়াক্কাদা। সুন্নাতে মুওয়াক্কাদা আদায় না করলে গোনাহ হয়। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৯/১৮৯) : সম্প্রতি ‘মিলাদ ও কিয়ামের অকাট্য প্রমাণ’ নামে জনৈক মুফতী একটি বই বের করেছেন। সেখানে আপনাদের প্রকাশিত ‘মীলাদ প্রসঙ্গ’ বইয়ের ও তার বিজ্ঞ লেখকের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করা হয়েছে। উক্ত বইয়ে কুরআন-হাদীছের মাধ্যমে মীলাদ-কিয়াম প্রমাণ করা হয়েছে। তাতে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। এ বিষয়ে আপনাদের বক্তব্য কি?
প্রশ্ন (৩০/৭০) : আছর ছালাতের সঠিক সময় জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/১৬) : গোসল ফরয হওয়া অবস্থায় হালাল পশু যবেহ করা যাবে কি?
প্রশ্ন (৩৫/৭৫) : কোন নারীর ঠোঁটের উপরের লোম তথা গোঁফ জাতীয় কিছুটা দৃশ্যমান থাকায় তা মুন্ডন করা যাবে কি?
প্রশ্ন (১২/৯২) : জান্নাতে পুরুষদের জন্য স্ত্রী থাকবে। কিন্তু তারা সেখানে কোন সন্তান জন্ম দিতে পারবে কি?
প্রশ্ন (১৭/৯৭) : আরশ সম্পর্কে উমাইয়া বিন আবী সালতের যে কবিতা রাসূল (ছাঃ) সত্যায়ন করেছেন (رجل وثور ....إلا معذبة وإلا تجلد) বলে হাদীছে বর্ণিত হয়েছে (আহমাদ হা/২৩১৪, আবু ইয়া‘লা হা/২৪৮২)। হাদীছটির বিশুদ্ধতা জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.