উত্তর : এভাবে চুক্তি করা সূদের অন্তুর্ভুক্ত। কারণ ঋণের বিনিময়ে লাভবান হওয়ায় তা সূদ হিসাবে গণ্য হবে (বায়হাক্বী হা/১১২৫২)। ইবনু আববাস (রাঃ) বলেন, ‘প্রত্যেক ঋণ যা লাভ নিয়ে আসে, সেটাই সূদ’ (ইরওয়া হা/১৩৯৭)। আবু বুরদাহ (রাঃ) বলেন, আমি মদীনায় আসলাম এবং আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করলাম। তিনি আমাকে বললেন, তুমি কি আমার ঘরে আসবে? আমি তোমাকে ছাতু এবং খেজুর খাওয়াব। এরপর আমরা গেলাম এবং তিনি আমাদের ছাতু ও খেজুর খাওয়ালেন। তারপর তিনি বললেন, নিশ্চয়ই তুমি এমন এক ভূখন্ডে আছ যেখানে সূদের ব্যাপক প্রচলন রয়েছে। সুতরাং কারো কাছে যদি তোমার পাওনা থাকে এবং সে তোমাকে এক বোঝা ঘাস বা বার্লি কিংবা এক আঁটি খড়ও উপহার দেয়, তবে তা গ্রহণ করো না। কারণ সেটিও সূদের অন্তর্ভুক্ত (বায়হাক্বী, শো‘আবুল ঈমান হা/৫১৪৫)। তবে বাড়িওয়ালা ভাড়াটিয়া থেকে গৃহীত ঋণ প্রতি মাসে নির্ধারিত বাড়ি ভাড়া থেকে কিস্তিতে পরিশোধ করতে পারেন বা কেটে রাখতে পারেন।

প্রশ্নকারী : ইমরান, ঢাকা।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৩৩/৩৯৩) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর নবুঅতের পূর্বে যে সকল আহলে কিতাব মৃত্যুবরণ করেছে তারা কি সকলেই জাহান্নামী হবে?
প্রশ্ন (৩৬/৩৬) : যাকির নায়েকের বক্তব্য থেকে জানা যায় যে, হিন্দুদের ‘বেদ’ সহ অন্যান্য ধর্মগ্রন্থগুলিতে বহু বক্তব্য রয়েছে, যা কুরআন ও হাদীছের বিধি-বিধান ও বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে সেগুলি কি আল্লাহ প্রেরিত ছহীফা, নাকি মানব রচিত কোন গ্রন্থ? সঠিক উত্তর দানে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/৩২) : নামের শেষে আলী, মুরতাযা, হাসান, হোসাইন, ইত্যাদি যুক্ত করে নাম রাখলে গুনাহ হবে কি? - -আহমাদুল্লাহ, টাঙ্গাইল।
প্রশ্ন (১৫/৪১৫) : বিবাহের ক্ষেত্রে ছেলের জন্য ওয়ালীমা করা সুন্নাত। এক্ষণে মেয়ের বাড়ীতে যে ভোজের আয়োজন করা হয়, তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৪/৩০৪) : মসজিদের অনুদানের টাকা দিয়ে ইমাম ও মুওয়ায্যিনের বেতন-ভাতা দেওয়া যাবে কি? - -আব্দুল আউয়াল, মির্জাপুর, গাযীপুর।
প্রশ্ন (২৭/১৪৭) : আলক্বামা-এর মৃত্যুকালীন প্রচলিত ঘটনাটির সত্যতা আছে কি? - -নূরুল আমীন, সাপাহার, নওগাঁ।
প্রশ্ন (৩৬/৩৯৬) : হজ্জ থেকে ফিরে আসা উপলক্ষে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা যাবে কি? - -হারূণুর রশীদ, বংশাল, ঢাকা।
প্রশ্ন (১৪/১৭৪) : কোন বেকার ছেলে স্ত্রীর ব্যয় নির্বাহে অক্ষম হ’লে তার জন্য বিবাহ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৬/২০৬) : আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের নাম বিকৃত করে ডাকা হয়। এ ব্যাপারে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/২৩৯) : আদম (আঃ) পৃথিবীতে কত ধাপে আগমন করেছিলেন? - -আসাদুয্যামান, গাযীপুর, ঢাকা।
প্রশ্ন (১৮/৯৮) : এশার ছালাতের ওয়াক্ত রাত্রি কয়টা পর্যন্ত থাকে? - -মিনজু খান, রংপুর।
প্রশ্ন (৪/৪৪৪) : বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামিক মুভি দেখানো হয়। যেমন দ্যা মেসেঞ্জার, দ্যা ম্যাসেজ, এছাড়া ওছমানীয় খেলাফত নিয়ে তুর্কী মুভি ইত্যাদি। এই ধরণের মুভিতে শিক্ষণীয় ও ঈমানবর্ধক অনেক কিছু থাকলেও বিভিন্ন বাজনা ও নারীর উপস্থিতি রয়েছে। এসব দেখা জায়েয হবে কি?
আরও
আরও
.