উত্তর : আত্মহত্যা কবীরা গুনাহ। এই মহাপাপের ভাবনা থেকে মুমিনকে অবশ্যই বিরত থাকতে হবে। যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে জাহান্নামে সে সেই পদ্ধতিতেই শাস্তি ভোগ করবে। তবে তাওহীদে বিশ্বাসী আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে না। বরং শাস্তি ভোগ করে জান্নাতে ফিরে আসবে। এক্ষণে যে সকল হাদীছে আত্মহত্যাকারীর স্থায়ী জাহান্নামী হওয়ার বিষয়টি বর্ণিত হয়েছে সেগুলোর তিনটি অর্থ হ’তে পারে- (১) কেউ যদি আত্মহত্যাকে বৈধ মনে করে এই পাপে জড়িয়ে পড়ে তাহ’লে সে কাফির হয়ে যাবে এবং স্থায়ী জাহান্নামী হবে। (২) যে কোন কষ্ট, দুঃখ বা বিপদের কারণে শয়তানী প্ররোচনায় আত্মহত্যা করবে, সে জাহান্নামে যাবে। কিন্তু এই অপরাধের শাস্তি ভোগ করার পর তা থেকে বেরিয়ে আসবে। স্থায়ী বলতে সুদীর্ঘ সময় বা এই পাপের কঠোরতা বুঝানো হয়েছে যা থেকে মুমিনের হেফাযতে থাকা আবশ্যক (বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব)। (৩) আত্মহত্যা এমন এক মহাপাপ, যা স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। কিন্তু তাওহীদ বিশ্বাস থাকার কারণে আল্লাহ তার প্রতি দয়া করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/১৫১-১৫২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১/৩৩১)।

প্রশ্নকারী : মা‘রূফ, চট্টগ্রাম।








বিষয়সমূহ: বিবিধ পাপ
প্রশ্ন (৩/২৮৩) : মসজিদের সেফটি ট্যাংক মসজিদের বারান্দার নীচে নির্মিত হ’লে, তার উপরে ছালাত আদায় করা যাবে কি? - মঈনুদ্দীন, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (২৬/৩০৬) : মিসওয়াক সহ ছালাত আদায় মিসওয়াক বিহীন সত্তরবার ছালাতে আদায়ের চেয়েও অধিক নেকীপূর্ণ। উক্ত বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৪/১২৪) : তাবলীগী কুতুবখানা থেকে প্রকাশিত ছহীহ বুখারীর বঙ্গানুবাদে লেখা আছে যে, রাসূল (ছাঃ)-এর ৯৯টি নাম রয়েছে। এর সত্যতা আছে কি? - -যিয়াউর রহমান, আশুলিয়া, ঢাকা।
প্রশ্ন (৩২/৩১২) : ঈদুল ফিৎর ও ঈদুল আযহার দিনে ঈদগাহ সজ্জিত করার হুকুম কি? - -শহীদুল্লাহ, বংশাল, ঢাকা।
প্রশ্ন (১৫/৩৩৫) : গর্ভবতী পশু দ্বারা কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (১৫/১৭৫) : ৭টি কারণে দরিদ্রতা আসে। যথা- দ্রুত ছালাত, দাঁড়িয়ে পেশাব, পেশাবের স্থানে ওযূ, দাঁড়িয়ে পানি পান, ফুঁ দিয়ে বাতি নেভানো, দাঁত দিয়ে নখ কাটা, পরিধেয় বস্ত্ত দ্বারা মুখ ছাফ করা। এটি কি কোন হাদীছ? - -আব্দুল ওয়াহীদ, যশোর।
প্রশ্ন (৩৪/৭৪) : নতুনভাবে ছালাত শুরু করার ক্ষেত্রে যদি কোন সূরা বা দো‘আ মুখস্থ না থাকে তাহ’লে তার জন্য করণীয় কি?
প্রশ্ন (২৮/৩০৮) : জনৈক বক্তা বলেন, মসজিদে ঘুমানোর ব্যাপারে রাসূল (ছাঃ)-এর স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এ কথা কি সঠিক? - শওকত হোসাইন দক্ষিণ টেপাখোলা, ফরিদপুর।
প্রশ্ন (১৯/৩৩৯) : পোষাক পরিবর্তনের সময় সতর খুলে যাওয়ায় অথবা সন্তানকে বুকের দুধ খাওয়ালে ওযূ ভেঙ্গে যায় কি?
প্রশ্ন (১৪/৫৪) : কোন বিজ্ঞ আলেমের নামের পূর্বে ‘আল্লামা’ শব্দ ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৪৭৩) : ‘রাসূল (ছাঃ) রোদের মধ্যে পথ চললে তাঁর শরীরে রোদ লাগত না, এক খন্ড মেঘ তাঁকে ছায়া করে থাকত’ এ কথা কি সঠিক? - -আরীফ, খালিশপুর, খুলনা।
প্রশ্ন (২৩/২২৩) : পিতার অমতে এবং অনুমতি ছাড়া বড় ভাই কি বোনকে বিবাহ দিতে পারে? - -সিরাজুল ইসলাম, রাজশাহী।
আরও
আরও
.