উত্তর : এরূপ কাজ প্রতিদিন করার কোনই সুযোগ নেই। বরং দাওয়াতী কাজ ও পড়াশুনার জন্য অন্য সময় নির্ধারণ অথবা পরিমাণ কমিয়ে দিয়ে পর্যাপ্ত ঘুমিয়ে নির্ধারিত সময়ে জামা‘আতের সাথে ছালাত আদায় করতে হবে। আল্লাহ বলেন, ‘মুমিনদের উপরে ‘ছালাত’ নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত করা হয়েছে’ (নিসা ৪/১০৩)।  রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি আযান শুনল অথচ মসজিদে আসল না, তার ছালাত হবে না (হাকেম হা/৮৯৩; মিশকাত হা/১০৭৭; ছহীহুল জামে‘ হা/৬৩০০)। দেরীতে ছালাত আদায়ের বিষয়টি সাময়িকভাবে ভুলে যাওয়া কিংবা ঘুমিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য।

ইচ্ছাকৃত ও নিয়মিতভাবে এরূপ করলে তা কুফরীর পর্যায়ভুক্ত গোনাহ হিসাবে গণ্য হবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/৩৯০; উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১২৪/১৩৯)।






প্রশ্ন (২৮/৪৬৮) : জনৈক পীর ছাহেব ছালাতে একাগ্রতার জন্য চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল রেখে ছালাত আদায় করতে বলেছেন। এ পন্থা অবলম্বন করা যাবে কি?
প্রশ্ন (৩৫/৩৯৫) : জনৈক ব্যক্তি চাকুরির পরীক্ষায় ভাল করতে পারবে না। তাই নিজের স্থানে অন্য কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে এর বিনিময়ে তাকে যে পারিশ্রমিক দিবে সেটা তার গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/৩১০) : আমাদের দেশে তৃতীয় পক্ষ থেকে উকীল নিয়োগ করে উক্ত ‘উকীল বাবা’র মাধ্যমে বিবাহ পড়ানো হয়। এটা কতটুকু শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৮/৪১৮) : আমি পাইল্সের রোগী হওয়ায় পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয়। এতে আমার ছিয়াম ভেঙ্গে যাবে কি? - -ইমদাদুল ইসলাম, বি-বাড়িয়া।
প্রশ্ন (১৭/৩৭৭) : একাধিক পোষাকের ব্যাপারে শরী‘আতের নির্দেশনা কি? যেমন একেক দিন একেক বোরক্বা পরিধান করা যাবে কি? এটা কি অপচয়ের মধ্যে গণ্য হবে?
প্রশ্ন (৩৯/৪৭৯) : শরী‘আতে একজন পুরুষের জন্য কতটুকু পরিমাণ স্বর্ণ ব্যবহার করা জায়েয? - -শামীম, হাজীগঞ্জ, চাঁদপুর।
প্রশ্ন (১৫/১৩৫) : অনেক হাদীছের শেষে সনদ যঈফ লেখা সত্ত্বেও বলা হয় যে, তবে হাদীছটির একাধিক শাওয়াহেদ ও মুতাবা‘আত থাকার কারণে এটি ছহীহ। এর ব্যাখ্যা কি? - -কামরুল ইসলাম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩৮/৪৩৮) : আমার স্ত্রী পরপুরুষে আসক্ত। অনেক চেষ্টার পরও সে ঠিক হচ্ছে না। আমাদের ১০ বছর বয়সী একটি সন্তান আছে। আমি তাকে নিয়মানুযায়ী পবিত্রা থাকা অবস্থায় তাকে তিন মাসে তিন তালাক দিয়েছি। এটা সঠিক এবং এতে স্থায়ী তালাক হয়েছে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : মহিলাদের কণ্ঠে ইসলামী গান শোনা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : পিতা-মাতা মারা গেলে মাথা মুন্ডন করার হুকুম কি? এ বিষয়ে আবুদাউদের হা/৪১৯২-এর ব্যাখ্যা জানতে চাই। - .
প্রশ্ন (২৯/৬৯) : মসজিদে বহুমূল্যের টাইলস্ সহ নানা বিলাসবহুল জিনিস ব্যবহারে প্রচুর ব্যয় করা বর্তমান সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (১০/২৯০) : মসজিদে ই‘তিকাফরত অবস্থায় দুনিয়াবী বই-পুস্তক যেমন পাঠ্যপুস্তক, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বই ইত্যাদি অধ্যয়ন করা যাবে কি?
আরও
আরও
.