কুরবানী নয়, গোশতের ভোজ
শোন রে মুমিন ভাই!
অন্তরে তোর ইব্রাহীমের
ঈমান কি আজ নেই?
মনের পশু যবেহ করে,
ছাড়রে অহংকার!
লোভ-লালসার গর্দানে আজ
হানরে তলোয়ার!
রক্ত-হাড্ডি, গোশতের ভাগে
পুণ্য মেলে কি আর?
তাক্বওয়া ছাড়া মিছেই কেবল
রক্তের হাহাকার!
ত্যাগের কথা ভুলে গিয়ে
মাপিস গোশতের ভাগ?
নফসের গায় চালাও ছুরি,
ঈমানের তেজে জাগ!
-আবূ রায়হান
-বাগাতিপাড়া, নাটোর।