উত্তর : হুন্ডিতে ব্যাংকিং সিস্টেমের বাইরে গোপন উপায়ে টাকা পাঠানো ঠিক নয়। কারণ এতে কয়েকটি বিষয় থাকে- (১) অর্থপাচার, (২) সূদের সঙ্গে সংশ্লিষ্টতা (৩) জাল লেনদেন ও প্রতারণার ঝুঁকি। (৪) রাষ্ট্র যেসব নিয়ম-কানূন প্রণয়ন করেছে তা যদি শরী‘আত বিরোধী না হয়, তবে মুসলিমের জন্য সেগুলো মানা বাধ্যতামূলক। রাসূল (ছাঃ) বলেছেন, ‘মুসলমানরা তাদের শর্তসমূহের প্রতি দায়বদ্ধ’ (আবুদাঊদ হা/৩৫৯৪)। যেহেতু প্রবাসীরা সরকারের দেওয়া শর্ত গ্রহণ করেছে, তাই তা পূর্ণ করতে হবে। এতে জনস্বার্থ রয়েছে এবং আর্থিক বিশৃংখলা বন্ধ হয়। অতএব বৈধ চ্যানেলে টাকা পাঠালে সরকার কর্তৃক প্রবাসীদের যে প্রণোদনা দেওয়া হয় তা গ্রহণ করা বৈধ এবং এটা সূদের অন্তর্ভুক্ত নয়।

প্রশ্নকারী : নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৫/১২৫) : ব্যাংক, রেডিও ও টেলিভিশনে ইঞ্জিনিয়ার হিসাবে চাকুরী করা যাবে কি? - -তাহসীন, অচিনতলা, রাজশাহী।
প্রশ্ন (১৬/১৭৬) : জনৈক আলেম সূরা মায়েদাহ ৩৩ আয়াত এবং আবুদাঊদ হা/৪৩৫৩ উল্লেখ করে ৪ প্রকার দন্ডের কথা উল্লেখ করেন। আমরা জানি মুরতাদের শাস্তি কেবল মৃত্যুদন্ড। এক্ষণে এ ব্যাপারে সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১/১৬১) : কবরস্থানের উপর ঘর-বাড়ি, টয়লেট ইত্যাদি নির্মাণ করে বসবাস করা যাবে কি? কেউ এরূপ করলে তার কী ধরনের শাস্তি হবে? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৯/৩৯৯) : সকলেই কা‘বা ঘরের দিকে মুখ করে ছালাত আদায় করেন। কিন্তু কা‘বা ঘরের ভিতরে কেউ ছালাত আদায় করেছেন কি? যদি কেউ আদায় করে থাকেন তাহ’লে কোন দিকে মুখ করে ছালাত আদায় করেছেন।
প্রশ্ন (২৩/১৪৩) : স্বামী স্ত্রী থেকে তিন মাসের অধিক দূরে থাকার পর তালাক প্রদান করলে স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে কি?
প্রশ্ন (৭/২৮৭) : ফেসবুক চ্যাটের কারণে স্ত্রীর সাথে মনোমালিন্যের পর আমি ফেসবুক ব্যবহার করব না বলে কসম করি। বর্তমানে আমি তার সম্মতিতে ফেসবুক ব্যবহার করছি। এক্ষণে উক্ত কসম ভঙ্গের কারণে কোন কাফফারা দিতে হবে কি?
প্রশ্ন (২৬/৪৬৬) : কারো ভাইয়ের স্ত্রী অনেকদিন যাবৎ অন্যের সাথে পরকীয়ায় জড়িত। বিষয়টি নিশ্চিতভাবে জানা সত্ত্বেও স্বাক্ষী না থাকায় সে শারঈ কারণে তা কাউকে জানাতে পারছেন না। এক্ষণে তার করণীয় কি? গোপন রাখা কি ঠিক হবে?
প্রশ্ন (২৫/১৮৫) : কোন ব্যক্তি যদি নিয়মিতভাবে মহল্লার মসজিদে ছালাত না পড়ে অন্য মসজিদে ছালাত আদায় করে, তবে এতে কোন গোনাহ হবে কি?
প্রশ্ন (২/৮২) : জনৈক ব্যক্তি মাদরাসার জন্য কিছু জমি দান করেছিলেন। তিনি এখন ঐ জমি ফেরত নিয়ে ধানী জমি দান করতে চান। কিন্তু ঐ ধানী জমি মাদরাসা করার উপযোগী নয়। প্রশ্ন হল- দান করে সে দান ফেরত নেওয়া কিংবা পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : বারবার যেনা-ব্যভিচারে লিপ্ত থাকা ব্যক্তির দো‘আ কবুল হয় কী? আর যে ব্যক্তি অবৈধ সম্পর্কে যুক্ত তাকে বিবাহ করা উচিত হবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : আলুর যাকাত আছে কি? শষ্যের বদলে আলু বা সবজি চাষ করে কেউ লাখ লাখ টাকা উপার্জন করছে। কিন্তু তার ওশর দিতে হচ্ছে না। কোন দান-ছাদাক্বাও করছে না। এটা সঠিক হচ্ছে কি?
প্রশ্ন (৩/৩) : ভিওআইপি ব্যবসা করা কি হারাম? যদি হারাম হয়ে থাকে, তবে এর মাধ্যমে প্রবাস থেকে কল করা বৈধ হবে কি?
আরও
আরও
.