উত্তর : যদি মিউচুয়াল ফান্ডটি সম্পূর্ণ শরী‘আত সম্মত পদ্ধতিতে পরিচালিত হয়, হারাম সেক্টরে বিনিয়োগ না করে, সূদের লেনদেন বর্জন করে এবং বিনিয়োগকারী প্রকৃত সম্পদের মালিকানা পায়, তবে এতে বিনিয়োগ জায়েয। মূলত যে কোন কোম্পানীতে বিনিয়োগ করা বৈধ যদি সে কোম্পানী সূদসহ কোন হারাম কাজে লিপ্ত না হয়। কিন্তু যদি কোন কোম্পানী সূদ বা অন্যান্য হারাম লেনদেন করে, তবে সেই কোম্পানীতে বিনিয়োগ করা জায়েয নয়। অতএব উল্লিখিত বিনিয়োগগুলোর মধ্যে যদি কোন বিনিয়োগ এমন কোম্পানীতে থাকে যা সূদ বা অন্য কোন হারাম কাজে জড়িত, তবে সেখান থেকে বিনিয়োগ তুলে নেওয়া যরূরী এবং যে মুনাফা অর্জিত হয়েছে তা দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করে দিতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/২৯৯)। এতদ্ব্যতীত ‘যে কোম্পানী সূদ ভিত্তিক লেনদেন করে, তাতে বিনিয়োগ করা হারাম। কারণ এতে পাপ ও অন্যায় কাজে সহযোগিতা করা হয়। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘সৎকর্ম ও তাক্বওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা’ (মায়েদাহ ৫/২)। দ্বিতীয়ত যে ব্যক্তি আগে থেকেই এমন কোন কোম্পানীতে বিনিয়োগ করে থাকে যা সূদ ভিত্তিক লেনদেনে জড়িত, তার করণীয় হ’ল সে কোম্পানীর শেয়ার বিক্রি করে দেওয়া; আর সূদের মাধ্যমে যা লাভ হয়েছে তা নিজের জন্য রাখা যাবে না; বরং ছাদাকবার কাজে ও কল্যাণমূলক প্রকল্পে ব্যয় করতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/৩০০)।

AAOIFI হচ্ছে বাহরায়েন ভিত্তিক ইসলামী অর্থব্যবস্থার মানদন্ড নির্ধারণকারী একটি স্বীকৃত সংস্থা। এটি মূলত বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণ শরী‘আত অনুসরণের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা নীতিমালা তৈরি করে থাকে। তবে উক্ত সংস্থা কার্যক্রম কতটুকু স্বচ্ছ এবং শরী‘আতসম্মত তা আমাদের জানা নেই।

প্রশ্নকারী : ছিয়াম, ঢাকা।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩৬/২৩৬) : রাস্তায় পড়ে পাওয়া টাকার মালিক পাওয়া না গেলে করণীয় কি? জনৈক আলেম বলেছেন, তার দ্বিগুণ দান করতে হবে।
প্রশ্ন (২৮/৩৪৮) : ডাক্তারের নিকটে কোন রোগের চিকিৎসা নেওয়ার পাশাপাশি শারঈ ঝাড়-ফুঁকের চিকিৎসা নেওয়া যাবে কি?
প্রশ্ন (১/৪৪১) : নফল ছিয়াম শুরু করে কোন কারণে ভেঙ্গে ফেললে পরে তার ক্বাযা আদায় করা ওয়াজিব কি?
প্রশ্ন (২৮/৪২৮) : সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে বাসায় জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি? - -আছিফ মাহমূদ, ধাপ, রংপুর।
প্রশ্ন (৩৬/২৭৬) : সূরা বনী ইস্রাঈলের ৩১ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৮/৩৮) : ১টি ছাগল কুরবানী দিলে যে গোশত পাওয়া যায়, তা বড় পরিবারের জন্য যথেষ্ট নয়। এক্ষণে প্রয়োজন মেটানোর জন্য ঈদের পূর্বে গোশত ক্রয় করে রাখা জায়েয হবে কি? - -শামীম, পাশুন্ডিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৭/৪৬৭) : কুরবানী মোট কয়দিন করা যাবে? - -রবীউল ইসলাম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৩/১১৩) : আহলেহাদীছগণ ফিরক্বা নাজিয়াহ হওয়া সত্ত্বেও এদের মাঝে এত দলাদলির কারণ কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি গর্ভবতী হওয়ার পর ৭ম মাসে পেটে ব্যথা অনুভব করি এবং রক্তস্রাব হয়। আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক আমাকে হাসপাতালে অবস্থান করতে বলেন। কিন্তু আমার বাড়িতে একমাত্র মেয়ে থাকায় চিকিৎসকের কাছে ঔষধ লিখে নিয়ে আমি বাসায় চলে যাই। কয়েকদিন পরে আমার পেটে বাচ্চা মারা যায়। এতে কি আমি গুনাহগার হব? এজন্য কি কোন কাফফারা দিতে হবে?
প্রশ্ন (৩৮/৪৭৮) : বিয়ের পর স্ত্রী যদি পাগল হয়ে যায় এবং বন্ধ্যা হয়, তাহ’লে শুধু এ কারণেই তাকে তালাক দেওয়া যাবে কি?
প্রশ্ন (২২/৪২২) : কিছু অর্থ এক বছর যাবৎ জমা আছে। কিন্তু যাকাত প্রদানের পূর্বে আরো কিছু অর্থ জমা হ’ল। এক্ষণে পুরোটার যাকাত দিতে হবে কি? - - আব্দুর রাক্বীববাঘা, রাজশাহী।
প্রশ্ন (২১/২১) : শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে শিক্ষার্থীদের জন্য দাঁড়িয়ে সালাম দেওয়া শরী‘আত সম্মত হবে কি? - -আব্দুল্লাহ ছাকিব, গাযীপুর।
আরও
আরও
.