উত্তর : উভয়ে গোনাহগার হবে। কেননা দাড়ি রাখা ওয়াজিব এবং এটি ইসলামের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। এতে বাধা দিলে কর্তৃপক্ষের নিকট বিচার দিতে হবে। তাতে কাজ না হলে বাধ্যগত অবস্থায় অন্যপথ তালাশ করা যেতে পারে। আল্লাহ বলেন, ‘যার উপরে (কুফরীর জন্য) যবরদস্তি করা হয়, অথচ তার হৃদয় ঈমানের উপর প্রশান্ত থাকে, সে ব্যতীত যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরী করে এবং কুফরীর জন্য হৃদয়কে উন্মুক্ত করে দেয়, তাদের উপর আপতিত হবে আল্লাহর গযব ও তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি’ (নাহল ১৬/১০৬)। 

রাসূল (ছাঃ) বলেছেন, তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে (আহমাদ হা/৭১৩২; ছহীহুল জামে‘ হা/৪৩৯২)। ইবনু ওমর (রাঃ) বলেন রাসূলুল্লাহ (ছাঃ) আমাদেরকে গোঁফ খাটো করতে এবং দাড়ি লম্বা করতে আদেশ করেছেন’ (মুসলিম হা/২৫৯; আবুদাউদ হা/৪১৯৯)।

প্রশ্নকারী : তানযীম আহমাদ, সিভাস, তুরস্ক।








প্রশ্ন (১০/২১০) : পরীক্ষার্থীদের জন্য যে বিদায় অনুষ্ঠান করা হয়, এটা কি বিদ‘আতের অন্তর্ভুক্ত হবে? - -নি‘আমুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/৬৪) : সাপ, বানর ইত্যাদি পশু প্রাণীর খেলা দেখিয়ে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করা কি জায়েয হবে? - -তাজমাউল শেখ, সঊদী আরব।
প্রশ্ন (৩৩/৪৩৩) : সূরা ইখলাছ প্রতিদিন ২০০ বার ওযূ অবস্থায় পড়ার ১০টি উপকার- ১. আল্লাহ তা‘আলা তাঁর রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন। ২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন। ৩. রিযিকের ৩০০ দরজা খুলে দিবেন। ৪. পরিশ্রম ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন। ৫. আল্লাহ তা‘আলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন। আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন। আপন বুঝ থেকে বুঝ দিবেন। ৬. ৬৬ বার কুরআন খতম করার ছওয়াব দিবেন। ৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন। ৮. জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকূত ও মারজানের তৈরী। প্রত্যেক মহলে ৭০ হাযার দরজা থাকবে। ৯. ২০০০ রাক‘আত নফল ছালাত পড়ার ছওয়াব দিবেন। ১০. যখন তিনি মারা যাবেন তখন ১,১০,০০০ ফেরেশতা তার জানাযায় শরীক হবেন। উক্ত বর্ণনার বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (৬/২০৬) : জনৈক নারীর প্রথম পক্ষের ১টি ছেলে এবং দ্বিতীয় পক্ষে ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। এক্ষণে তার উভয় স্বামী মারা গেলে প্রথম পক্ষের ছেলেটি উভয় পিতারই সম্পদের ওয়ারিছ হবে কি? - -আহসান হাবীব, দিনাজপুর।
প্রশ্ন (২৬/৩৪৬) : চীনের ‘তিয়ার্নাশ কোম্পানী বাংলাদেশে MLM সিস্টেমে যে ব্যবসা করছে তাতে শরীক হওয়া আমাদের জন্য বৈধ হবে কি? - -শাহরিয়ার ছালেহীন হাড়ুপুর, পবা, রাজশাহী।
প্রশ্ন (২১/৩৪১) : পালিত সন্তানের নিকটে আসল পিতা-মাতার পরিচয় গোপন রাখা জায়েয কি? পালিত সন্তান পালক না আসল পিতা-মাতার হক আদায় করবে? - -আব্দুস সালাম, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১৮/২৫৮) : রাসূলুল্লাহ (ছাঃ) কি মাটির তৈরী ছিলেন, না নূরের তৈরী ছিলেন?
প্রশ্ন (২০/২২০) : জনৈক ব্যক্তি স্ত্রী, তিন কন্যা, দুই সহোদর বোন ও চাচাতো ভাই এবং বোন রেখে মারা গেছে। মাইয়েতের তিন বিঘা জমি রয়েছে। এক্ষণে উক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে?
প্রশ্ন (১৩/২১৩) : আমি ছালাত আদায়ের সময় আমার বাচ্চা আমার সামনে গিয়ে বসে থাকে। ফলে সিজদা করার সময় হাত দিয়ে সরিয়ে সিজদা করতে হয়। এতে আমার ছালাত হবে কি? - সাইফুল্লাহ, গজারিয়া, মুন্সিগঞ্জ।
প্রশ্ন (২৯/৩০৯) : কারো উপর মিথ্যা অপবাদ লাগিয়ে প্রচার করা কিরূপ পাপের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (৯/২৪৯) : মসজিদের ক্বিবলা বরাবর টয়লেট থাকলে উক্ত মসজিদে ছালাত আদায়ে কোন বাধা আছে কি? - -আবুল বাশার, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (২৭/১০৭) : ‘আহলেহাদীছ আন্দোলন’ কেবল দাওয়াতী কাজ করে, রাজনৈতিক ময়দানে তাদের কোন কার্যক্রম নেই। অতএব এটি কি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন?
আরও
আরও
.