উত্তর : যদি কোন ঘরে সম্মানের জন্য বা সৌন্দর্যের ছবি রাখা হয় বা টাঙানো থাকে, তাহ’লে উক্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না (বুখারী হা/৩২২৬; মুসলিম হা/২১০৬)। তবে অপ্রদর্শিত কিংবা অবহেলিত স্থানে যেমন বইয়ের ভিতরে, বিছানার চাদরে, বালিশের কাভারে বা বসার চাটাইয়ে কোন প্রাণীর ছবি থাকার বিষয়টি ভিন্ন। ইমাম খাত্ত্বাবী বলেন, যে সকল ছবি বিছানায়, বালিশে বা অনুরূপ স্থানে পদদলিত হয়, তা ফেরেশতা প্রবেশ না করার কারণ নয় (মা‘আলিমুস সুনান ১/৬৫; তোহফা ৮/৭২)। শায়খ উছায়মীন (রহঃ) বলেন, যদি কোন ছবি বিছানায় বা বালিশে পদদলিত অবস্থায় থাকে তা অধিকাংশ বিদ্বানের মতে নাজায়েয নয়। এমন স্থানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে (লিকাউল বাবিল মাফতূহ ৬/৮৬)। উল্লেখ্য যে, যে সকল বাড়ি বা ঘরে ছবি ঝুলানো বা সাজানো থাকে তাতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর আযাব, হিসাব ও মৃতের ফেরেশতা সকল ঘরে প্রবেশ করে, ছবি থাক বা না থাক (নববী, শরহ মুসলিম ১৪/৮৪; তোহফা ৮/৭২)।

প্রশ্নকারী : আকরামুযযামান, রাজশাহী।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১৪/৩৭৪) : মৃত ব্যক্তিকে চুম্বন করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৩/৩০৩) : স্ত্রীকে ছালাত আদায়, পর্দা সহ শরী‘আত সম্মতভাবে চলার নির্দেশ দিলেও সে তা মেনে চলছে না। এতে স্বামী কি গোনাহগার হবে? এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৭/৪০৭) : পরিবারে বর্তমানে খুব অভাব। তাই মিথ্যা তথ্য দিয়ে স্কুল শিক্ষকের অনুমতিক্রমে সরকারী উপবৃত্তির টাকা নেওয়া যাবে কি?
প্রশ্ন (৮/৮৮) : মায়ের গোসলের পানি দ্বারা বরকত হাছিল করা যাবে কি? - -মুবারক হোসাইন, আটঘরিয়া, পাবনা।
প্রশ্ন (২৯/৩৪৯) : পিতা মারা গেছেন। তার উপর হজ্জ ফরয ছিল না। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি?
প্রশ্ন (২৭/১৮৭) : স্ত্রী স্বামীর ভাইদের সাথে পর্দার মধ্যে থেকে গল্প-গুজব ও খাদ্য পরিবেশন করতে পারবে কি? এছাড়া তাদের সাথে ভ্রমণ করার অনুমতি শরী‘আতে আছে কি?
প্রশ্ন (১৮/৩৭৮) : ক্বিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর অটল থাকবে। কেউ তাদের কোন ক্ষতি করতে পারবে না- এ হাদীছের ব্যাখ্যায় ছহীহ বুখারীতে এসেছে যে, এ দলটি কি সিরিয়ায় অবস্থান করবে? এক্ষণে নাজাতপ্রাপ্ত দলটি কেবল সিরিয়ার অধিবাসী হবে?
প্রশ্ন (১৭/২১৭) : জুতা পায়ে দিয়ে জানাযার ছালাত আদায় করা যাবে কি? - -রাজীবুল ইসলাম, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (২৬/৩০৬) : পায়ে বা পায়ের পাতায় মেহদী ব্যবহারে শরী‘আতের কোন বিধি-নিষেধ আছে কি?
প্রশ্ন (৮/৪৪৮) : পিতা-মাতা সন্তানের সংসার ভাঙ্গার কারণে ক্বিয়ামতের দিন কেমন শাস্তির মুখোমুখি হবেন?
প্রশ্ন (৩০/৭০): মৃত স্ত্রীর অনাদায়ী মোহরানার টাকার অংশীদার কারা হবেন, কুরআন সুন্নাহর আলোকে সুষ্ঠু বণ্ঠননীতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৯/১২৯) : ছেলের বয়স কত বছর হ’লে সে যেকোন সফরের ক্ষেত্রে মায়ের মাহরাম হিসাবে গণ্য হবে? - -মুহাম্মাদ রুবেল আমীনপ্রাইম ব্যাংক, এলিফ্যান্ট রোড, ঢাকা।[(রূবেল নামটি বাদ দিয়ে আরবীতে সুন্দর নাম রাখুন (স.স.)]
আরও
আরও
.