১৫ই ফেব্রুয়ারী রবিবার সাহেব বাজার, রাজশাহী : অদ্য বিকাল সাড়ে ৪-টায় যেলা শহরের সাহেব বাজারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজাশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে মাহে রামাযানের আগমন উপলক্ষে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি রাণীবাজার মাদ্রাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিইয়্যাহ থেকে শুরু হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি যায়। সেখান থেকে আবার জিরো পয়েন্ট হয়ে সোনাদিঘীর মোড় ঘুরে বাটার মোড় গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। রাজাশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, রাজশাহী-সদরের সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও দফতর সম্পাদক ডা. মুহাম্মাদ মুহসিন প্রমুখ।

১৭ই ফেব্রুয়ারী মঙ্গলবার হাটগাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী : অদ্য বাদ যোহর যেলার বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া বাজারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগমারা-পশ্চিম উপযেলার উদ্যোগে মাহে রামাযানের আগমন উপলক্ষে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। বাগমারা-পশ্চিম উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি এস. এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ যিল্লুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সুলতান মাহমূদ প্রমুখ।

১৭ই ফেব্রুয়ারী মঙ্গলবার সাতক্ষীরা : অদ্য বাদ আছর যেলা শহরে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে মাহে রামাযানের আগমন উপলক্ষে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের আব্দুর রাযযাক পার্ক থেকে শুরু হয়ে নাজমুল হক স্মরণী হয়ে নারিকেল মোড় যায়। সেখান থেকে খুলনা রোড মোড় হয়ে নিউ মার্কেট চত্বর দিয়ে পুনরায় আব্দুর রাযযাক পার্কে ফিরে এসে শেষ হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা ফযলুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক মুফলেহুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুজাহিদুর রহমান, যেলা ‘সোনামণি’র পরিচালক আব্দুল্লাহ জাহাঙ্গীর ও বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহর পরিচালক অধ্যক্ষ আযীযুর রহমান প্রমুখ।

১৮ই ফেব্রুয়ারী বুধবার বুড়িচং, কুমিল্লা : অদ্য বাদ আছর যেলার বুড়িচং থানা সদরে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা যেলার উদ্যোগে মাহে রামাযানের আগমন উপলক্ষে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বুড়িচং বাজার আহলেহাদীছ জামে মসজিদ থেকে শুরু হয়ে সরকারী হাসপাতাল রোড হয়ে উপযেলা চত্বর দিয়ে প্রাথমিক শিক্ষক মার্কেটের সামনে গিয়ে পথসভা করে। সেখান থেকে পুনরায় বুড়িচং বাজার আহলেহাদীছ জামে মসজিদে এসে শেষ হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, অর্থ সম্পাদক ইউসুফ আহাম, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি জা‘ফর ইকরাম প্রমুখ।

১৮ই ফেব্রুয়ারী বুধবার ঈশ্বরদী, পাবনা : অদ্য বা‘দ আছর যেলার ঈশ্বরদী বাজারে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে মাহে রামাযানের আগমন উপলক্ষে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ঈশ্বরদী সরকারী কলেজ চত্বর থেকে শুরু হয়ে ঈশ্বরদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী শাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আকরাম হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফীযুর রহমান মাস্টার, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শরীফুল ইসলাম ও অর্থ সম্পাদক আরমান হোসাইন প্রমুখ।







সীরাত কোর্স ১ম ব্যাচের পুরস্কার বিতরণী (হাদীছ ফাইন্ডশন শিক্ষা বোর্ড)
সংগঠন সংবাদ
বাবরী মসজিদ নিয়ে ভারতীয় সুপ্রীম কোর্টের রায় অগ্রহণযোগ্য - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
আহমাদ আব্দুল্লাহ ছাকিবের এম.এস (হাদীছ) ডিগ্রি অর্জন
আমরা স্তম্ভিত ও শোকাহত - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যেলা সম্মেলন
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
বর্ষবরণের নামে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ প্রত্যাহার করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
আরও
আরও
.