উত্তর : ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে কীটনাশক ব্যবহার করা শরী‘আতে জায়েয। কারণ ক্ষতি দূর করা এবং সম্পদ রক্ষা করা ইসলামী শরী‘আতের স্বীকৃত উদ্দেশ্যগুলোর অন্যতম। ফিক্বহের একটি প্রসিদ্ধ কায়েদা হ’ল ‘ক্ষতি দূর করা যরূরী’ এবং ‘প্রয়োজন ও অনিবার্যতা অনেক নিষেধাজ্ঞা লাঘব করে’। সুতরাং কৃষক যদি কীটপতঙ্গের আক্রমণে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় কীটনাশক ব্যবহার করে, তাহ’লে তা বৈধ। এতে যে উপকারী পতঙ্গও মারা যায়, সেটি উদ্দেশ্য নয়; বরং এটি অনিচ্ছাকৃতভাবে ঘটে। ফিকবহের নীতি মতে যা উদ্দেশ্য নয় তার কারণে দায় আরোপ হয় না এবং অনুসঙ্গ হিসাবে যা ঘটে তার আলাদা হুকুম হয় না। তাই উপকারী পতঙ্গ মারা গেলেও এতে গুনাহ হবে না (আহমাদ যুরক্বা, শরহ আল-ক্বাওয়াইদুল ফিক্বহিয়া পৃ. ১৭৯)। ‘ফসল রক্ষায় ক্ষতিকর কীট ধ্বংসের জন্য কীটনাশক ব্যবহার করা জায়েয। সুতরাং প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করলে কোন দোষ বা গুনাহ নেই। তবে অকারণে অপচয় বা অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়’ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১১/৭২, ৪/৪০০)।

প্রশ্নকারী : তোফায্যল হোসেন, ঠাকুরগাঁও।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৪/১৬৪) : ক্বিরাআত শেষে সিজদার আয়াত হ’লে আগে রুকূ করতে না-কি সিজদায়ে তেলাওয়াত আগে দিতে হবে?
প্রশ্ন (৩৭/১৫৭) : নফল ছালাত দু’রাক‘আত আদায়ের নিয়তে ছালাত শুরু করে পরবর্তীতে ছালাতের মধ্যেই মত পরিবর্তন করে চার রাক‘আত পড়া যাবে কি? এছাড়া চার রাক‘আতের নিয়ত করে সময় কম থাকায় দু’রাক‘আত পড়ে সালাম ফিরানো যাবে কি? - -নূরুল আমীন, শানকিপাড়া, ময়মনসিংহ।
প্রশ্ন (১৪/১৪) : আরাফার দিন জিবরীল (আঃ) দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন কি? - -তারিক হাসান, পাবনা।
প্রশ্ন (৩৯/৩৯৯) : বাহাঈ কারা? এদের মতবাদ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - মুহতাসিন ফুয়াদ, মালিবাগ, ঢাকা।
প্রশ্ন (৬/১৬৬) : যমযমের পানি বিদেশ থেকে আনতে বেশ খরচ ও পরিশ্রম হয়। এ পানি বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (১৬/২৫৬) : পহেলা বৈশাখ উদযাপনে শরী‘আতে কোন বাধা আছে কি? এ উপলক্ষ্যে আয়োজিত মেলা থেকে কাপড়-চোপড় কেনা যাবে কি? - আবুল কালাম কুমিল্লা।
প্রশ্ন (১৭/২১৭) : সারাজীবন হারাম উপার্জন করে বাড়ি-গাড়ি, টাকা-পয়সা কামানোর পর যদি কেউ অনুতপ্ত হয়ে হালাল পথে ফিরে আসে তবে তার পূর্বে অর্জিত সম্পদের ব্যাপারে করণীয় কি?
প্রশ্ন (৯/২৮৯) : বাংলাদেশের ন্যায় একটি দেশে সামরিক বাহিনী বা পুলিশ বাহিনীতে চাকুরী করা শরী‘আতসম্মত হবে কি? এরূপ চাকুরীতে থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহ’লে তাকে ‘শহীদ’ বলা যাবে কি?
প্রশ্ন (৩৫/২৩৫) : একই সঙ্গে একাধিক মৃত ব্যক্তির জানাযা পড়া যাবে কি?
প্রশ্ন (২৭/১৪৭) : কুরআন মাজীদ মুখস্থ পড়ায় এক হাযার এবং দেখে পড়ায় দুই হাযার নেকী হয়। এর সত্যতা আছে কি? - -মহীউদ্দীন, তালা, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৪/২৩৪) : অমুসলিম দেশে অবস্থান কালে সেদেশের আইন মেনে চলা কি যরূরী?
প্রশ্ন (১৭/৪১৭) : আমার মামাতো ভাইয়েরা আমার মা-খালাকে এক বিঘা জমি দিয়েছে। এখন আমার মা বেঁচে আছেন এবং আমার খালার দু’মেয়ে আছে। এ জমি কিভাবে বণ্টন হবে।
আরও
আরও
.