উত্তর :  এটা রাফেযী শী‘আদের বানানো খুৎবা। এটি কোন হাদীছের কিতাবে বর্ণিত হয়নি। শী‘আদের ধারণা মতে, ফাদাকের খুৎবা বলতে ফাতেমা (রাঃ) স্বীয় পিতার ওফাতের পর ফাদাক খেজুর বাগানের মালিকানা তঁাকে দেওয়ার জন্য আবুবকর (রাঃ)-এর নিকট বক্তব্য দিয়েছিলেন বলে যে দাবী করা হয়, সেটিকে বুঝানো হয়। যা বানোয়াট। তাদের এই বানানো ঘটনাকে বিশ্বাস করা যাবে না (ইবনু তায়মিয়াহ, মিনহাজুস সুন্নাহ ৪/২২৬-২২৭)।

ঘটনা এই যে, রাসূল (ছাঃ)-এর মৃত্যুর পর কন্যা ফাতেমা (রাঃ) পিতার পরিত্যক্ত সম্পত্তি হিসাবে খায়বরের ফাদাক খেজুর বাগানের মালিকানা দাবী করলে তার উত্তরে খলীফা আবুবকর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আমরা নবীরা আমাদের সম্পদের উত্তরাধিকারী কেউ হয় না। যা কিছু আমরা ছেড়ে যাই, সবই ছাদাক্বা হয়ে যায়’ (বুখারী হা/৩০৯৩; মুসলিম হা/১৭৫৮)। অনুরূপভাবে আববাস, আলী (রা.) এবং রাসূল (ছাঃ)-এর স্ত্রীগণ মীরাছের দাবী করলে আয়েশা (রাঃ) একই হাদীছ বর্ণনা করেন (বুখারী হা/৪০৩৪; মুসলিম হা/১৭৫৯)।

প্রশ্নকারী : আবু হুরায়রা ছিফাত, মান্দা, নওগাঁ।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২০/১৮০) : পিতা-মাতাকে তুই বা তুমি বলে ডাকা যাবে কি?
প্রশ্ন (২/৩৬২) : ‘খতমে বুখারী’ অনুষ্ঠান করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -আব্দুর রশীদ, নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২০/২২০) : স্ত্রীর চাকুরী অথবা ব্যবসার আয়ের অর্থের উপর স্বামীর হক আছে কি? স্বামী স্ত্রীর অর্থের হিসাব রাখতে পারবে কি? এছাড়া স্ত্রী স্বামীকে না জানিয়ে তার পিতার বাড়িতে কোন খরচ করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/৩৫৪) : তিনটি জিনিস সর্বদা সাথে রাখা সুন্নাত। চিরুনী, আতর ও মিসওয়াক। উক্ত কথার দলীল জানতে চাই।
প্রশ্ন (৫/৪০৫) : আমাদের মসজিদের জমি ওয়াকফকৃত। কিন্তু যারা ওয়াকফ করেছেন তারা কমিটিতে ভালো পদ না পাওয়ায় মাঝে মাঝে কটু কথা বলে থাকেন। এক্ষণে উক্ত মসজিদে ছালাত শুদ্ধ হবে কি? - -আব্দুল বাসেতমেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (১০/৪১০) : মোর্দাকে দাফন করার পর এক সপ্তাহের মধ্যে কবরস্থানে কুরআন খতম দেওয়া ও বখশানোর কোন দলীল আছে কি? অনুরূপভাবে কবরস্থানে সূরা ইয়াসীন, রহমান, মুল্ক ইত্যাদি পড়া যাবে কি?
প্রশ্ন (১২/২১২) : কুরআন খতমের ক্ষেত্রে ধারাবাহিকতা অবলম্বন করা আবশ্যক কি?
প্রশ্ন (২৮/১৪৮) : মসজিদে মুরগী, টাকা-পয়সা ইত্যাদি মানতকৃত বস্ত্ত জমা হ’লে এর হকদার ইমাম ছাহেব হবেন কি?
প্রশ্ন (৩৭/৩৭) : ইজতিহাদী মাসআলার ক্ষেত্রে নির্দিষ্ট কোন বিশুদ্ধ আক্বীদা ও আমল সম্পন্ন আলেমের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : ওযূ করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া যাবে কি? এতে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : প্রতিদিনই মসজিদে অবস্থান করে ইশরাকের ছালাত আদায় করা কি বিদ‘আত?
প্রশ্ন (৩৭/৩৯৭) : রাফঊল ইয়াদায়েন মানসূখ হওয়ার কোন দলীল আছে কি?
আরও
আরও
.