উত্তর: হাদীছটি মওযূ বা জাল। হাদীছটি হযরত আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ)-এর নামে মুহাদ্দিছ হাসান বিন মুহাম্মাদ ছাগানী (মৃঃ ৬৫০ হিঃ) স্বীয় ‘মওযূ‘আত’ গ্রন্থে (হা/৭৮) উল্লেখ করেছেন। এছাড়া ফেরদৌস দায়লামী (হা/৮০৯৫) ও ইবনুল জাওযী স্বীয় মওযূ‘আত গ্রন্থে এবং সৈয়ূতী স্বীয় ‘লাআলী আল-মাছনূ‘ গ্রন্থে এনেছেন। সবাই এটিকে মওযূ বা জাল বলেছেন এবং তার কারণ সমূহ নির্দেশ করেছেন (সিলসিলা যঈফাহ হা/২৮২)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, এরূপ কোন হাদীছ ছহীহ বা যঈফ কোন সূত্রেই রাসূল (ছাঃ) থেকে বর্ণিত হয়নি। কোন ছাহাবীও এরূপ কোন হাদীছ সম্পর্কে অবহিত ছিলেন না। এর বর্ণনাকারী সম্পর্কেও জানা যায় না (মাজমূ‘ ফাতাওয়া ১১/৮৬-৯৬)। সকল যুগের বিদ্বানগণ এ বর্ণনাকে মিথ্যা ও ভিত্তিহীন বলেছেন (ফাতাওয়া লাজনা দায়েমা ১/৩১২)।






প্রশ্ন (৬/২৮৬) : ছালাতরত অবস্থায় পোষা মুরগী বা বিড়াল জায়নামাযের উপর চলাফেরা করলে ছালাত ছেড়ে দিতে হবে কি? - -আবু আমাতুল্লাহমঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (১৯/৪১৯) : আইয়ামে বীযের নফল ছিয়াম কি মাসের যেকোন তিনদিন রাখলে হবে, না কি ১৩, ১৪ ও ১৫ তারিখেই রাখতে হবে? তারিখ যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে যিলহজ্জ মাসের ১৩ তারিখে তথা নিষিদ্ধ দিনটিতে করণীয় কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : সমকামিতা কোন পর্যায়ভুক্ত পাপ? এর শাস্তি কি যেনার শাস্তির অনুরূপ? - -আব্দুল হালীমবীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (৩৩/৩৯৩) : আমাদের মসজিদের ইমাম দীর্ঘক্ষণ মুছল্লীদের দিকে ফিরে বসে থাকেন। ফলে মুছল্লীগণ বিরক্ত বোধ করেন। এক্ষণে ফরয ছালাত শেষ হওয়ার পর ইমাম কোন মুখী হয়ে বসবেন?
প্রশ্ন (২৮/২৮) : মাক্বামে মাহমূদ কি? এটা কি রাসূল (ছাঃ)-এর জন্য খাছ? কোন ব্যক্তি এই অবস্থান লাভের জন্য দো‘আ করতে পারবে কি? - -জাহাঙ্গীর আলম, আজীজুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (১২/২১২) : কুরআন খতমের ক্ষেত্রে ধারাবাহিকতা অবলম্বন করা আবশ্যক কি?
প্রশ্ন (২০/১০০) : জনৈক বক্তা বলেন, সন্তানহীনা নারী ৪০ দিন সাদা লজ্জাবতী গাছ পেটে বাঁধলে এবং ৪০ দিন দরূদে ইবরাহীমী পাঠ করলে সন্তান হবে। এর প্রমাণসূত্র তাফসীর ইবনে কাছীর বলে উল্লেখ করেছেন। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২৩/২২৩) : কোন অক্ষম সুস্থ মানুষ কি হিজড়াকে বিবাহ করতে পারবে? - -মিমি, নীলফামারী।
প্রশ্ন (৫/৩৬৫) : ট্রাফিক জ্যামের কারণে অধিকাংশ সময় মাগরিবের ছালাত সঠিক সময়ে আদায় করতে না পারায় আছরের সাথে মাগরিবের ছালাত আদায় করি। এটা সঠিক হবে কি?
প্রশ্ন (৬/৪৬) :জনৈক স্বামীর দু’জন স্ত্রী। একজন নিঃসন্তান। আরেকজনের সন্তান আছে। স্বামী সমান ভাগে উভয় স্ত্রীর নামে জমি ক্রয় করেছে। কিন্তু নিঃসন্তান স্ত্রী মারা যান। এক্ষণে জমি কিভাবে বন্টিত হবে?
প্রশ্ন (৩/৩) : মসজিদে জমি দান করার ক্ষেত্রে মৌখিকভাবে না রেজিস্ট্রি করে দিতে হবে? দান করার পর উৎপাদিত ফসল মসজিদ কমিটিকে দিব না সবকিছু মসজিদ কমিটির দায়িত্বে ছেড়ে দিতে হবে? এক মসজিদে দানকৃত জমির আয় অন্য মসজিদে দেওয়া যাবে কি?
প্রশ্ন (১০/১৭০) : কেউ কারো মাধ্যমে উপকৃত হ’লে তার প্রশংসায় বলে, ‘আকাশে আল্লাহ আছেন আর তুমি যমীনে’- এমন ভাষায় কারো উপকারের প্রশংসায় বলা যাবে কি?
আরও
আরও
.