উত্তর : সূদী ঋণ নেওয়া কোনভাবেই জায়েয নয়। কারণ এটি মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন নয়, বরং সম্পদ বৃদ্ধির চেষ্টা মাত্র। হারাম উপায়ে সম্পদ বৃদ্ধির চেষ্টা করা হারাম। অতএব অবিলম্বে এই সূদী কারবার থেকে বেরিয়ে আসতে হবে এবং হালাল বিকল্প খুঁজতে হবে। ব্যাংক ঋণের পরিবর্তে কোন দ্বীনী ভাইয়ের কাছ থেকে ‘কর্যে হাসানা’ (নিঃস্বার্থ ঋণ) নেওয়া যেতে পারে। অথবা মুযারাবা (লাভ-ক্ষতির অংশীদারিত্ব) ভিত্তিতে বিনিয়োগকারী খোঁজা যেতে পারে। এটা সম্ভব না হ’লে ব্যবসা ছোট করতে হবে। ঋণের বোঝা বহনের চেয়ে ছোট পরিসরে নিজের পুঁজিতে ব্যবসা করা উত্তম। আল্লাহ অল্পতেই বরকত দেবেন ইনশাআল্লাহ। সর্বাবস্থায় তাক্বওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন’। ‘আর তিনি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযিক প্রদান করে থাকেন’ (তালাক ৬৫/২-৩)। অতএব যতদ্রুত সম্ভব সূদী ঋণ থেকে বেরিয়ে আসতে হবে।

প্রশ্নকারী : রাশেদুল ইসলাম, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৩২/৪৩২) : অনেক দাড়ি-টুপিওয়ালা লোক ফেরী করে বাসায় বাসায় গিয়ে মহিলাদের মাঝে শাড়ি-কাপড় চুড়ি আলতা ফিতা ও তরি-তরকারী বিক্রয় করে। অনেক সময় মহিলাদের হাতে চুড়ি পরিয়ে দেয়। এ ব্যবসা কি জায়েয?
প্রশ্ন (৭/১২৭) : বর্তমানে অধিকাংশ বিবাহ অনুষ্ঠানে মেহমানরা দামী উপহার সামগ্রী নিয়ে যায়, যা দাওয়াত দাতাদের নিকটে কাংখিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। বিবাহ অনুষ্ঠানে দাওয়াতের সাথে উপহার কামনা করা কি শরী‘আতসম্মত? এরূপ দাওয়াত গ্রহণ না করলে কি মুসলমানের হক নষ্ট করা হবে?
প্রশ্ন (১/১২১) : আহলে কুরআন কারা? এদের উৎপত্তি কখন থেকে? এরা কাফেরদের অন্তর্ভুক্ত কি? - -হাসান, তানোর, রাজশাহী।
প্রশ্ন (১৮/২৫৮) : উলুল আমর কাকে বলে? ইসলামী খেলাফত যদি কায়েম না থাকে, তবে শরী‘আতে উলুল আমর- এর নির্দেশ মেনে চলার বিধান কি ততদিন পর্যন্ত স্থগিত থাকবে? এছাড়া আমীরের আনুগত্য, জামা‘আতবদ্ধ জীবন-যাপন ইত্যাদি বিষয়গুলির ব্যাপারে বিধান কি হবে?
প্রশ্ন (২১/২২১) : একই রাক‘আতে কয়েকটি সূরা পাঠ করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৯/৩৬৯) : সফর অবস্থায় কোন ছালাত ক্বাযা হ’লে বাড়িতে এসে তা আদায় করার সময় পুরো আদায় করতে হবে, না ক্বছর করলেই যথেষ্ট হবে? এমনিভাবে এর উল্টো অবস্থায় করণীয় কি? - -শামসুল হক, কোরপাই, কুমিল্লা।
প্রশ্ন (৪০/১২০) : পোলট্রি মুরগী, মাছ, কোয়েল পাখি, হাঁস ইত্যাদি খামারের যাকাত কিভাবে দিতে হবে?
প্রশ্ন (১২/২৫২) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে বাচ্চা মেয়েরা যে পুতুল নিয়ে খেলত, তা কি দিয়ে তৈরি ছিল? আমাদের দেশের মেয়েরা যে পুতুল নিয়ে খেলা করে তা কি বৈধ?
প্রশ্ন (৩৫/৪৩৫) : মেয়েরা কত বছর বয়সে মাথার চুল রাখবে? চুল যদি বেশী বড় হয় তাহলে ছোট করতে পারবে কি?
প্রশ্ন (১৭/৫৭) : পিতার সম্মতিক্রমে বা অবর্তমানে দাদা, নানা বা অন্য আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরা কারু আকীকা দিতে পারবে কি? - -আব্দুল ওয়াজেদ, টাঙ্গাইল।
প্রশ্ন (২২/১৪২) : সহো সিজদার সঠিক পদ্ধতি কি?
প্রশ্ন (৮/১২৮) : অসুস্থ অমুসলিম ব্যক্তিকে সুস্থতার জন্য যমযমের পানি খাওয়ানো যাবে কি?
আরও
আরও
.