উত্তর : যে ব্যক্তির কেবল তিন কন্যা রয়েছে সে সমুদয় সম্পত্তি মেয়েদের নামে লিখে দিতে পারবে না। কারণ একাধিক কন্যা থাকলে তারা সমুদয় সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে। আর বাকী সম্পত্তি পিতা-মাতা, স্ত্রী বা ভাই ও তাদের অনুপস্থিতিতে ভাতিজারা পাবে (নিসা ৪/১১)। দ্বিতীয়তঃ জীবিত অবস্থায় ওয়ারিছদের মাঝে সমুদয় সম্পদ বণ্টন করা জায়েয। তবে কাউকে বঞ্চিত করে বা বঞ্চিত করার উদ্দেশ্যে নয়; বরং কুরআনের বিধান অনুযায়ীই তা বন্টন করতে হবে (মারদাভী, আল-ইনছাফ ৭/১৪২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৬/৪৬৩)। সুতরাং কুরআনের বিধান অনুযায়ী কেবল মেয়েদের নামে সমুদয় সম্পত্তি লিখে দিয়ে পিতা অন্যদের বঞ্চিত করেছেন। অতএব সম্পত্তি পুনরায় সঠিকভাবে শরীকদের মাঝে বণ্টন করতে হবে। নতুবা কুরআনী বিধান লংঘনের দায়ে পিতাকে কবরে শাস্তি ভোগ করতে হবে (নিসা ৪/১৪)।

প্রশ্নকারী : নাছরীন সুলতানা, মালদহ, পশ্চিমবঙ্গ, ভারত।







প্রশ্ন (৩২/৪৩২) : ওযূ করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (২/৮২) : স্বামীর চেয়ে স্ত্রী ধর্মীয় জ্ঞান ও কুরআন তেলাওয়াতে বহুগুণ পারদর্শী হ’লে ফরয বা নফল ছালাতে স্ত্রী ইমামতি করতে পারবে কি? - -মুহাম্মাদ শাহাবুদ্দীন, ঢাকা।
প্রশ্ন (২১/৩৮১) : মসজিদের ইমাম সচ্ছল হ’লে বেতন নিয়ে ইমামতি করতে পারবেন কি?
প্রশ্ন (৩২/৪৩২) : আমার প্রিয় কোন ব্যক্তি যেন কল্যাণের মধ্যে থাকেন ও যাবতীয় বিপদাপদ থেকে মুক্ত থাকেন সেজন্য নফল ছিয়াম ও ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩/২৮৩) : জনৈক আলেম বলেন, বুখারীতে জোরে আমীন বলার কোন হাদীছ নেই। বক্তব্যটি কতটুকু সঠিক? - -ছফিউল্লাহ, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (২৮/৩৮৮) : শুনেছি স্বামী-স্ত্রী দু’জনের একজন ছালাত আদায় না করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় ফেরাউন ও তার স্ত্রী আসিয়ার সম্পর্ক কিভাবে ছিল?
প্রশ্ন (১৬/১৩৬) : আমি ওলী ছাড়া বিয়ে করেছি। পরে জানতে পারলাম যে ওলী ছাড়া বিবাহ বাতিল। তাই পরবর্তীতে আমি স্ত্রীকে তিন বারে তিন তালাক প্রদান করেছি। এক্ষণে বিবাহ বাতিল হওয়ায় মোহরানা পরিশোধ করতে হবে কি?
প্রশ্ন (৫/১২৫) : ওযূ করার পর নারীদের জরায়ুর রাস্তা দিয়ে হালকা শব্দে বায়ু বের হ’লে ওযূ ভেঙ্গে যাবে কি?
প্রশ্ন (১৫/৯৫) : বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত পদ্ধতি রয়েছে, তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩১/৩১) : স্ত্রীর সাথে রাতের প্রথম প্রহরে সহবাস করলে মেয়ে হয় ও শেষ প্রহরে সহবাস করলে ছেলে হয়, এ বক্তব্যের কোন শারঈ ভিত্তি আছে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : সূরা ইখলাছ প্রতিদিন ২০০ বার ওযূ অবস্থায় পড়ার ১০টি উপকার- ১. আল্লাহ তা‘আলা তাঁর রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন। ২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন। ৩. রিযিকের ৩০০ দরজা খুলে দিবেন। ৪. পরিশ্রম ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন। ৫. আল্লাহ তা‘আলা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন। আপন ধৈর্য থেকে ধৈর্য দিবেন। আপন বুঝ থেকে বুঝ দিবেন। ৬. ৬৬ বার কুরআন খতম করার ছওয়াব দিবেন। ৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন। ৮. জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকূত ও মারজানের তৈরী। প্রত্যেক মহলে ৭০ হাযার দরজা থাকবে। ৯. ২০০০ রাক‘আত নফল ছালাত পড়ার ছওয়াব দিবেন। ১০. যখন তিনি মারা যাবেন তখন ১,১০,০০০ ফেরেশতা তার জানাযায় শরীক হবেন। উক্ত বর্ণনার বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (৩৮/৪৩৮) : জুম‘আর ছালাতের পূর্বে গোসল করা মুস্তাহাব না ওয়াজিব? - -রূহুল আমীন, ঢাকা।
আরও
আরও
.