উত্তর : অর্থনীতি ও হিসাববিজ্ঞান অধ্যয়নের হুকুম মূলত শিক্ষার্থীর নিয়ত ও পড়ার উদ্দেশ্যের ওপর নির্ভর করে। যদি অধ্যয়নের উদ্দেশ্য হয় শরী‘আতবিরোধী বিষয়গুলোকে চিহ্নিত করা, সমালোচনা করা এবং তার শারঈ বিকল্প উপস্থাপন করা অথবা কোন বৈধ চাকুরীর জন্য প্রয়োজনীয় সনদ অর্জন করা যেখানে উদ্দেশ্য হারাম কাজকে সমর্থন করা নয়, তাহ’লে এতে কোন দোষ নেই ইনশাআল্লাহ। যেমন বিসিএস ক্যাডার হওয়া, নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়া বা যেকোন বৈধ চাকুরীতে যোগদান করা। কিন্তু যদি অধ্যয়নের উদ্দেশ্য হয় হারাম কর্মকান্ডকে এগিয়ে নেওয়া, তাকে সমর্থন করা বা সূদভিত্তিক ব্যবস্থা শক্তিশালী করা বা ব্যাংকে-বীমায় চাকুরী করা, তাহ’লে সে বিষয়ে অধ্যয়ন করা এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত হওয়া উভয়ই হারাম হবে (শায়েখ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২/৩৩৫; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/২৩২)।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম, রংপুর।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৫/৩৫৫) : আমাদের এখানে পীরের মাজারের পক্ষ থেকে প্রতিবছর ঐতিহ্যবাহী ওরস হয়। এ উপলক্ষে মেলা এবং বিরানী খাওয়ানো হয়। উক্ত মেলা থেকে কিছু কেনাকাটা বা তাদের বিতরণকৃত বিরানী খাওয়া যাবে কি? - -আতীকুর রহমান, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
প্রশ্ন (৩০/৪৩০) : কারো উপরে জিন আছর করলে কবিরাজের নিকট থেকে তদবীর করা যাবে কি? এরূপ করা না গেলে কিভাবে তার চিকিৎসা করতে হবে?
প্রশ্ন (১৬/১৭৬) : জনৈক বক্তা বলেন, মুসলিম উম্মাহর আমলগুলো প্রতিদিন রাসূল (ছাঃ)-এর নিকট উপস্থাপন করা হয়- একথা কি ঠিক? - -ফরীদ হোসাইনদামুড়হুদা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (৩১/১১১) : শুভ’ শব্দটি কি শিরকযুক্ত শব্দ? শুভ সকাল, শুভসন্ধ্যা, শুভজন্মদিন, শুভবিবাহ, আপনার যাত্রা শুভ হোক- এ জাতীয় বাক্য বললে কি শিরক হবে?
প্রশ্ন (৩৫/৩৯৫) : জনৈক ব্যক্তি চাকুরির পরীক্ষায় ভাল করতে পারবে না। তাই নিজের স্থানে অন্য কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে এর বিনিময়ে তাকে যে পারিশ্রমিক দিবে সেটা তার গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২১/১০১) : ওযূ করার সময় অঙ্গগুলো তিনবারের বেশী বা কম হয়ে গেলে গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৬/২৪৬) : পিতা সন্তানের কোন অপরাধ প্রকাশ্যে ক্ষমা করে দেওয়ার পরেও তার বিরুদ্ধে ‘আল্লাহ তুমি তাকে জাহান্নামে দাও এবং দুনিয়াতে ধ্বংস করে দাও’ বলে বদ দো‘আ করেন। এরূপ বদদো‘আ কবুল হবে কি? - সাইফুল ইসলাম, লাকসাম, কুমিল্লা।
প্রশ্ন (৪০/২৮০) : জনৈক নারী ২০ বছর যাবৎ ফরয ছিয়াম নিয়মিতভাবে আদায় করে আসলেও হায়েয অবস্থায় কোন ছিয়াম পালন করেনি। বর্তমানে এজন্য সে অনুতপ্ত। এক্ষণে তার করণীয় কি? - -কাযী সাজ্জাদ, কালাই, জয়পুরহাট।
প্রশ্ন (১৮/২৫৮) : দুনিয়াবী শিক্ষায় খুবই পারদর্শী হ’লেও কুরআন তেলাওয়াতে অত্যন্ত দুর্বল। এমন ব্যক্তি নিজে ভুলে ভরা তেলাওয়াতে ছালাত আদায় করলে তা কবুল হবে কি? - -রূহুল ইসলাম, আমেরিকা।
প্রশ্ন (১৫/৩৩৫) : নবী করীম (ছাঃ) বা কোন ছাহাবী হ’তে ইমাম আবু হানীফা (রহঃ)-এর আগমন সম্পর্কে কোন ভবিষ্যদ্বাণী আছে কি? - -ওমর ফারূক, মিরপুর-১, ঢাকা।
প্রশ্ন (৪০/২০০) : লায়লাতুল ক্বদরের লক্ষণ কি কি? ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/১২৫) : জীবিকার তাগিদে অমুসলিম রাষ্ট্রে গমন করা যাবে কী? - -মাহবূবুল আলম, তেরখাদিয়া, রাজশাহী।
আরও
আরও
.