আয়রে ছুটে নবীন-তরুণ নতুন জগৎ দেখতে হবে,

স্বাধীন হওয়ার গীত-গায়কের জীবন কেন বন্দী রবে?

 কেন মোরা আনবো না-কো জ্ঞানকে মোদের বক্ষে ডেকে?

 কেন মোরা জানব না-কো আকাশ সমান অজানাকে?

কন্ঠে একটু আওয়াজ তুলে

বল না খানেক উচ্চেঃস্বরে,

একঘেঁয়েমি জীবন কেন

এই বয়সে মোদের তরে?

যখন মোদের বিশ্বটাকে জানার ইচ্ছা অনন্ত,

হোক না মোদের ছুটতে দেয়া দিক হ’তে দিক-দিগন্ত।

সাগর বুকে ভাসতে দিতে থাকে যদি বক্ষে ভয়,

 অজানা সব দ্বীপান্তরে কেমনে লোকারণ্য হয়!

উড়তে যদি না দাও মোদের

বান্ধা থাকে অধীর ভুজ,

 কে উড়াবে চাঁদের দেশে

বাংলাদেশের লাল সবুজ?

ভাবনা অনেক কিশোর প্রাণে চিত্তে অনেক চিত্র  আকিঁ,

বিশ্ব বিজয় হয়নি আজো, অনেক বিজয় করতে বাকী।

অনেক বিজয় আনব মোরা দানে দানে ভরিয়ে দেব,

দাও না মোদের বাঁধন খুলে আমরা অনেক বড় হব।

-মিছবাহুল হক

গোদাগাড়ী, রাজশাহী।






সৃষ্টির বাহাদুরি - হোসনেআরা সুলতানাশিক্ষিকা, মাধবদী ওয়েস্টার্ন স্কুল, নরসিংদী।
আত-তাহরীক - মুহাম্মাদ মুযাফফর হুসাইনরাজশাহী বিশ্ববিদ্যালয়।
ঈদ এসেছে ঈদ; ঈদের খুশী; একটি দিনের জন্য; মাহে রামাযান
হে আত-তাহরীক!
নাজী ফিরক্বা
উলঙ্গ নেকাব
হারাইল কোন দেশে? - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
ঈদের খুশী - আতিয়ার রহমান মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
আত-তাহরীক - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
বাঁচার দাবী - আতিয়ার রহমানকলারোয়া, সাতক্ষীরা।
আহলেহাদীছ জঙ্গী নয় - মুহাম্মাদ মোমতায আলী খানঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
মসজিদে মন ছুটলো গো - মোল্লা আব্দুল মাজেদপাংশা, রাজবাড়ী।
আরও
আরও
.