উত্তর : চুল পুরো মাথায় স্বাভাবিকভাবে রাখতে হবে। তবে বর্তমানে কিছু যুবক ও তরুণেরা যেভাবে কাফেরদের অনুকরণে মাথার কিছু অংশ মুন্ডন বা একেবারে ছোট করে এবং কিছু অংশ বড় করে রেখে দেয়, তা নিষিদ্ধ। যেমন,

(১) মাথার কিছু অংশ মুন্ডন করা। (২) মাথার দুই পাশ মুন্ডন করা এবং মাঝখান রেখে দেওয়া। (৩) মাথার মধ্যস্থলে মুন্ডন করা এবং দুই পাশ রেখে দেওয়া। (৪) মাথার সামনের অংশ মুন্ডন করা এবং পেছনের অংশ রেখে দেওয়া। (৫) মাথার পিছনের অংশ মুন্ডন করা এবং সামনের অংশ রেখে দেওয়া। (৬) একপাশের কিছু অংশ মুন্ডন করা এবং বাকী অংশ রেখে দেওয়া। রাসূলুল্লাহ (ছাঃ) মাথা আংশিক মুন্ডন থেকে নিষেধ করেছেন (বুখারী হা/৫৯২০)। অন্য বর্ণনায় এসেছে, নবী করীম (ছাঃ) এক বালককে দেখলেন যার মাথার কিছু অংশ মুন্ডন করা হয়েছে এবং কিছু অংশ রেখে দেওয়া হয়েছে। তখন তিনি তাকে বললেন, ‘সব মুন্ডন করো অথবা সব রেখে দাও’ (আবুদাউদ হা/৪১৯৫)। অন্য বর্ণনায় এসেছে, রাসূল (ছাঃ) বলেছেন, ‘ঘাড়ের পিছনের অংশ মুন্ডন করা যদি চিকিৎসা বা হিজামার কারণে না হয়, তবে এটি মাজুস তথা অগ্নিপূজকদের রীতি (যঈফুল জামে‘ হা/২৭৪০আবুদাউদ হা/৪১৯৭; মিশকাত হা/৪৪৮৪, সনদ যঈফ হ’লেও মর্ম ছহীহ)। আনাস ইবনু মালেক (রাঃ) বলেন, তিনি এক বালককে দেখলেন যার মাথায় দুই পাশে চুলের গুচ্ছ ছিল। তিনি বললেন, এই দুই গুচ্ছ কেটে ফেলো, কারণ এটি ইহূদীদের পোষাক ও চেহারার ধরণ (আবুদাউদ হা/৪১৯৭; মিশকাত হা/৪৪৮৪, সনদ যঈফ হ’লেও মর্ম ছহীহ বিস্তারিদ দ্র. হাফাবা প্রকাশিথ ‘পোষাক ও পর্দা’ বই)।

প্রশ্নকারী : মুহাম্মাদ শিমুল, ঢাকা।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৭/৪২৭) : অসুস্থতা, দুর্বলতা বা অন্য কারণে দাঁড়াতে অক্ষম ব্যক্তির জন্য কি ইমামতি করা বৈধ? এ ক্ষেত্রে মুক্তাদীগণ কিভাবে তার পেছনে ইক্তেদা করবে?
প্রশ্ন (৩২/৩৫২) : প্রায় তিন বছর যাবৎ আমার স্ত্রীর সাথে কোন যোগাযোগ নেই। সে আমার কাছ থেকে মোহরানা নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। এখন আমার জন্য করণীয় কী?
প্রশ্ন (১৩/৪৫৩) : বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, মদীনায় সাত ফক্বীহ ছিলেন তাঁদের নাম কি?
প্রশ্ন (৩০/২৭০) : স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেয়া ও কবরে শুইয়ে দিতে পারবে কি?
প্রশ্ন (১২/১৭২) : অনেক ছাত্রকে দেখা যায় তারা টিকিট না কেটে টিটিকে অল্প কিছু টাকা দিয়ে ট্রেনে ভ্রমণ করে। এটা কি শরী‘আতসম্মত? - .
প্রশ্নঃ (৯/২০৯) : মহিলা ও পুরুষের কাফনের কাপড়ের সংখ্যায় কোন পার্থক্য আছে কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : মসৃণ পাথরখন্ড ও টাইল্স দ্বারা তায়াম্মুম করা যাবে কি? - -রাকীবুল হাসান, নাটোর।
প্রশ্ন (৩৯/২৭৯) : আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ গ্রন্থে তাবূক যুদ্ধের ময়দানে রাসূল (ছাঃ)-এর সে সারগর্ভ ভাষণ সংকলিত হয়েছে, তা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি?
প্রশ্ন (২৭/১৪৭) : জুম‘আর খুৎবায় সূরা আহযাবের ৫৬ আয়াত পাঠের ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -ওয়ালীউল্লাহ, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৪০/৪০) : লাইব্রেরীতে শিরক ও বিদ‘আত মিশ্রিত বই-পুস্তক বিক্রি করে উপার্জিত অর্থ হালাল হবে কি?
প্রশ্ন (১/৩৬১) : বেপর্দা নারীর ছিয়াম কবুল হবে কি? পর্দা না করলে তাদেরকে ছিয়াম থেকে বিরত থাকতে বলা যাবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : ট্যাটু বা উল্কি অাঁকা মহিলাদের জন্য নিষেধ মর্মে ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে। এক্ষণে পুরুষের জন্য এর অনুমোদন আছে কি?
আরও
আরও
.