উত্তর :  অতীতে ঘটে যাওয়া কিছু নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে এবং তাক্বদীরের উপর অসন্তুষ্ট হয়ে ‘যদি’ শব্দ ব্যবহার করা নিষিদ্ধ। কারণ এতে শয়তান খুশী হয়। রাসূল (ছাঃ) বলেন, যদি কোন কিছু (বিপদ) তোমার উপর আপতিত হয়, তবে এরূপ বলবে না যে, যদি আমি এরূপ করতাম তবে এরূপ এরূপ হ’ত। বরং এটা বল যে, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন। কেননা তোমার ‘যদি’ শব্দটি শয়তানের কার্যসিদ্ধির দুয়ার খুলে দেয় (মুসলিম হা/২৬৬৪; মিশকাত হা/৫২৯৮)। তবে সাধারণ কথাবার্তায় বা তাক্বদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এরূপ ‘যদি’ বলাতে দোষ নেই। যেমন আবু হুরায়রা (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! গত রাতে একটি বিচ্ছু আমাকে দংশন করায় আমি অনেক কষ্ট পেয়েছি। রাসূল (ছাঃ) বললেন, যদি তুমি সন্ধ্যায় এ দো‘আটি পড়তে ‘আউযু বিকালিমাতিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা-খালাক্ব’। অর্থাৎ আমি পূর্ণাঙ্গ কালেমা দ্বারা আল্লাহর নিকট তার সৃষ্টির অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি’। তাহ’লে সে তোমার ক্ষতি করতে পারত না’ (মুসলিম হা/২৭০৯; মিশকাত হা/২৪২৩)।

প্রশ্নকারী : মেহরাজ, বামনী, নোয়াখালী।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৩/৩১৩) : হজ্জ থেকে ফিরে আসা উপলক্ষে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা যাবে কি?
প্রশ্ন (১৯/৯৯) : মসজিদের বারান্দায় মাইকে আযান না দিয়ে ইমামের পাশে মাইকে আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৫৯) : আমার পিতা ও মাতা উভয়ে হজ্জ সম্পন্ন না করে মারা গেছেন। আমি তাদের পক্ষ থেকে হজ্জ-ওমরাহ করতে চাই। এক্ষণে পিতা-মাতা কার পক্ষ থেকে আগে হজ্জ-ওমরাহ পালন করব?
প্রশ্ন (২০/২২০) : বর্তমানে ‘বিকাশ’ সহ বিভিন্ন কোম্পানী বিভিন্ন পণ্য ক্রয়ের উপর ১০, ২০, ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দেয়। এটা গ্রহণ করা জায়েয হবে কি? - -আফযাল হোসাইন, বিরল, দিনাজপুর।
প্রশ্ন (৯/৩৬৯) : আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। আমার ক্লাসে ছাত্র-ছাত্রী উভয়ই আছে। আমি হাত ও পা মোজা, নিকাবসহ পূর্ণ পর্দার সাথে ক্লাস নেই। অবসরে পৃথক কক্ষে বসার কারণে সহকর্মীদের সাথেও একান্ত প্রয়োজন ছাড়া কথা বা সাক্ষাৎ হয় না। পড়ানোর সময়ও কন্ঠ কঠোর রাখি। এক্ষণে আমার জন্য শিক্ষকতা করা জায়েয হবে কি?
প্রশ্নঃ (৯/২৮৯) : অন্যের জন্য কিভাবে দো‘আ করতে হবে?
প্রশ্ন (৩৫/১৫৫) : একজন মুসলমান জনপ্রতিনিধি বা নেতৃস্থানীয় ব্যক্তি কি অমুসলিমদের মন্দির বা পূজা উদ্বোধন করতে পারে?
প্রশ্ন (১৮/২৯৮) : আমার সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আল্লাহর রহমতে আমি তা থেকে বিরত হয়েছি। এক্ষণে আমরা মেসেজ করে মাঝে-মধ্যে খেঁাজ-খবর নিতে পারব কি?
প্রশ্ন (১৩/২৫৩) : অনেক জীবিত বা মৃত ব্যক্তির নামের শেষে (রহঃ) যোগ করা হয়। এর জন্য বিশেষ কোন যোগ্যতা রয়েছে কি? - .
প্রশ্ন (২০/২৬০) : যাকাতের টাকা দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এর জন্য জমি, ভবন বা আসবাবপত্র ক্রয় করা যাবে কি?
প্রশ্ন (৯/১৬৯) : চেরুমন পেরুমল সম্পর্কে জানতে চাই। তিনি শাসক ও ছাহাবী ছিলেন মর্মে যে ইতিহাস রয়েছে তা সত্য কি?
প্রশ্ন (৩৭/৩৭) : বেকার স্বামীর জন্য স্ত্রীর উপার্জন থেকে পরিবার পরিচালনার যাবতীয় ব্যয় করা জায়েয হবে কি? - -আবু হানীফ, বাগাতিপাড়া, নাটোর।
আরও
আরও
.