উত্তর : স্বামীর অনুমতি ব্যতীত কোন কিছুই পিতার বাড়ি বা অন্য কোথাও নিয়ে যাওয়া উচিৎ নয়। রাসূল (ছাঃ) বলেন, কোন স্ত্রী যেন তার স্বামীর ঘরের কোন কিছু স্বামীর অনুমতি ব্যতীত খরচ না করে। জিজ্ঞেস করা হ’ল, হে আল্লাহ্র রাসূল! খাদ্যসামগ্রী খরচ করতে পারবে না? তিনি বললেন, খাদ্যদ্রব্য আমাদের উত্তম ধন-সম্পদ (তিরমিযী হা/২১২০; মিশকাত হা/১৯৫১)। তবে স্বামীর সাধারণ সম্মতি বা অনুমতি সাপেক্ষে তার সম্পদ থেকে কোন কিছু দান করলে বা খাবার পাঠালে স্ত্রীর জন্য তা দোষণীয় নয়। বরং ছওয়াবের কাজ হবে। রাসূল (ছাঃ) বলেন, স্ত্রী যখন তার স্বামীর গৃহের কোন ক্ষতি না করে দান করে, তখন তার জন্য তার দান করার ছওয়াব হয়। তার স্বামীর জন্য উপার্জন করার ছওয়াব হয় এবং তার সম্পদ রক্ষকের জন্যেও অনুরূপ ছওয়াব হয়। তাদের কারু ছওয়াব থেকে কিছুমাত্র কমতি করা হবে না’ (বুঃ মুঃ মিশকাত হা/১৯৪৭; ‘স্বামীর সম্পদে স্ত্রীর ছাদাক্বা’ অনুচ্ছেদ)।

প্রশ্নকারী : আরীফুল ইসলাম, কালাই, জয়পুরহাট।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩২/২৭২) : আমার নিকট কিছু পুরনো মাসিক আত-তাহরীক পত্রিকা আছে। আমি এগুলো কি করতে পারি? এই পত্রিকাগুলো যারা পেপার, বই-খাতা, ভাঙ্গাচুরা ইত্যাদি ক্রয় করে তাদের নিকট বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (১০/২৯০) : আমি একজন তালাকপ্রাপ্তা নারীকে বিবাহ করেছি। বিবাহের সময় যে পূর্বের স্বামীর সাথে তার মেলামেশা হয়নি বলেছিল। জনৈক আলেমকে জিজ্ঞেস করলে তিনি বলেন, মেলামেশা না হওয়ায় বিবাহের জন্য তিনমাস অপেক্ষা করার প্রয়োজন নেই। তাই তালাকের দুমাস পরে তাকে বিবাহ করি। বর্তমানে ৯ বছরের বিবাহিত জীবনে আমি দু’সন্তানের জনক। কয়েকদিন পূর্বে স্ত্রী আমাকে জানিয়েছে যে, সে তার পূর্বের স্বামীর সাথে মেলামেশা করেছিল। এখন আমাদের বিবাহ কি বাতিল হয়ে যাবে? এক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (১৭/২৫৭) : সকল নবী-রাসূল কি হজ্জ পালন করেছেন?
প্রশ্ন (৩৮/১৫৮) : ১০ বছর আগে আমাদের বিবাহ হয়। স্বামী শারীরিকভাবে অক্ষম। চিকিৎসার কথা বললে গালি দেয়। আমার অনেক কষ্ট হয়। আমার করণীয় কি?
প্রশ্ন (৩৮/৩৮) : মিনায় অবস্থিত মসজিদে খায়ফের নামকরণের কারণ কি? এই মসজিদের বিশেষ কোন মর্যাদা আছে কি? - -মীর কাসেম আলীমুরাদপুর, ফেনী।
প্রশ্ন (২৮/২২৮) : ফসল বাঁচানোর উদ্দেশ্যে জমিতে বিষ বা কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকা-মাকড়ের পাশাপাশি কিছু উপকারী প্রাণীও মারা যায়। এতে কি আমার কোন পাপ বা গুনাহ হবে?
প্রশ্ন (৩৫/২৩৫) : জনৈক আলেম বলেন, ছিয়ামরত অবস্থায় কেউ ভুলে অল্প কিছু খেলে ছিয়াম ভঙ্গ হবে না। তবে বেশী পরিমাণে খেয়ে ফেললে ছিয়াম ভঙ্গ হয়ে যাবে। উক্ত কথার সত্যতা জানতে চাই?
প্রশ্ন (৩৮/৩১৮) : জনৈক ব্যক্তি বলেন, একদল আলেম ক্বিয়ামতের দিন তাদের নাড়িভুঁড়ির চারপাশে ঘুরতে থাকবে, যারা জনগণকে যা উপদেশ দিত নিজেরা তা মেনে চলত না। উক্ত বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (২১/২১) : আমার বোন প্রতি রাতে সূরা মূলক পাঠ করে। বর্তমানে রাতে প্রায়ই স্বামী ফোন করে দীর্ঘক্ষণ কথা বলায় বোন উক্ত আমলটি দিনের বেলা করে ফেলে। এতে কি সে রাতের মত অনুরূপ ফযীলত পাবে?
প্রশ্ন (২৬/৬৬) : প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকার যাকাত দিতে হবে কি? সেখানে সূদ সহ টাকা জমা হয়। এক্ষণে এর যাকাত দিবে কিভাবে?
প্রশ্ন (৯/৪০৯): স্বপ্নে মৃত কোন ব্যক্তিকে কষ্টে থাকতে দেখলে করণীয় কি?
প্রশ্ন (৭/২৪৭) : রাসূলুল্লাহ (ছাঃ) ২৫ বছর বয়সে ৪০ বছর বয়সী খাদীজা (রাঃ)-কে বিবাহ করেছিলেন মর্মে যে বর্ণনা এসেছে সেটা ছহীহ কি?
আরও
আরও
.